আল্লাহর অসন্তোষ প্রকাশ মুসলমানদের মনে কাফেরদের সাথে মৈত্রী স্থাপনের বিরুদ্ধে ঘৃণা জন্মানো ও তাদেরকে এর অপকারিতা বুঝানোও এর উদ্দেশ্য। আর এর পাশাপাশি উক্ত মৈত্রী স্থাপনের বিরুদ্ধে কঠোর সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। রসূল (স.)-এর যুগেই হোক কিংবা আজকের যুগেই হোক, মুসলমানদের বিরুদ্ধে ও ইসলামের পুনরুথানের বিরুদ্ধে আহলে কেতাবের উন্নাসিকতা ও ক্ষোভের একমাত্র কারণ এই যে, মুসলমানরা আল্লাহ, কোরআন ও অন্যান্য কেতাবের প্রতি ঈমান এনেছে । তাদের মুসলমান হওয়া এবং ইহুদী বা খৃষ্টান না হওয়াই আহলে কেতাবের শত্রুতা ও ক্ষোভের মূল কারণ ৷ তাদের শত্রুতার আর একটি কারণ হলো, তারা নিজেরা আল্লাহর কেতাবের অবাধ্য হয়ে গেছে। আর এই অবাধ্যতার আলামত হলো শেষ নবী ও শেষ কেতাবের প্রতি তাদের ঈমান না আনা । অথচ এই শেষ কেতাব তাদের ওপর নাযিল হওয়া মূল কেতাবের এবং সকল রসূলের সত্যতা স্বীকার করে, তাদের বিকৃত ও মনগড়া কেতাবের নয় । বস্তুত, মুসলমানদের বিরুদ্ধে আহলে কেতাবের এই শত্রুতা ও যুদ্ধ বিগত চৌদ্দশ বছরেও শেষ হয়নি । মদীনায় যেদিন তাদের স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, সেই দিন থেকেই চলে আসছে এ শত্রুতা ৷ কেননা মুসলমানদের এই রাষ্ট্রটি ছিলো তাদের দ্বীন ও আদর্শ ভিত্তিক । এই দ্বীন ও আদর্শ থেকে মুসলমানদেরকে ফেরাতে না পারা পর্যন্ত তারা রণে ভংগ দেবে না। কেননা তারা নিজেরা ফাসেক ও খোদাদ্রোহী বিধায় আল্লাহর প্রকৃত অনুগত মুসলমানরা তাদের চক্ষুশূল । তাদেরকে তারা সহ্য করতে পারে না। এ বিষয়টি আল্লাহ তায়ালা কোরআনে দ্বার্থহীন ভাষায় তুলে ধরেছেন। সূরা বাকারায় আল্লাহ ‘ইহুদী ও খৃষ্টানরা তোমার ওপর ততক্ষণ সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্মের অনুসারী হয়ে না যাও ।' এই সূরাতেই আল্লাহ তায়ালা ৫নং আয়াতে একই কথা বলেছেন একটু ভিন্ন ভংগিতে । অথচ এই সত্যটিকে আজকের ইহুদী ও খৃষ্টান এমন কি মুসলমানদেরও অনেকে অস্বীকার করতে চাইবে । নাস্তিকতার বিরুদ্ধে ধর্মপস্থাদের এঁক্য গড়ার লক্ষ্যেই এ কথা বলা হচ্ছে । এটা আসলে আহলে কেতাবের পক্ষ থেকে মুসলমানদেরকে ধোকা দেয়া ও মাদকাচ্ছন্ন করার অপচেষ্টা মাত্র । ইসলাম মুসলমানদের মধ্যে আল্লাহর শাশ্বত বিধান সম্পর্কে যে উপলব্ধি সৃষ্টি করেছে, তাকে ন্ট করার চেষ্টা মাত্র । কারণ এই উপলব্ধি যতোদিন অক্ষত ও স্বাভাবিক ছিলো, ততোদিন সাম্রাজ্যবাদীরা মুসলিম বিশ্বকে কুক্ষিগত করা তো দূরের কথা, ইসলামের প্রসার ও অগ্রযাত্রাকে পর্যন্ত ঠেকাতে পারেনি সাম্রাজ্যবাদীরা ক্রুসেড যুদ্ধ ও মিশনারী আগ্রাসনে ব্যর্থ হবার পর প্রতারণা ও মাদকাচ্ছন্ন করার পথ অনুসরণে বাধ্য হয়েছে, যাতে করে মুসলমানদের পরবর্তী প্রজন্গুলোকে এই ভ্রান্ত ধারণায় লিপ্ত করতে পারে যে, ধর্ম নিয়ে সংঘাত ও সংঘর্ষের যুগ শেষ হয়ে গেছে এবং ধৰ্মীয় সংঘাত ও সংঘর্ষের যুগটা ছিলো নিরেট অন্ধকার যুগ, যা দুনিয়ার সকল জাতিকে এক সময় আচ্ছন্ন করে রেখেছিলো । এরপর দুনিয়া জ্ঞানের আলোকে আলোকিত ও ‘প্রগতিশীল’ বনে গেছে। তাই ধর্ম ও আকীদা বিশ্বাসের ভিত্তিতে যুদ্ধ বিগ্রহ হওয়াটা উচিতও নয়, কাম্যও নয় এবং বৈধও নয়। এ যুগে যুদ্ধ বিখহ যদি কোনো কিছুর কারণে হতেই হয়, তবে তা অর্থনেতিক কারণে হওয়া উচিত । কেবল সম্পদ, বাজার ও শোষণ-নির্যাতনের প্রতিরোধের উদ্দেশ্যে হওয়া উচিত । তাদের এই মতবাদ মেনে নিলে মুসলমানদের ও তাদের উত্তরসূরীদের পক্ষে ধর্মের বিষয়ে এবং ধর্ম সংক্রান্ত লড়াই-এর বিষয়ে আদৌ কোনো চিন্তা-ভাবনাই করা সংগত হয় না । [লগ্ন কে নত লল www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।