হচ্ছেন একমাত্র আল্লাহ তায়ালা । তার কাছে ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া শুধু যে গোমরাহী তা নয়, বরং ব্যর্থ ও নিষ্ফল চেষ্টাও বটে ইবনে সালুল যে ওজুহাত পেশ করেছিলো, ওটা সর্বকালের সকল সুবিধাবাদী ইবনে সালুলরাই পেশ করে থাকে । তার এ চিন্তাধারা এমন প্রত্যেক মোনাফেকই পোষণ করে থাকে, যার মন রোগাক্রান্ত এবং যে প্রকৃত ঈমান কী তা জানে না। পক্ষান্তরে, ইহুদীদের কার্যকলাপ দেখার পর ওবাদা ইবনে সামেতের অন্তরে তাদের মৈত্রী ও বন্ধুত্বের প্রতি ঘৃণা জন্মে যায়। কেননা তীর মন ছিলো ঈমানদার । তাই তিনি ইহুদীদের বন্ধুত্বকে ছুঁড়ে ফেলে দিতে পেরেছিলেন। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সাল্গুল সেটি বুকে টেনে নিয়েছিলো । এ দুটো আচরণ সম্পূর্ণ ভিন্ন । সম্পূর্ণ ভিন্ন ধরনের চিন্তা ও চেতনা থেকে তার উৎপত্তি । এ ধরনের বিভিন্নতা ঈমানদার অন্তরে ও ঈমানের তাৎপর্য বোঝে না এমন অন্তরের মধ্যে সর্বকালেই বিরাজমান । যারা ইসলামের শত্রুদের কাছ থেকে ও সেই সব মোনাফেকের কাছ থেকে সাহায্য চায়, বলে হুশিয়ার করে দিয়েছে যে, আল্লাহ তায়ালা হয়তো অচিরেই মুসলমানদেরকে বিজয় এনে দিতে পারেন অথবা এমন কিছু ঘটাতে পারেন, যা দ্বারা কার কী ভূমিকা ও তৎপরতা এবং কে পর্দার আড়ালে কপটতা ও ভন্ডামির বেসাতি চালিয়ে যাচ্ছে, তা ফাস হয়ে যাবে। "_ ‘আশা করা যায় যে, আল্লাহ তায়ালা অচিরেই বিজয় এনে দিবেন....... " এ ধরনের বিজয় যখন আসবে , চাই সেটা মক্কা বিজয়ের আকারেই আসুক, অথবা বিজয়ের অর্থ মোমেন ও মোনাফেকদের পার্থক্য ফাঁস করে দেয়া হোক, অথবা আল্লাহর কোনো সিদ্ধান্ত তথা শাস্তি যখন নাযিল করা হবে, তখন যাদের মনে ব্যাধি ছিলো, তারা ইহুদী ও খৃষ্টানদের মৈত্রী বজায় রাখার চেষ্টা ও তংপরতা চালানোর জন্যে এবং ফাঁস হয়ে যাওয়া ভন্ডামি ও দ্বিমুখী আচরণের জন্যে অনুতপ্ত হবে। এই সময় মোমেনদের কি অবস্থা হবে, সেটা তুলে ধরা হয়েছে পরবর্তী আয়াতে । বলা হয়েছে যে, মোনাফেকদের এই অবস্থা দেখে মোমেনরা অবাক হয়ে যাবে এবং তাদের অতীতের ভন্ডামিপূর্ণ আচরণ ও তার ক্ষতিকর পরিণতির জন্যে তাদেরকে ভর্তসনা করবে। ‘মোমেনরা বলবে এরাই কি সেই সব লোক, যারা আল্লাহর কসম খেয়ে বলতো যে, তারা তোমাদের সাথে আছে? তাদের সমস্ত সৎকাজ ব্যর্থ হয়ে গেছে। তাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ।' (আয়াত নং ৫৩) : আল্লাহ একদিন যথার্থই বিজয় দিয়েছিলেন। সেদিন ভন্ড মোমেনদের গোপন দুরভিসন্ধি ফাঁস | হয়ে গিয়েছিলো তাদের সৎ কাজগুলো বাতিল হয়ে গিয়েছিলো এবং তারা বিফল মনোরথ হয়ে গিয়েছিলো । আজও আল্লাহর পক্ষ থেকে বিজয় এসে. যাওয়ার প্রতিশ্ুুতি আমাদের জন্যে বহাল রয়েছে। যদি আমরা একমাত্র আল্লাহর সহযোগিতার উপর নির্ভরশীল হই, একমাত্র তার জন্যেই আমাদের মৈত্রী ও ভালবাসাকে নিয়োজিত রাখি, তার বিধানকে হৃদয়ঙ্গম করি, সেই বিধানের ওপর আমাদের চিন্তাধারাকে বহাল রাখি, আল্লাহর হেদায়াত ও শিক্ষার বাস্তবায়নের জন্যে লড়াই € আন্দোলন পরিচালনা করি এবং আল্লাহ, আল্লাহ্র রসূল ও মোমেনদেরকে একমাত্র বন্ধু ও : সাহায্যকারী হিসাবে গ্রহণ করি। এ পর্যন্ত এসে মোমেনদের উদ্দেশ্যে কোরআনের প্রথম বক্তব্য শেষ হয়েছে। এতে তাদেরকে ইহুদী ও খৃষ্টানদের সাথে মৈত্রী স্থাপনে বিরত থাকতে বলা হয়েছে এবং সতর্ক করা হয়েছে যে, “৬ বা.যেন তাদের সাথে মৈত্রী স্থাপনের মাধ্যমে নিজদের অনিচ্ছা সত্তেও এবং অচেতনভাবে [৫ সুন্মা আল মাম্সেদা (১৪৯১) পান্না ৬ অনখিল ২ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।