যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

j ইসলামের বহির্ভূত ও তাদের ও তাদের অন্তর্ভুক্ত হয়ে না যায়। এরপর শুরু হয়েছে দ্বিতীয় বক্তব্য । এতে যারা মৈত্রী স্থাপন বা অন্যান্য উপায়ে ইসলাম থেকে বেরিয়ে মুরতাদ হয়ে যাবে, তাদেরকে এই বলে ছুশিয়ারী সংকেত দেয়া হয়েছে যে, তাদের মুরতাদ হওয়াতে আল্লাহর কিছুই আসে যায় না । এ দ্বারা তারা আল্লাহকে অক্ষম করে দিতেও পারবে না, কিংবা ইসলামেরও ক্ষতিসাধন করতে পারবে না। ইসলামের ভক্ত, অনুরক্ত ও সাহায্যকারী একটি দল আল্লাহর জানা মতে প্রস্তুত ও সংরক্ষিত রয়েছে। মোমেনদের একটি দল যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ থেকে পিছিয়ে যায়, তাহলে আল্লাহ তায়ালা অপর দলকে এ কাজে নিয়োজিত করবেন । এখানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যে আল্লাহর জানা মতে সংরক্ষিত সেই প্রিয় দলটির নিদর্শনাবলী তুলে ধরা হয়েছে, যা অত্যন্ত প্রিয়, চমকপ্রদ ও উজ্জ্বল নিদর্শনাবলী। এখানে মুসলমানদের মিত্র ও বন্ধু হবার যোগ্য একমাত্র গোষ্ঠীটির পরিচয় তুলে ধরা হয়েছে। এই বক্তব্যের সমাপ্তি টানা হয়েছে আল্লাহর এই প্রিয় গোষ্ঠী বা দলের পরিচালিত লড়াই-এর শেষ পরিণতি জানানোর মাধ্যমে ৷ বলা বাহুল্য, সেই পরিণতি হচ্ছে বিজয় এবং তা সেই দলের ভাগ্যেই জুটবে, যারা শুধু আল্লাহ, তাঁর রসূল ও মোমেনদেরই নিজেদের মিত্র, বন্ধু ও সহযোগী হিসাবে গ্রহণ কররে। ‘হে মোমেনরা! তোমাদের মধ্য হতে যারা ইসলামকে পরিত্যাগ করবে, তাদের জানা উচিত যে, আল্লাহ এমন একটি গোষ্ঠীকে নিয়ে আসবেন, ......(৫৪, ৫৫ ও ৫৬ ) এখানে যে ভংগিতে ইসলাম পরিত্যাগকারীদের বিরুচদ্ধে হুমকি দেয়া হয়েছে তাতে ইহুদী ও খৃষ্টানদের সাথে বন্ধুত্ব এবং ইসলাম পরিত্যাগের মধ্যে একটা যোগসূত্রের সন্ধান পাওয়া যায় । বিশেষত ‘তোমাদের মধ্যে যারা ইহুদী ও খৃষ্টানদের সাথে বন্ধুত্ব করবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত'- এই উক্তির মধ্য দিয়ে ইহুদী ও খৃষ্টানদের সাথে বন্ধুত্ব স্থাপনকারী মুসলমানদেরকে ইহুদী ও খৃষ্টান, ইসলাম থেকে বহিষ্কৃত ও ইহুদী ও খৃষ্টান ধর্ম অবলম্বনকারী রূপে আখ্যায়িত করার পর এই ছুমকি তাৎপর্যপূর্ণ । এদিক দিয়ে দ্বিতীয় সম্বোধন অর্থাৎ ‘হে মোমেনরা, তোমাদের মধ্য থেকে যারা ইসলাম পরিত্যাণ করবে' প্রথম সম্বোধন অর্থাৎ ‘হে মোমেনরা, তোমরা ইহুদী ও খৃষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না’ এর সত্যায়ক ও সমর্থক বলে গণ্য হবে। এরপর তৃতীয় যে সম্বোধন সামনে আসছে তাও এই বক্তব্যকে সমর্থন করে। আহলে কেতাব ও কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপনের নিষেধাজ্ঞার পর এ কথা বলে এটাই বুঝানো হয়েছে যে, ইহুদী ও খৃষ্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপনেরই শামিল । এ থেকে আরো বুঝা যায় যে, ইসলামে কাফেরদের ও আহলে কেতাবের সাথে আচরণে যেটুকু পার্থক্য করা হয়েছে, তা বন্ধুত্ব ও মৈত্রীর ক্ষেত্রে নয় বরং অন্যান্য ক্ষেত্রেই করা হয়েছে। স্রষ্টার সাতে সৃষ্টির একমাত্র যোগসূত্র ‘হে মোমেনরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার ধর্ম (ইসলাম) পরিত্যাগ করবে ......' এ আয়াত থেকে জানা যায় যে, মোমেনদের দলকে যে আল্লাহ তায়ালা পৃথিবীতে তাঁর দ্বীন প্রতিষ্ঠার জন্যে নির্বাচিত করেছেন এবং এই দ্বীন ও শরীয়ত প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণ, পবিত্রতা ও সততা প্রতিষ্ঠা করতে চেয়েছেন, সেটা নিছক আল্লাহর অনুগ্রহ ও করুণা । যে ব্যক্তি আল্লাহর এই অনুগ্রহ থেকে নিজেকে বঞ্চিত করতে চায়, সে এ ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন ৷ তার গ্রহণ বা বর্জনে আল্লাহর কিছুই আসে-যায় না। আল্লাহ তায়ালা এই অসাধারণ অনুগ্রহের জন্যে তাকেই নির্বাচিত করেন, যাকে এর যোগ্য মনে করেন। যাদেরকে তিনি নির্বাচিত করেন, তাদের সুম্পষ্ট আলামত ও গুণ বৈশিষ্ট্যের চিত্র এখানে এভাবে তুলে ধরেছেন যে, ‘আল্লাহ তায়ালা এমন একটি গোষ্ঠীকে আবির্ভূত করবেন-যাদেরকে তিনি ভালোবাসেন এবং তারাও তাঁকে ভালোবাসে ।' | ৫ সুূক্সা আল মান্মেদা ০১৫০১) _______পান্নাঙ মসখিল ২ | www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।