‘আল্লাহ তায়ালা ও ধৰ্ম বিশেষজ্ঞরা তাদেরকে অন্যায় বাক্যালাপ ও হারাম খাওয়া থেকে নিষেধ করলো না কেন? তাদের এ নিক্রিয় ভূমিকা কী জঘন্য ছিলো!" বস্তুত সমাজে পাপাচার ও অন্যায় অত্যাচার চলতে থাকবে, আর ধর্মীয় বিশেষজ্ঞরা ও ধর্মের পতাকাবাহীরা মুখে কুলুপ এঁটে বসে থাকবে, এটা একটা বাতিল, বিকারগ্রস্ত ও পতনোন্যুখ সমাজের বৈশিষ্ট্য । পবিত্র কোরআন উল্লেখ করেছে যে, বনী ইসরাইলের সমাজে এ ধরনের বৈশিষ্ট্য পরিলক্ষিত হতো । তারা সমাজে অনুষ্ঠিত দুষ্র্মের কোনো প্রতিবাদ বা প্রতিরোধ করতো না। একটা কল্যাণধর্মী, সৎ, শক্তিশালী ও সুসমন্বিত সমাজের বৈশিষ্ট্য এই যে, সেখানে সৎ কাজে আদেশ দান ও অসৎ কাজ থেকে নিষেধ করার প্রক্রিয়া চালু থাকে, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার মতো সচেতন ও সাহসী মানুষ বিদ্যমান থাকে। এরূপ আদেশ ও নিষেধাজ্ঞার প্রতি কর্ণপাত ও আনুগত্য করার মতো লোকও কিছু না কিছু বিদ্যমান থাকে এবং সাধারণভাবে সমাজ এতোটা সচেতন ও শক্তিশালী থাকে যে, সেখানে অপরাধীরা এরূপ আদেশ ও নিষেধকে অবজ্ঞা করা এবং সৎ কাজের আদেশদাতা ও অসৎ কাজে নিষেধকারীদেরকে নির্যাতন করার সাহস পায় নী। মুসলিম উম্মাহর ভেতরেই এ সব গুণ বৈশিষ্ট্য থাকা উচিত বলে আল্লাহ তায়ালা উল্লেখ করেছেন । যেমন বলেছেন, ‘তোমরা সেই শ্রেষ্ঠ উন্মাত, যাদেরকে মানব জাতির কল্যাণের জন্যে তৈরি করা হয়েছে। তোমরা সৎকাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে ।' আর বনী ইসরাইল সম্পর্কেবলেছেন, ‘তারা অন্যায় কাজ করা থেকে পরস্পরকে নিষেধ করতো না ।' সুতরাং এ বৈশিষ্ট্য উক্ত দুই সমাজের মধ্যে পার্থক্য নির্ণয়ের উপকরণ । এটা যে কোনো ধর্মপ্রাণ মানুষের জন্যেও সতর্কবাণী বটে ৷ যারা ইসলামী শরীয়তের রক্ষক ও ধারক বাহক, তাদের সৎকাজের আদেশ প্রদান ও অসৎ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব পালনের ওপরই সমাজের সুস্থতা ও অসুস্থতা নির্ভরশীল । আগেই বলেছি যে, এ দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্যে আদেশ ও নিষেধ করার ক্ষমতা হস্তগত হওয়া জরুরী । মনে রাখতে হবে যে, আদেশ দেয়া ও নিষেধ করা এবং দাওয়াত দেয়া এক কথা নয়। দাওয়াত তো উপদেশ । আর আদেশ ও নিষেধ ক্ষমতা থেকে উদ্ভুত কাজ বিশেষ ৷ তাই সৎকাজের আদেশ দাতা ও অসৎ কাজ থেকে নিষেধকারীদের ক্ষমতা অর্জনের চেষ্টা করা উচিত, যাতে সমাজে তাদের আদেশ ও নিষেধের গুরুত্ব হয় এবং তা নিছক অসার কথায় পর্যবসিত না হয়। পাপিষ্ঠ ও অপরিণামদর্শী ইহুদীরা কি ধরনের গর্হিত বাক্যালাপ করতো, কোরআন এখানে ‘ইহুদীরা বলতো আল্লাহর হাত তো শেকল দিয়ে বাধা । আসলে ওদের হাতই শেকল দিয়ে বাধা । এ ধরনের কথার জন্যে তারা অভিশপ্ত হয়েছে বরঞ্চ আল্লাহর হাত উন্ুক্ত ও বিস্তৃত । তিনি যেমন খুশী ব্যয় করেন৷’ এটা আসলে আল্লাহ তায়ালা সম্পর্কে ইহুদীদের খারাপ ধারণারই নমুনা । কোরআন তাদের এই খারাপ ধারণার বেশ কিছু নমুনা উদ্ধৃত করেছে। যেমন তাদের কাছে দান সদকা চাওয়া হলে তারা নিজেদের কার্পণ্যকে যুক্তিসিদ্ধ করার জন্যে বলতো, আল্লাহ তায়ালা তো গরীব হয়ে গেছে | ৫ সুন্মা আল মান্সেদা (১৫১) _______ পারাঙ অনখিল > www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।