যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

কোরআনের শিক্ষা ও ঘোষণা সম্পর্কে তারা যতই উদাসীন থাকুক না কেন, আমরা তার অকাট্য ও দ্বার্থহীন উক্তিকে ভুলে যেতে পারি না যে, ‘হে মোমেনরা, ইহুদী ও খৃষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না প্রাথমিকভাবে এ সম্বোধন যদিও মদীনার মুসলিম সমাজকেই করা হয়েছিলো, কিন্তু সেই সাথে এটা দুনিয়ার সকল ভূখন্ডে কেয়ামত পর্যন্ত যতো মুসলমান বাস করবে, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য । সে সময় এ নির্দেশ জারী করার কারণ ছিলো এই যে, মদীনার মুসলমানদের একাংশ ও আহলে কেতাবের একাংশ অর্থাৎ ইহুদীদের মধ্যে পরিপূর্ণ ও সর্বাত্মক সম্পর্কচ্ছেদ ঘটতে তখনো বাকী ছিলো। এই দুই গোষ্ঠীর মধ্যে মৈত্রী ও সহযোগিতা, অর্থনৈতিক লেন দেন ও প্রতিবেশীসূলভ সম্পর্ক ও যোগাযোগ তখনো চালু ছিলো । মদীনায় বিরাজমান তদানীস্তন সামাজিক অর্থনৈতিক ও এতিহাসিক অবস্থার প্রেক্ষাপটে এটা স্বাভাবিক ছিলো। বিশেষত মদীনাবাসী আরব ও ইহুদীদের মধ্যে এই সম্পর্ক বিরাজ করছিলো। আর এই সম্পর্কের সুবাদে তারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সব রকমের ফন্দি ফিকির ও ষড়যন্ত্র আঁটতো । তাদের এই সব রকমারি ষড়যন্ত্রের বিবরণ বিগত পাঁচটি পারা জুড়ে রয়েছে। আলোচ্য আয়াতগুলোতেও তার কিছু কিছু রয়েছে। মুসলমানদের নিজস্ব আকীদা ও আদর্শের প্রচার ও তার নতুন জীবন ব্যবস্থার বাস্তবায়নের জন্যে যে সংগ্রাম করা প্রয়োজন, সেই সংগ্রামের প্রয়োজনীয় চেতনা ও উদ্দীপনা সৃষ্টি করাই ছিলো কোরআনের প্রধান উদ্দেশ্য । তার আরো উদ্দেশ্য ছিলো মুসলমান ও অমুসলমানদের মধ্যে এমন চূড়ান্ত বিচ্ছেদ সৃষ্টি করা, যা চারিত্রিক গুদার্য ও মহানুভবতাকে নিষিদ্ধ করে না। কেননা এটা তো মুসলমানদের চিরন্তন বৈশিষ্ট্য । এই বিচ্ছেদ দ্বারা সে মুসলমানদের সেই সম্পর্ক, সহযোগিতা ও বন্ধুত্ব নিষিদ্ধ করতে চেয়েছিলো, যা সে আল্লাহ তায়ালা, তাঁর রসূল ও মুসলমানদের সাথে ছাড়া আর কারো সাথে রাখতে পারে না । এই সচেতনতা ও এই বিচ্ছেদ প্রত্যেক মুসলমানের অপরিহার্য বৈশিষ্ট্য, চাই সে যে দেশের ও যে প্রজন্মের মানুষই হোক না কেন। এটা এমন একটা সত্য, যা কোনো নির্দিষ্ট যুগের সীমারেখায় আবদ্ধ নয়। কেননা এটা প্রাকৃতিক প্রক্রিয়াজাত সত্য । আহলে কেতাব কোনো ভূখন্ডের এবং ইতিহাসের কোনো যুগেই মুসলমানদের বন্ধু হবে না। এই সত্য কথার প্রযোজ্যতা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রমাণিত হয়েছে। এমনকি মুসলমানরা যখন মদীনায় উপস্থিত, তখনো তারা মোহাম্মদ (স.)-এর সাথে লড়বার জন্যে পরস্পরে এক্য ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়েছে। তার পর থেকে ইতিহাসের সকল যুগে ও পৃথিবীর সকল ভূখন্ডে অব্যাহতভাবে চলে আসছে মুসলমানদের ওপর আহলে কেতাবের আগ্রাসন । বিধশ্জরীদের সাথে সব্য্যতার বিক্রুদ্ধে কঠোর হুশিয়ারী এরপর এই মৌলিক তত্ত্বের ফলাফল তুলে ধরা হয়েছে। কেননা ইহুদী ও খৃষ্টানরা যখন পরস্পরের বন্ধু ও মিত্র হয়, তখন তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণকারী তাদেরই একজন হয়ে থাকে । যে মুসলমান এটা করবে, সে নিজেকে ইসলাম থেকে ও মুসলিম উন্মাহ থেকে বহিষ্কার করবে এবং অন্য ধর্মের অন্তর্ভুক্ত হবে। কারণ এটাই স্বাভাবিক ফল্‌শ্রুতি ৷ ‘যে ব্যক্তি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, সেও তাদেরই একজন হয়ে যাবে।' www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।