যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

সাথে তাদের লড়াই চলছে, তাদেরকে সঠিকভাবে চিনে নিতে পারে, তাদের মনে এই লড়াই সম্পর্কে কোনো দ্বিধাদ্বন্দ না থাকে এবং এ লড়াই যে অনিবার্য, তা যেন অনুধাবন করতে পারে। এ জন্যে ৫১, ৫৭, ৫৮, ৬১ ও ৬৪ নং আয়াতগুলো লক্ষ্য করুন। এ আয়াতগুলোতে শত্রুদের চারিত্রিক বৈশিষ্ট্য, মুসলমানদের ব্যাপারে তাদের দৃষ্টিভংগি ও ভূমিকা, তাদের ব্যাপারে তাদের সমস্ত আভ্যন্তরীণ কোন্দল ভুলে এঁক্যবন্ধ হওয়া, তাদের ধর্মীয় কর্মকান্ড ও নামাযের প্রতি তাদের উপহাস ও বিদ্বূপের বর্ণনা দেয়া হয়েছে এবং এ দ্বারা বুঝানো হয়েছে যে, শত্রুদের এসব অপতৎপরতা প্রতিরোধ না করে যে পারা যাবে না, সে সম্পর্কে তাদের মনমগযে কোনো দ্বিধা সংশয় থাকা উচিত নয়। আলোচ্য আয়াতগুলোতে এ কথাও জানিয়ে দেয়া হয়েছে যে, বাতিল শক্তির সাথে হকপস্থাদের এই অব্যাহত ও অনিবার্য সংঘাত সংঘর্ষের শেষ পরিণতি কী এবং আখেরাতে পরিণাম যা-ই হোক, তার পূর্বে এই পার্থিব জীবনে জাতিসমূহের ভাগ্য নির্ধারণে ঈমানের গুরুত্ব কতখানি । এ ব্যাপারে ৫৬ নং আয়াতে আল্লাহর অনুগত বান্দাদেরকে ‘আল্লাহর দল' আখ্যায়িত করা ও তাদের বিজয় অবশ্যম্ভাবী বলে ভবিষ্যদ্বাণী করা লক্ষ্যণীয় । তা ছাড়া ৬৬ নং আয়াতেও তাদেয় পার্থিব সুখ-সমৃদ্ধির আশ্বাস লক্ষ্য করুন। অনুরূপভাবে ৫৪ নং আয়াতে আল্লাহর মনোনীত মুসলিম বান্দার গুণাবলীর বিবরণ দেয়া হয়েছে। এ সমস্ত বিবরণ ইসলামী বিধান প্রতিষ্ঠার, মুসলিম ব্যক্তিত্বের গঠন ও বিকাশ এবং মুসলিম জাতিকে অটুট ভিত্তির ওপর প্রতিষ্ঠার পথে এক একটি পদক্ষেপ স্বরূপ । ‘হে মোমেনরা! তোমরা ইহুদী ও খৃষ্টানদেরকে বঙ্ধু ও অভিভাবক হিসাবে খরহণ করো না ।' (আয়াত নং ৫১, ৫২ ও ৫৩) স্লুলী নাসাকাদেবর্ সাখ্ে সিত্রতা না গড়ার কঠোর নির্দেশ প্রথমে এ আয়াত কয়টিতে উল্লেখিত ‘ওয়ালায়াত' (বন্ধুত্ব) শব্দটির ব্যাখ্যা করা বাঞ্ছনীয়, যা ইহুদী ও খৃষ্টানদের সাথে বজায় রাখতে আল্লাহ তায়ালা মুসলমানদেরকে নিষেধ কয়েছেন। ওয়ালায়াত অর্থ হচ্ছে বিধর্মীদের সাথে মৈত্রী, বন্ধত ও পারস্পরিক সাহায্য সহযোগিতা । বিধর্মীদের ধর্মের অনুসরণের সাথে এর কোনো সম্পর্ক নেই । কেননা মুসলমানদের মধ্যে এমন লোক থাকার প্রশ্নই ওঠে না যে, ইহুদী, খৃষ্টান বা অন্য কোনো ধর্মাবলম্বীর ধর্মের অনুকরণ ও অনুসরণ করতে আগ্রহী হতে পারে। যে জিনিসটি মুসলমানদের মধ্যে বিতর্কিত ছিলো এবং অনেকেই তা বৈধ মনে করতো, তাহলো পারনল্পরিক বন্ধুত্ব ও সাহায্য সহযোগিতা, যারা এটিকে বৈধ মনে করতো, তাদের যুক্তি ছিলো এই যে, পারস্পরিক স্বার্থরক্ষা ও পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ এই দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত ও বাস্তবতাসম্মত । তাছাড়া মদীনায় ইসলাম আগমনের প্রথম যুগে এই বন্ধুত্ব বহাল ছিলো । কিন্তু যখন প্রমাণিত হলো যে, মদীনায় মুসলমান ও ইহ্‌দীদের মধ্যে বন্ধুত্ব, মৈত্রী ও পারস্পরিক সাহায্য সহযোগিতার সম্পর্ক মোটেই সম্ভব নয়, তখন আল্লাহ তায়ালা তা বাতিল করে দিলেন। কোরআনের বিভিন্ন আয়াতে এই জিনিসটির সুনির্দিষ্ট সংজ্ঞা দেয়া হয়েছে এবং তা সুপরিচিত । মদীনার মুসলমানদের সাথে হিজরত করে মদীনার ইসলামী রাষ্ট্রে চলে আসেনি এমন মুসলমানদের সাথে সম্পর্কের ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন, ‘তারা যতোচক্ষণ হিজরত করে আসবে না, ততোক্ষণ তাদের অভিভাবকত্বের দায়িত্ব '| তোমাদের নেই ৷' www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।