যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

ওপর কেবল তখনই অর্পিত হয়, যখন তারা তাদের অনুসৃত ধর্মকে ধর্ম বলেই স্বীকার করে না। এ জন্যেই তারা তাদেরকে ইসলাম গ্রহণের আহবান জানায় । এই স্বতসিদ্ধ অকাট্য যুক্তির পর যারা ইসলামের অনুসারী নয়, তাদের সাথে মৈত্রী ও সহযোগিতার মাধ্যমে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠার চেষ্টা করা মুসলমানদের পক্ষে যুক্তিযুক্ত নয়। সইসব্লামেক্স সাখ্যে বাতিলের শ্রক্য সম্ভব নয় ইসলামের দৃষ্টিতে এ বিষয়টি একাধারে ঈমান ও আকীদার সাথে এবং আন্দোলন ও সংগঠনের সাথে সম্পৃক্ত । ঈমান ও আকীদার সাথে সম্পৃক্ত হবার কারণে আমরা ধরে নিতে পারি যে, আমার উপরোক্ত আলোচনা ও কোরআনের দ্বার্থহীন উক্তিসমূহের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেছে যে, মুসলমান ও আহলে কেতাবের মধ্যে কোনো এঁক্য মৈত্রী ও বন্ধুত্ব গড়ে ওঠা অসম্ভব ৷ বিষয়টি আন্দোলন ও সংগঠনের সাথে জড়িত হবার কারণেও এটা স্পষ্ট যে, আহলে কেতাব ও মুসলমানদের এঁক্য ও মৈত্রী অসম্ভব । একজন মুসলমানের যাবতীয় চেষ্টা সাধনা যেখানে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা বাস্তবায়নে নিয়োজিত হওয়া উচিত, সেখানে তার পক্ষে এই চেষ্টায় এমন লোকের সাথে সহযোগিতা করা কিভাবে সম্ভব, যে ইসলামকে আদৌ নিজের ধর্ম, জীবন ব্যবস্থা, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা এবং আইন বিধান হিসাবে গ্রহণ করে না? মানব জীবনের প্রতিটি দিক ও বিভাগের জন্যে প্রযোজ্য এবং যাবতীয় কর্মকান্ডের ওপর প্রযোজ্য আল্লাহর দেয়া ও মোহাম্মদ (স.) আনীত জীবন ব্যবস্থার প্রতিটি ছোট-বড় বিধিকে যে ব্যক্তি সর্বতোভাবে ও শর্তহীনভাবে মেনে নেয় না, সে তো পুরোপুরি কাফের ও অমুসলিম । এ ধরনের লোকের সাথে একজন মুসলমানের এক্য ও সহযোগিতা কিভাবে সম্ভব? এ ধরনের লোকের চেষ্টা সাধনার লক্ষ্য ইসলামের ও তার লক্ষ্যের পরিপন্থী মহলেও অন্ততপক্ষে ইসলামের লক্ষ্য থেকে ভিন্ন তো হবেই । ইসলাম তো ইসলামী আকীদা ও আদর্শ ভিত্তিক কাজ বা উদ্দেশ্য ছাড়া অন্য কোনো আকীদা ও আদর্শ ভিত্তিক কাজ ও লক্ষ্যকে স্বীকৃতিই দেয় না, চাই তা যতই ন্যায়সংগত লক্ষ্য বা কাজ হোক না কেন। ‘যারা কুফরীতে লিপ্ত, তাদের সৎ কাজ ঝড়ের দিনে বাতাসের প্রবল ঝাপটার কবলে পতিত ছাই এর স্তূপের ন্যায় ৷' ইসলাম মুসলমানকে তার সমগ্র চেষ্টা সাধনা ইসলামের জন্যে নিয়োজিত করার নির্দেশ দেয় । তার জীবনের দৈনন্দিন কর্মকান্ডের কোনো ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশকেও ইসলাম থেকে বিচ্ছিন্ন রাখা বা ইসলামের বাইরে রাখার কোনোই অবকাশ নেই । বিচ্ছিন্ন রাখতে পারে শুধু সেই ব্যক্তি, যে ইসলাম ও তার জীবন ব্যবস্থা কী তা জানে না। জীবনের এমন কোনো দিক কল্পনাও করা যায় না যা ইসলাম বহির্ভূত এবং যার ব্যাপারে ইসলামের প্রতি বিদ্বেষ পোষণকারী বা মুসলমানরা ইসলাম পরিত্যাগ না করা পর্যন্ত আর কোনোভাবেই তাদের ওপর খুশী হয় না এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সহযোগিতা করা বা নেওয়া যেতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা দ্বর্থহীন ভাষায় উল্লেখ করেছেন যে, ইহুদী ও খৃষ্টানরা মুসলমানদের ওপর কখনো খুশী হবে না যতক্ষণ তারা ইসলাম পরিত্যাগ করে ইহুদী বা খৃষ্টান ধর্ম খহণ না করে। সুতরাং এহেন ইহুদী ও খৃষ্টানদের সাথে মুসলমানদের মুসলমানত্ব বজায় রেখে সহযোগিতা করা আকীদা বিশ্বাসের দিক দিয়ে যেমনি অসম্ভব, তেমনি বাস্তবতার দিক দিয়েও অসম্ভব । এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই বলে ওজুহাত দাড় করেছিলো যে, ‘আমি বিপদের আশংকা করি।' এই লোকটির অন্তরে ছিলো ব্যাধি । ইহুদীদের সাথে মিত্রতা ও বন্ধুত্ব রক্ষার্থে সে যে ছুটোছুটি ও চেষ্টা সাধনা করতো, তা চালিয়ে যাওয়ার জন্যে সে এই ওজুহাত দাড় করায় । অথচ এটা ছিলো তার ঈমানের দুর্বলতার লক্ষণ ৷ মানুষের অভিভাবক ও সাহায্যকারী www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।