যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

মুসলমানের বিরুদ্ধে এরূপ মনোভাব পোষণ করে থাকে । সকল ফাসেক ও পাপিষ্ঠ লোকেরা সকল ধার্মিক ও সৎ লোকদের বিরুদ্ধে এরূপ মনোভাব পোষণ করে থাকে। অসৎ লোকদের সমাজে সৎ লোকেরা এবং পাপিষ্ঠ লোকদের সমাজে পুণ্যবান লোকেরা সব সময় আক্রোশ ও হিংসার শিকার হয়ে থাকে বিপথগামী লোকদের সমাজে সুপথগামী সব সময় হিংস্রতার শিকার হয়ে থাকে। কোরআনের বক্তব্য থেকে স্পষ্টভাবে ফুটে উঠেছে যে, এই দু’পক্ষের মধ্যে এই দ্বন্ব সংঘাত স্বাভাবিক ব্যাপার । সৎ লোকেরা যে অসৎ লোকদের, হকপন্থীরা যে বাতেলপন্থীদের, পুণ্যবান লোকেরা যে পাপিষ্ঠ লোকদের এবং সুপথগামীরা যে বিপথগামীদের ক্রোধ, আক্রোশ ও হিংস্ৃতার শিকার হবে, সে কথা আল্লাহ আগে থেকেই জানতেন সেই সাথে তিনি এও জানতেন যে, সৎ হকপস্থী ও পুণ্যবান লোকদের আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ এবং বাতিল, পাপ ও গোমরাহীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াই না করে গত্যন্তর থাকবে না। এটা এমন এক লড়াই, যা হকপন্থীরা ইচ্ছা করলেও বাতিলের বিরুদ্ধে না লড়ে থাকতে পারবে না। কেননা বাতিল শক্তি একদিন তাদের ওপর হামলা করবে এবং তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাইবে ৷ তাই হকপস্থীরা এ সংঘাত এড়িয়ে যেতে চাইলেও তা পারবে না । বাতিলশক্তি, পাপী গোষ্ঠী, বিপথগামী গোষ্ঠী এবং দুষ্কৃতকারী গোষ্ঠী সৎ, পুণ্যবান ও ন্যায়নিষ্ঠ লোকদের ওপর বিনা উঙ্কানিতে কোনো আক্রমণ করবে না। তাদের সাথে সংঘাত এড়ানো যাবে এবং আপোস মীমাংসা সম্ভব হবে এরূপ ভাবা চরম বাতুলতা। তাই বুদ্ধিমত্তা সহকারে ও যাবতীয় সরঞ্জামাদি সংগ্রহ করে সেই অনিবার্য লড়াইয়ের জন্যে প্রস্তুতি গহণ করাই তাদের জন্যে কল্যাণকর আর আল্লাহও সেজন্যে নির্দেশ দিয়েছেন । নচেত প্রতারণার মধ্য দিয়ে একদিন তাদেরকে বাতিলের কাছে আত্মসমর্পণ ও পরাজয় বরণ করতে হবে । বাতিল শক্তির গ্রাসে.. পরিণত হতে হবে। আল্লাহর ক্কফাছে যারা নিকৃষ্ট এরপর আল্লাহ তায়ালা রসূল (স.)-কে আহলে কেতাব গোষ্ঠীর মোকাবেলা করার যে নির্দেশ দিচ্ছেন, তা নিয়ে আলোচনায় প্রবৃত্ত হচ্ছি। এ নির্দেশ দেয়ার আগে তিনি মুসলমানদের ওপর তাদের আক্রোশের কারণ বিশ্লেষণ করেছেন। এ প্রংসগে তিনি তাদের প্রধান ইতিহাস এবং ' দুনিয়ার জীবনেই প্রাপ্ত যন্ত্রণাদায়ক শাস্তির বর্ণনা দিয়েছেন। ৬০ নং আয়াতে আল্লাহ তায়ালা “বলো, আমি কি তোমাদেরকে তাদের কথা জানাবো, যারা আল্লাহর কাছে অধিকতর নিকৃষ্ট মর্যাদাসম্পন্ন? তারা হচ্ছে সেই সব লোক, যাদের ওপর আল্লাহ অভিশাপ বর্ষণ করেছিলেন। এখানে আমরা ইহুদী জাতির প্রকৃত চেহারা দেখতে পাই, তাদের ইতিহাস জানতে পারি। | জানতে পারি যে, তাদের ওপর আল্লাহর গযব ও অভিশাপ নেমে এসেছিলো, আল্লাহ্‌ তায়ালা তাদের কতক লোককে বাঁদর ও শুকর পর্যন্ত বানিয়ে দিয়েছিলেন এবং তারা তাগৃতের পূজাও পর্যন্ত করেছিলো। তাদের এ সব অপকর্ম ও তাদের ওপর আল্লাহর গযব ও অভিশাপের কাহিনী কোরআনে বর্ণিত হয়েছে। কিভাবে তাদেরকে বানর ও শূকর বানানো হয়েছিলো, সে কাহিনীও তুলে ধরা হয়েছে। তবে তারা কিভাবে তাগূতের পূজা করেছিলো, সে ব্যাপারে কিছু কথা বলা দরকার । কেননা এ সুরার পটভূমিতে বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ । যে শক্তি আল্লাহর অনুমোদিত নয়, আল্লাহর আইন ও শরীয়ত অনুযায়ী হুকুম জারী না করে ন্যায় ও সত্যের দাবী পদদলিত করে তাকেই তাগৃত বলা হয়। আর যে শক্তি আল্লাহর ক্ষমতা, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।