যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ফী যিল্সালিন্দস কোর আন সাম্রাজ্যের সাথে মুসলমানদের যুদ্ধ সংঘটিত হবার পর তাদের ইসলাম বৈরিতা এতদূর বেড়েছে যে, শেষ পর্যন্ত তা ক্রুসেড যুদ্ধের রূপ ধারণ করেছে। এরপর 'প্রাচ্য সমস্যা’ নামে সারা বিশ্বের | খৃষ্টানরা খেলাফতকে উৎখাত করার জন্যে সংঘবদ্ধ হয়। এরপর আসে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী আগ্রাসন, যা খৃষ্টবাদকে লুকিয়ে রাখলেও তাদের কথাবার্তা থেকে তা স্পষ্ট হয়ে ওঠে । এরপর দিকে দিকে ছড়িয়ে পড়ে খৃষ্টান মিশনারীদের তৎপরতা এই তৎপরতা সাম্রাজ্যবাদী আগ্রাসনের পথকে সুগম করে দেয়। এরপর ওই সব আগ্রাসী যুদ্ধ পৃথিবীর সর্বত্র ইসলামের উত্থানকে বাধাগ্রস্ত করতে থাকে এই অভিযানে ইহুদী, খৃষ্টান ও পৌত্তলিকেরা সমভাবে অংশ গ্রহণ করতে থাকে । কোরআন এসেছে কেয়ামত পর্যন্ত মুসলমানদের জীবনের দিগদর্শন হয়ে টিকে থাকার জন্যে । এ গ্রন্থ তাদের আকীদা বিশ্বাসকে যেমন সংগঠিত করে, তেমনি তাদের সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থাকেও সুসমধ্বিত রূপ দেয়। অনুরূপভাবে, তা তাদের আন্দোলন ও সংগ্রামের পরিকল্পনা প্রণয়নেও সাহায্য করে। এই গ্রন্থই তাদেরকে শিক্ষা দেয় যে, আল্লাহ তায়ালা, তার রসূল ও মোমেনদের ছাড়া আর কারো সাথে তাদের মিতালী হতে পারে না। এ গ্রন্থ তাদেরকে ইহুদী, খৃষ্টান ও পৌত্তলিকদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করে। আর এ ব্যাপারে তার অনড় ও অটল ভূমিকাকে সে নানা ভাবে নানা জায়গায় প্রকাশ করে। ইসলাম মুসলমানদেরকে উদারতা ও মহানুভবতা শিক্ষা দেয়। সে ইহুদী ও খৃষ্টানদের সাথে সদাচারও করতে বলে । কিন্তু তাদের সবার সাথে মিতালী ও বন্ধুত্ব পাতাতে কড়াকড়িভাবে নিষেধ করে। কেননা উদারতা ও সদাচার হচ্ছে নৈতিকতা ও সামাজিকতার ব্যাপারে । আর মিতালী বা বন্ধুত্ব আকীদা বিশ্বাস ও সাংগঠনিকতার সাথে সম্পৃক্ত । মিতালী হচ্ছে সাহায্য ও সহযোগিতার নাম । এটা এক দল বা গোষ্ঠীর সাথে অপর দল বা গোষ্ঠীর পারস্পরিক সহযোগিতার নাম । অথচ আহলে কেতাব বা কাফেরদের সাথে মুসলমানদের কোনো সহযোগিতা হতে পারে না । কেননা আমরা আগেই বলেছি যে, মুসলমানদের দৃষ্টিতে কারো সাথে সহযোগিতা করার মানেই হলো, তার জীবনাদর্শকে মানব সমাজে প্রতিষ্ঠার জন্যে দ্বীনী ও জেহাদী কর্মকান্ডে পারস্পরিক সাহায্য । এ কাজটা একজন মুসলমান ও অমুসলমানের মধ্যে কিভাবে সম্ভব? আর যদি বা সম্ভব হয়, তবে প্রশ্ন এই যে, তা কোন ব্যাপারে হবে! এটা এমন একটা বিজয়, যার ব্যাপারে কোনো আপোষ চলে না এবং আল্লাহ তায়ালা এ বিষয়ে শুধু আপোষহীন ভূমিকাই পছন্দ করেন। একজন মুসলমানের পক্ষে স্বীয় দ্বীনের ব্যাপারে এ রকম ভূমিকাই মানান সই । সুসলমানরাই: হচ্ছে যঢড়যস্তরের একমাত্র শিক্ষার মোমেনদেরকে পর পর তিনবার সম্বোধন করার পর এবার আল্লাহ তায়ালা রসূল (স.)-কে সম্বোধন করে আহলে কেতাবের বিরুদ্ধে প্রতিরোধ রচনা করার আদেশ দিয়েছেন। তাদেরকে জিজ্ঞাসা করতে বলেছেন যে, মুসলমানদের প্রতি তাদের রুষ্ট হবার কারণ কি? তাদের কষ্ট হবার কারণ কি এ ছাড়া আর কিছু আছে যে, তারা আল্লাহর ওপর, তাদের ওপর নাযিলকৃত ও আহলে কেতাবের ওপর নাযিল করা সকল কেতাবের ওপরই ঈমান রাখে? মুসলমানরা ঈমানদার আর আহলে কেতাবের অধিকাংশই ফাসেক হওয়া ছাড়া কি এর আর কোনো কারণ আছে? আসলে এটা অত্যন্ত লজ্জাকর প্রশ্ন । এ দ্বারা বৈরিতা ও মুসলমানদের সাথে তাদের বিচ্ছেদ ঘটার আসল কারণ ফাঁস হয়ে গেছে। ৫৯ ও ৬০ নং আয়াত দুটি লক্ষ্য করুন .......... রসূল (স.)-কে আহলে কেতাবের কাছে যে প্রশ্নটি জিজ্ঞাসা করতে শিখিয়ে দেয়া হয়েছে, তা আসলে তাদের বাস্তব অবস্থা তুলে ধরা এবং মুসলমানদের ও তাদের ধর্মীয় কর্মকান্ডের বিরুদ্ধে তাদের বৈরিতা পোষণের মূল কারণ উদঘাটনের জন্যেই । সেই সাথে তাদের এই বৈরিতার প্রতি = সুন আল সাল কচ নল লল =] www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।