বিধর্মীদের ব্যাপারে অনুসূত মূলনীতি এ আয়াতগুলোতে ইহুদী ও খৃষ্টানদেরকে বন্ধু বা অভিভাবক হিসাবে গ্রহণের নিষেধাজ্ঞা রয়েছে, যারা তা করবে, তাদেরকে ইহুদী ও খৃষ্টানদেরই দলভুক্ত গণ্য করা হবে বলে হুশিয়ারী জ্ঞাপন করা হয়েছে । আয়ো বলা হয়েছে যে, যারা তাদের সাথে বন্ধুত্ব রাখে এবং যুক্তি দেখায় যে, বন্ধুত্ব না রাখলে বিপদের আশংকা রয়েছে, তাদের মন ব্যাধিগ্রস্ত। এ আয়াতগুলোতে মুসলমানদেরকে সেই সব লোক থেকে দূরে থাকতে বলা হয়েছে, যারা ইসলামকে নিয়ে বিদ্রপ ও উপহাস করে এবং মুসলমানদের সামায পড়ার প্রতিও ঠাট্টাবিদ্রপ করে। এ সব উক্তি থেকে বুঝা খায় যে, এ সূরা নাযিল হবার সময়ে মদীনায় ইহুদী ও মোনাফেকদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিলো বলেই এসব ঘটনা ও পরিস্থিতির সৃষ্টি করা তাদের পক্ষে সম্ভব ছিলো এবং এ জন্যেই এতো কঠোর হুশিয়ারী ও হুমকি উচ্চারণের প্রয়োজন দেখা দিয়েছিলো । প্রয়োজন দেখা দিয়েছিলো ইহুদীদের আসল চরিত্র উন্মোচনের, তাদের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপনের এবং তাদের ষড়যন্ত্র ও চক্রান্তের মুখোশ খুলে দেয়ারও, আর এজন্যে বহ্থ বিচিত্র ভাষা ও ভংগি এখানে ব্যবহৃত হয়েছে। কোনো কোনো রেওয়ায়াতে এই আয়াতগুলোর মধ্য থেকে কোনো কোনোটির নাযিল হবার উপলক্ষ্য বর্ণনা করা হয়েছে। কোনো কোনো বর্ণনায় বদর যুদ্ধের পরে সংঘটিত বনু কাইনুকার ঘটনা, মোনাফেক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ভূমিকা ও তৎপরতা এবং ইহুদীদের সাথে বন্ধুত্ব বহাল রাখার সপক্ষে তার এই যুক্তি যে, আমি ইহুদীদের সাথে সম্পর্কচ্ছেদ করলে ও ইহুদী ভৃত্যদেরকে বিদায় কবলে বিপদের আশংকা করি, ইত্যাদির উল্লেখ করা হয়েছে। এমনকি এসব বর্ণনাকে যদি বাদও দেই, তবে কেবল এই আয়াতগুলোর বাচনভংগি, নাযিল হবার পটভূমি ও পরিবেশ এবং সমকালীন মদীনার এঁতিহাসিক ঘটনাবলী অধ্যয়নও সূরার ভূমিকায় আমি এ সূরার নাযিল হওয়ার সময়কাল সম্পর্কে যা বলেছি, তার যথার্থতা প্রমাণের জন্যে যথেষ্ট প্রতীয়মান হয় । এ আয়াতগুলোতে আরো যে বিষয়টির অবতারণা করা হয়েছে, তা হলো মুসলমানদেরকে প্রশিক্ষণ দিয়ে তার নির্দিষ্ট ভূমিকা পালনের যোগ্য করে গড়ে তোলার জন্যে কোরআন কী পদ্ধতি অবলম্বন করেছে এবং কোরআনের এই পদ্ধতি ও মূলনীতিগুলোর প্রধান বৈশিষ্ট্যসমূহ কী কী, যা সে মুসলমানদের অন্তরে ও তাদের সমাজে প্রতিনিয়ত বদ্ধমূল করতে চায়। এই বৈশিষ্ট্যসমূহ ও মূলনীতিসমূহ চিরন্তন ও শাশ্বত, মুসলিম উন্মাহর কোনো বিশেষ প্রজন্মের সাথে তা যুক্ত নয় । এগুলো প্রত্যেক প্রজন্মের মুসলিম ব্যক্তি ও সমাজের গঠন ও লালনের ভিত্তি । কোরআন প্রত্যেক মুসলিম ব্যক্তিকে লালন ও তার ব্যক্তিত্বের বিকাশ সাধনের জন্যে যে ক্রয়টি জিনিসকে ভিত্তি হিসাবে গ্রহণ করে তা হলো প্রথমত তার প্রতিপালক, তার রসূল, তার আকীদা ও আদর্শ এবং সেই আকীদা ও আদর্শের অনুসারী তার মুসলিম জাতি ও সমাজের প্রতি তার আস্তুরিকতাপূর্ণ ও একনিষ্ঠ মমত্ববোধ ও ভালোবাসা, দ্বিতীয়ত যে সমাজে সে বাস করে, তার সাথে অন্য যারা আল্লাহর পতাকা সমুন্নত করে না, রসূলের নেতৃত্বের আনুগত্য করে না ও আল্লাহর দলের প্রনিধিত্বকারী সংগঠনে যোগ দেয় না, তাদের পরিপূর্ণ সম্পর্কচ্ছেদ, তৃতীয়ত প্রত্যেক মুসলিম ব্যক্তিকে,একথা জানিয়ে দেয়া যে, মানব জাতির জীবনে ও ইতিহাসের চতুৰ্থত এই মনোনয়ন ও তার সাথে যে সব দায়িত্ব ও কর্তব্য সংশ্লিষ্ট রয়েছে, তার সবই আল্লাহর পক্ষ থেকে আগত বিশেষ অনুগ্রহ ও করুণা স্বরূপ । আল্লাহ তায়ালা যাকে চান তাকেই এটা দিয়ে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।