যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

‘এ হচ্ছে আল্লাহর অনুগ্রহ, যা তিনি নিজের মনোনীত ব্যক্তিকে দেন বস্তুত আল্লাহ তায়ালা সুপ্রশস্ত ও মহাজ্ঞানী ৷' অর্থাৎ সুপ্রশস্ত ভান্ডার থেকে তিনি সব কিছু দিয়ে থাকেন এবং যাই দেন জেনে শুনে এবং জ্ঞাতসারেই দেন। বস্তুত আল্লাহ তায়ালা যাদেরকে নিজ জ্ঞান ও মূল্যায়নের ভিত্তিতে মনোনীত করেন, তাদেরকে যা দেন, তার মত ব্যাপক দান আর কী হতে পারে? সমোনমেনলদের বন্ধ ও অভিভাবক ক্যারসা পরবর্তী আয়াতে আল্লাহ তায়ালা মোমেনদের একমাত্র বন্ধু ও অভিভাবক কারা, তার বিবরণ দিচ্ছেন। ‘তোমাদের একমাত্র বন্ধু হলো আল্লাহ, তার রসূল এবং সেই মোমেনগণ, যারা নামায কায়েম করে, যাকাত দেয় ও বিনয়াবনত থাকে’ এভাবে মুসলমানদের বন্ধুর সীমা নির্দিষ্ট করে দেয়া হয়েছে। এই সীমা কোনো ব্যাখ্যা দ্বারাই কোনো সুযোগ । বস্তুত ব্যাপারটা এ রকম না হয়ে উপায়ও ছিলো না । কেননা আগেই বলেছি যে, সমস্যাটা মূলতই আকীদা বিশ্বাস ও আদর্শের । সমস্যাটা এই আকীদার আলোকে আন্দোলন পরিচালনার । বন্ধুত্ব হওয়া চাই নির্ভেজালভাবে আল্লাহর জন্যে এবং একমাত্র তারই প্রতি থাকা চাই সর্বাত্মক বিশ্বাস । ইসলাম হওয়া চাই একমাত্র ধর্ম । যারা ইসলামকে ধর্ম হিসাবে ও জীবনের সঠিক বিধান হিসাবে গ্রহণ করে না, তাদের সাথে মুসলমানদের সকল সম্পর্ক ছিন্ন হতে হবে। আর ইসলামী আন্দোলনের থাকতে হবে দৃঢ়তা এবং সাংগঠনিক শৃংখলা । তাই তাতে শুধুমাত্র একই নেতৃত্ব ও একই পতাকার কর্তৃত্ব থাকতে হবে। আর পারস্পরিক সহযোগিতা থাকবে শুধু মোমেনদের মধ্যে কেননা এ সহযোগিতা ইসলামী আকীদা ও আদর্শভিত্তিক জীবন বিধান প্রতিষ্ঠার লক্ষ্যেই পরিচালিত । তাই বলে ইসলাম যাতে নিছক শিরোনাম, নিছক শ্লোগান ও পতাকা, নিছক মুখ দিয়ে উচ্চারিত কথা, নিছক উত্তরাধিকার সূত্রে হস্তান্তরিত বংশীয় সম্পদ, কিংবা একটি নির্দিষ্ট জায়গার অধিবাসীদের গুণ মাত্রে পরিণত হয়ে না থাকে, সে জন্যে মোমেনদের কয়েকটি প্রধান বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে । যথা, ‘তারা নামায কায়েম করে, যাকাত দেয় এবং বিনয়াবনত থাকে ৷' তাদের একটি অন্যতম গুণ বলা হয়েছে নামায কায়েম করা- শুধু নামায আদায় করা নয় নামায কায়েম করা দ্বারা বুঝানো হয় পরিপূর্ণভাবে নামায আদায় করা, যার ফলে নামাযীকে আল্লাহ তায়ালা অশ্লীলতা ও অন্যায় থেকে রক্ষা করেন। অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয়ই নামায পাপ ও অশ্লীলতা থেকে রক্ষা করে ।' যাকে নামায খারাপ কাজ থেকে রক্ষা করে না, সে নামাযই কায়েম করেনি । যদি করতো তবে সে অন্যায় ও অশ্লীলতা থেকে রক্ষা পেতোই । আল্লাহ তায়ালা একথাই বলেছেন এ আয়াতে । তাদের আর একটা বৈশিষ্ট্য হলো যাকাত দেয়া । অর্থাৎ আল্লাহর হুকুম পালন ও তীর নৈকট্য লাভের উদ্দেশ্যে স্বেচ্ছায় ও সাগ্রহে সম্পদের হক প্রদান করা বস্তু যাকাত নিছক আর্থিক কর নয়, বরং তা এবাদতও। একে আর্থিক এবাদতও বলা চলে । এটাই ইসলামের বৈশিষ্ট্য যে, একটি ফরয দ্বারা সে বহু সংখ্যক উদ্দেশ্য সফল করে। অথচ মানব রচিত মতবাদগুলো এ রকম নয়। ওসব ঘৃতৰ দে (কটা পা কর হে ত্য বহ দংখাকে লস ওত হ্যা www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।