যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

তার বাস্তবায়ন পদ্ধতি অন্য সকল ধর্ম থেকে আলাদা, আহলে কেতাবের সাথেও তার মিল নেই । মুসলমানরা আহলে কেতাবের প্রতি যতো গ্রীতি, ভালোবাসা ও মহানুভবতা দেখাক, তাদের নিজ ধর্মের ওপর অবিচলতা ও তার বাস্তবায়ন প্রচেষ্টায় আহলে কেতাব কখনো খুশী হতে পারে না। আর এ কারণে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত ও যুদ্ধ করার জন্যে তাদের পারস্পরিক এক্য ও সহযোগিতা যথারীতি চলতেই থাকবে । সুসব্পমানদেক্স বিরুল্ত্ধে সক্কন্প বিধস্সীরাই্‌ এক্‌ মঞথ্রেন আমরা যদি মনে করি যে, কাফের, মোশরেক ও নাস্তিকদের মোকাবেলায় ধর্ম পালনে আমাদের আহলে কেতাবের সাথে এঁক্যবদ্ধ হওয়া উচিত, তাহলে সেটা হবে আমাদের চরম সরলতা ও বোকামি ৷ কেননা মুসলমানদের সাথে যখন লড়াই হয়, তখন তারা কাফের ও মোশরেকদের সাথেই এক্যবদ্ধ হয়। পরিতাপের বিষয় যে, আমাদের এ যুগেই শুধু নয়, বরং সকল যুগেই এক ধরনের সরলমতি মুসলমান মনে করে যে, যেহেতু আহলে কেতাব ও আমরা ধর্মের অনুসারী, তাই বস্তুবাদ ও নাস্তিক্যবাদ মোকাবেলার জন্যে আমাদের আহলে কেতাবের সাথে হাতে হাত রেখে চলা উচিত । তারা কোরআনের শিক্ষা ও ইতিহাসের শিক্ষা দুটোই ভুলে যায়। আহলে কেতাব তো মোশরেকদেরকে বলেছিলো যে, মুসলমানদের চেয়ে তোমাদের ধর্ম ভালো । আহলে কেতাব মদীনায় মুসলমানদের ওপর মোশরেকদেরকে চড়াও করেছিলো এবং লড়াইতে সর্ব প্রকারে সহযোগিতা করেছিলো। দু'শো বছর ধরে তারা মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড যুদ্ধ চালিয়েছে। স্পেনে তাদের বিরুদ্ধে চালিয়েছে লোমহর্ষক নির্যাতন ৷ তারাই ফিলিস্তীন থেকে বিতাড়িত করেছে আরব মুসলমানদেরকে এবং তাদের স্থানে এনে বসিয়েছে ইহুদীদেরকে । আর এ কাজে তারা নান্তিক্যবাদ ও বস্তুবাদের পূর্ণ সহযোগিতা পেয়েছে । আহলে কেতাবই তো নাস্তিক, পৌত্তলিক ও বস্তুবাদীদের সহযোগিতায় মুসলমানদেরকে ইথিওপিয়া, সোমালিয়া, ইরিত্রিয়া, আলজেরিয়া, যুগোম্নাভিয়া, চীন, রাশিয়া ও ভারত এবং অন্য সব জায়গায় নির্যাতন, নিপীড়ন, শোষণ ও নির্বাসনের শিকারে পরিণত করছে। (১) এর পরও, কোরআনের সমস্ত ঘোষণা ও বিবরণ সত্তেও, আমাদের মুসলমানদের কেউ কেউ মনে করে যে, ধর্মের বিরুদ্ধে নাস্তিক্যবাদ ও বস্তুবাদের আগ্রাসন ঠেকানোর জন্যে আমাদের আহলে কেতাবের সাথে পারস্পরিক এক্য ও সহযোগিতা গড়ার অবকাশ রয়েছে। নিসন্দেহে এই সব লোক কোরআন পড়ে না। আর পড়লেও ইসলামের স্বভাবগত উদারতা ও মহানুভবতার আহবানকে তারা বন্ধুত্ব ও প্রীতির সম্পর্কের সাথে গুলিয়ে একাকার করে ফেলেছে, যা করতে কোরআন নিষেধ করেছে। ইসলামকে তারা আল্লাহর কাছে খৃহণযোগ্য একমাত্র আদর্শ হিসাবেও বোঝে না, একটি ইতিবাচক ও নতুন বাস্তব সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে তৎপর আন্দোলন হিসাবেও উপলব্ধি করে না। এটি সেই আদর্শ ও সেই সমাজ, যা আহলে কেতাবের শত্রুতার মুখে অতীতেও টিকে ছিলো, আজও টিকে আছে। এটা তার অপরিবর্তনীয় চিরন্তন ও সম্পূর্ণ স্বাভাবিক ভূমিকা ৷ (১) সাম্প্রতিককালের বসনিয়া, হার্সেগোভিনা চেচনিয়া- স্বয়ং তাফসীরকারকের জন্মভূমি মিশরে এই নাস্তিক ও আহ- লে কেতাবরা কিভাবে মুসলমানদের ওপর অত্যাচার করেছে তার দিকে তাকালে লেখকের উক্তির সত্যতার প্রমাণ পাওয়া যাবে।-সম্পদাক www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।