মানুষের জন্যে আইন ও বিধান রচনার অধিকারী বলে স্বীকার করার মাধ্যমে নিজেকে ইলাহ বা খোদা বলে দাবী করেছে। আর সে যালেম এ জন্যে যে, মানুষকে তাদের একমাত্র প্রভু ও প্রতিপালকের আইন ছাড়া অন্য কারো আইন মানতে বাধ্য করেছে। অথচ একমাত্র আল্লাহর আইনই তার জন্যে উপযোগী এবং তার যাবতীয় সমস্যার সমাধানে সক্ষম ৷ তা ছাড়া নিজেকে ংস ও কুফরীর শাস্তির যোগ্য বানানো এবং নিজে যে মানব সমাজের মধ্যে বসবাস করছে, সেই সমাজকে অরাজকতা ও খোদাদ্রোহিতার দিকে ঠেলে দিয়ে সে নিজের ওপরও যুলুম করেছে। সুতরাং দুটো বাক্য আসলে একটাই বাক্য এবং তা এরূপ, ‘যারা আল্লাহর বিধান অনুসারে বিচার ও শাসন করে না, তারা কাফের ও যালেম ৷” এরপর বলা হচ্ছে যে, তাওরাতের পরেও এই মূলনীতি অক্ষুণ্ণ রয়েছে যে, আল্লাহর বিধান অনুসারে বিচার ফয়সালা ও শাসন না করলে তাকে ফাসেক বা আল্লাহর অবাধ্য হিসাবে চিহ্নিত হতে হবে । আল্লাহ বলেন, ‘অতপর তাদের পরে আমি নিয়ে এসেছিলাম মরিয়ামের পুত্র ঈসা (আ.)-কে নং ৪৬ ও 8৭) আল্লাহ তায়ালা হযরত ঈসা (আ.)-কে ইনজীল দিয়েছিলেন কেবল এ জন্যেই যেন তা মানুষের অনুসৃত জীবন ব্যবস্থা ও শাসন ব্যবস্থায় পরিণত হয়। ইনজীলে স্বতন্ত্র কোনো আইন ছিলো না, কেবল তাওরাতে বর্ণিত আইনসমূহের সামান্য কিছু সংশোধনী ছিলো । ওই কেতাব তাওরাতেরই সমর্থক হয়ে এসেছিলো। তাই এই সব সংশোধনী ছাড়া অন্য সব বিষয়ে হুবহু তাওরাতের আইনই মেনে চলতে হতো । এতে আল্লাহ তায়ালা মোত্তাকীনদের জন্যে হেদায়াত, আলো ও উপদেশমালা রেখেছেন। এ কথার অর্থ দাড়ালো এই যে, মোত্তাকীন বা খোদাভীরু তারাই, যারা আল্লাহর কেতাব থেকে হেদায়াত, আলো ও উপদেশ গ্রহণ করে থাকে, আল্লাহর কেতাবের হেদায়াত ও আলো গ্রহণ করার জন্যে তাদের মন উন্ক্ত থাকে যাদের অন্তর পাষাণের মৃত নিক্িয় ও অবরুদ্ধ হয়ে গেছে, তাদের অন্তরে এর উপদেশ প্রবেশ করে না, তারা এর মমার্থ উপলব্ধি করতে পারে না। এর আকীদা বিশ্বাসে কোনো স্বাদ পায় না, এতে যে আলো ও পথনির্দেশ রয়েছে, তা দ্বারা উপকৃত হয় না এবং সে জন্যে তা গ্রহণও করে না । আল্লাহর কেতাবে হেদায়াতের আলো রয়েছে, কিন্তু একমাত্র উন্ক্ত অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছাড়া আর কেউ সে আলো দেখতে পায় না। এতে পথনির্দেশ ও সদুপদেশ রয়েছে, কিন্তু আগ্রহী আত্মা ও বোদ্ধা অন্তর না থাকলে তা কেউ গ্রহণ করতে পারে না। আল্লাহ তায়ালা ইনজীলে আল্লাহভীরু লোকদের জন্যে পথনির্দেশ, আলো ও উপদেশমালা রেখে দিয়েছেন এবং তাকে ইনজীলধারীদের জন্যে জীবন বিধান ও শাসনতন্ত্র বানিয়েছেন। অর্থাৎ |' ইনজীল তাদের জন্যেই নির্দিষ্ট, সকল মানুষের জন্যে নয়। এর অবস্থা তাওরাতের মতোই এবং শেষ নবীর পূর্বে আগত প্রত্যেক নবী ও প্রত্যেক কেতাবের মতোই । তবে এর আইন কানুনের যে অংশ কোরআনের আইন কানুনের অনুরূপ, সে অংশকে কোরআনের অন্তর্ভুক্ত মনে করতে হবে। বস্তুত ইনজীলের আইন কানুন সবই তাওরাত থেকে আগত ৷ কেসাসের বিধানটিও যে তঅদ্রপ, সে কথা আগেই বলেছি এ জন্যে ইনজীলের ধারক বাহকদেরকে নির্দেশ দেয়া হয়েছিল যে, তাওরাত থেকে প্রাপ্ত যে আইন কানুন ইনজীলে রয়েছে, তা যেন তারা মেনে চলে আল্লাহ তায়ালা বলেন, ‘ইনজীলের ধারক বাহকরা যেন ইনজীলে আল্লাহ তায়ালা যে বিধান নাধিল করেছেন সুতরাং মূলনীতি হলো এই যে, আল্লাহর নাযিলকৃত বিধান অনুসারে যাবতীয় বিচার ফয়সালা ও শাসন পরিচালনা করতে হবে, অন্য কিছু অনুসারে নয়। ইসলামের পূর্বে তাওরাত ও ইনজীলে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।