যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

‘সুতরাং জনগণকে ভয় করো না, আমাকে ভয় করো ৷' অর্থাৎ আল্লাহর আইন ও বিধান প্রতিষ্ঠার কাজ এই সব লোকের ভয়ে বন্ধ রেখো না। এই মহান কাজে বাধা দানকারী ও বিরোধিতাকারী জনগণের মধ্যে বিভিন্ন শ্রেণী ও গোষ্ঠী রয়েছে। একটি শ্ৰেণী রয়েছে তারা মূলতই খোদাদ্রোহী । তারা আল্লাহর আইন মেনে চলতে চায় না এবং আল্লাহকে আইন ও শাসন ক্ষমতাসহ যাবতীয় ক্ষমতার অধিকারী একমাত্র খোদা বা ইলাহ বলে মানতে রাধী নয় । আর এক গোষ্ঠী রয়েছে, যারা জনগণের ওপর যে শোষণ নিপীড়ন চালাতে এবং নিজেদের কায়েমী স্বার্থ টিকিয়ে রাখতে বদ্ধপরিকর, তার পথে ইসলামকে অন্তরায় বিবেচনা করে। এ ছাড়া এমন কিছু পথভ্রষ্ট ও ভ্রষ্টকারী গোষ্ঠী ও শ্রেণীও এর বিরোধিতা করে, যারা আল্লাহর শরীয়তের বিধানকে কষ্টকর ও বিরক্তিকর মনে করে এবং এর বিরুদ্ধে দাংগা হাংগামা পর্যন্ত করতে প্রস্তুত হয়ে যায় । এ সব দল, গোষ্ঠী ও মহলসহ সর্ব শ্রেণীর ইসলাম বিরোধীদের বিরোধিতাকে উপেক্ষা করে আল্লাহর দ্বীন ও শরীয়তকে মানব জীবনের নিয়ন্তা ও পরিচালক বানানোর সংগ্রাম বানিয়ে যেতে হবে এবং তাদের ভয়ে এ কাজ বন্ধ রাখা যাবে না। ভয় শুধু আল্লাহকেই করা যায়, আর কাউকে নয় আল্লাহ তায়ালা এ কথাও জানতেন যে, আল্লাহর কেতাবকে ও ভার বিধানকে বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ও দায়িত্ব পালনরত ব্যক্তিদের কেউ কেউ কখনো কখনো দুনিয়ার মোহে আক্রান্ত হয়ে যাবে ক্ষমতাশালী, প্রভাবশালী, বিত্তশালী ও ভোগবাদী মহলকে ক্রমাগত আল্লাহর দ্বীনের বিরোধিতা করতে দেখে এক সময় তাদেরকেও দুনিয়ার লালসায় পেয়ে বসবে । পেশাদার ধর্মযাজকদের মধ্যে সর্বত্র ও সর্বকালে এটা ঘটতে দেখা যায়, বিশেষত বনী ইসরাইলের আলেমদের ক্ষেত্রে এটা একটা বাস্তব ঘটনা হয়ে দেখা দিয়েছিলো এ বিষয়টি জানতেন বলেই ‘তোমরা আমার আয়াতগুলোকে স্বল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দিয়োনা ৷' বিক্রি করা বলতে এখানে আপোষ করা বুঝানো হয়েছে, যা কোথাও নীরবতা অবলম্বন তথা সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব পালনে বিরত থাকার মাধ্যমে, কোথাও আল্লাহর বিধান ও আইনকে বিকৃত করার মাধ্যমে এবং কোথাও ভ্রান্ত ফতোয়া দানের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। আল্লাহর দ্বীনের বিনিময়ে যাই গ্রহণ করা হোক না কেন, তা স্বল্প, অপ্রতুল ও তুচ্ছ জিনিস, এমন কি তা যদি গোটা দুনিয়ার রাজত্বও হয়। কিছু বেতন ভাতা, পদ পদবী, খেতাব উপাধিও এ ধরনের ক্ষুদ্র প্রাপ্তি তো আরো তুচ্ছ, যার বিনিময়ে আল্লাহর দ্বীনকে বিক্রি করা হয় এবং অবধারিত জাহান্নামকে কিনে নেয়া হয়। যাকে আমানত সংরক্ষণের দায়িত্‌ অর্পণ করা হয়, তার বিশ্বাসঘাতকতার মতো জঘন্য বিশ্বাসঘাতকতা আর হতে পারে না । যাকে রক্ষক ও পাহারাদার নিয়োগ করা হয়, তার ইচ্ছাকৃত শৈথিল্যের মতো ঘৃণ্য শৈথিল্য আর হতে পারে না এবং যাকে সাক্ষী হিসাবে গ্রহণ করা হয়, তার জালিয়াতি ও শঠতার চেয়ে নিকৃষ্ট শঠতা আর হতে পারে না । যারা ‘ধার্মিক’ নামে পরিচিত হয়েও আল্লাহর নাযিল করা বিধানকে শাসক, নিয়ন্তা ও পরিচালক বানানোর কাজ থেকে বিরত থাকে এবং আল্লাহর কেতাবকে শাব্দিকভাবে বিকৃত করার মাধ্যমে ক্ষমতাশালী গোষ্ঠীকে আল্লাহর কেতাবের বিনিময়ে খুশী করার কষ্ট করে, তারা প্রকৃত পক্ষে বিশ্বাসঘাতকতা, জালিয়াতি, শঠতা ও শৈথিল্য প্রদর্শনের দায়ে দোষী । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।