যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের শত্রু মিত্র এই রেওয়াতগুলো থেকে সামখ্রিকভাবে তৎকালীন মুসলিম সমাজের প্রকৃত অবস্থা জানা যায়। সেই অবস্থাটা ছিলো আসলে মদীনার রসূল পূর্ব যুগের অবস্থারই উত্তরাধিকার । এ থেকে এটাও জানা যায় যে, সে যুগ থেকে মদীনায় যে ধরনের ধ্যান ধারণা ও মানসিকতা বিরাজ করছিলো, তা দ্বারা ইহুদী মুসলমান সম্পর্ক টিকে থাকা বা না থাকার ব্যাপারে কোনো অটুট ও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যেতো না। তবে একটি বিষয় লক্ষ্যণীয় যে, এই রেওয়াতগুলোতে শুধু ইহুদীদের উল্লেখ পাওয়া যায় । খৃষ্টানদের কোনো উল্লেখ পাওয়া যায় না। তবে আয়াতের বক্তব্যে ইহুদী ও খৃষ্টান উভয় গোত্রই অন্তর্ভুক্ত । বস্তুত আয়াতে মুসলমান ও অমুসলমানদের (চাই আহলে কেতাব হোক বা পৌত্তলিক) মাঝে বিরাজমান চিরন্তন সম্পর্ক, অবস্থা ও ধারণাকেই তুলে ধরা হয়েছে। এ কথা সত্য যে, রসূল (স.)-এর জীবদ্দশায় মুসলমানদের সম্পর্কে ইহুদী ও খৃষ্টানদের দৃষ্টিভংগিতে কিছুটা পার্থক্য ছিলো যেমন এই সূরার এক আয়াতে বলা হয়েছে, ‘তুমি দেখবে, মোমেনদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদী ও মোশরেকগণ, আর তাদের সবচেয়ে বড় বন্ধু খৃষ্টানরা .....’ কিন্তু এতদসত্ব্বে এ আয়াতে উভয় গোষ্ঠীকে সাম্রিকভাবে সমান করে দেয়া হয়েছে। আর পরবর্তী একটি আয়াতে মোশরেক ও আহলে কেতাবকে পর্যন্ত একাকার করে ফেলা হয়েছে, অন্তত মৈত্রী ও বন্ধুত্বের ক্ষেত্রে । কারণ এর গোড়ায় রয়েছে একটা স্থায়ী মূলনীতি । সেটি এই যে, কোনো মুসলমানের অপর একজন মুসলমান ব্যতীত কারো সাথে ঘনিষ্ঠ ও আন্তরিক বন্ধুত্ব থাকতে পারবে না, আর মুসলমান আল্লাহ তায়ালা, তার রসূল ও মুসলিম সমাজ ব্যতীত আর কারো সাথে বন্ধুত্ব ও মৈত্রী পাতাতে পারবে না। এই একটি বিষয় ছাড়া আর সব কিছুতে সকল সম্পৃদায় ইসলামের দৃষ্টিতে সমান, চাই ক্ষেত্র বিশেষে মুসলমানদের প্রতি তাদের দৃষ্টিতংগিতে যতোই ভারসাম্য থাক না কেন। এই সাথে এ কথাও মনে রাখতে হবে যে, মুসলমানদের জন্যে আল্লাহ এই চিরন্তন ও আপোসহীন মূলনীতি নির্ধারণ করলেও তাঁর জ্ঞান শুধু রসূল (স.)-এর জীবিতকালীন সময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তিনি সর্বকালের যাবতীয় অবস্থা সম্পর্কে নির্ভুলতম ও সৃক্্মতম জ্ঞানের অধিকারী । পরবর্তী কালের ইতিহাস প্রমাণ করেছে যে, পৃথিবীর অধিকাংশ অঞ্চলে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে খৃষ্টানরা যে শত্রুতার পরিচয় দিয়েছে, তা ইহুদীদের শত্রুতার চেয়ে কোনো অংশেই কম ছিলো না । যদিও ইসলামকে অত্যন্ত সুন্দরভাবে গ্রহণে আরব ও মিসরের ক ব্যতিক্ৰমী ভূমিকা প্রশংসার দাবী রাখে, কিন্তু পাশ্চাত্যের খৃষ্টানদের যে ভূমিকা দেখতে পাই, তা অত্যন্ত দুঃখজনক । যে খৃণা, বিদ্বেষ, ষড়যন্ত্র, চক্রান্ত, আগ্রাসী যুদ্ধ ইত্যাদি মুসলমানদের বিরুদ্ধে চালানো ইহুদীদের সর্বকালের অভ্যাসে পরিণত হয়েছিলো, পাশ্চাত্যের খৃষ্টানরা মুসলমানদের বিরুদ্ধে সমগ্র ইতিহাস জুড়েই সেই সব কর্মকান্ড চালিয়ে আসছে। এমনি যে আবিসিনিয়ার রাজা মুসলমানদেরকে ও ইসলামকে সাদর অভ্যর্থনা জানিয়েছিলেন, সেই আবিসিনিয়া ইসলাম ও মুসলমানদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়ে অন্য সমস্ত আক্রমণকারীকে টেক্কা দিয়েছে। তার এ আচরণের সাথে একমাত্র ইহুদীদের আচরণেরই তুলনা চলে । আল্লাহ তায়ালা সর্বজ্ঞ বিধায় কোরআন নাযিল হবার সময় খৃষ্টানদের ভিন্ন ধরনের অর্থাৎ চমকপ্রদ ভূমিকা পালন করা সত্তেও সেদিকে ভ্রক্ষেপ না করে সকল অমুসলিম সম্পৃদায়ের প্রতি একই ধরনের সতর্কতামূলক মনোভাব পোষণ করার সাধারণ মূলনীতি ঘোষণা করেছেন। ব্যতিক্রমী ধরনের মহৎ আচরণ যে কোনো যুগে, যে কোনো দেশে, যে কোনো ব্যক্তি দেখাতে পারে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।