যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ আকীদা ও এবাদাতের বিধান দিয়ে হৃদয় ও বিবেককে আলোকিত করা ও সঠিক পথের সন্ধান দেয়াই শুধু তাওরাত নাযিল করার উদ্দেশ্যে ছিলো না, বরং আল্লাহর বিধান অনুসারে | বাস্তব জীবনকে নিয়ন্ত্রণ ও পরিচালনাকারী আইন ও শরীয়ত প্রদান করে জীবনকে আলোকিত করা, পথ প্রদর্শন করা এবং সংরক্ষণ করাও ছিলো তার অন্যতম উদ্দেশ্য । আর এই কেতাব দ্বারা বিচার ও শাসন করতেন কারা? করতেন সেই সব নবী, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ করার পর তাদের আর নিজস্ব কোনো সত্বা থাকতো না, সব কিছুই আল্লাহর হয়ে যেতো । তাদের নিজস্ব কোনো ইচ্ছা, দাবী ও ক্ষমতা থাকতো না- যা কিনা আল্লাহর একক বৈশিষ্ট্য! বস্তুত ইসলামের মূল অর্থই হলো আত্মসমর্পণ করা । তারা কাদেরকে শাসন ও পরিচালনা করতেন? ইহুদীদেরকে ৷ কেননা এটা তাদের জন্যে নির্দিষ্ট আইন এ শরীয়ত ছিলো। এ আলেমরা ৷ কেননা তাদেরকে আল্লাহর কেতাবের হেফাযতের দায়িত্ব অর্পণ করা হয়েছিলো। এই কেতাবের সাক্ষী হওয়ার অর্থাৎ তাদের নিজেদের ও জাতির জীবনে তা বাস্তবায়িত করার দায়িত্বও তাদেরকে অর্পণ করা হয়েছিলো । দ্বীন প্রতিষ্ঠার পথে বাধা অপর্রিহার্য্য তাওরাত সংক্রান্ত আলোচনা সমাপ্ত করার আগে মুসলমানদের দিকে পুনরায় মনোযোগ দিয়ে সাধারণভাবে আল্লাহর কেতাব অনুসারে শাসন ও বিচার ফয়সালা করার নির্দেশ দান, এই কাজ করতে গিয়ে জনগণের পক্ষ থেকে বাধা ও শত্রুতার সম্মুখীন হলে করণীয় কী তা অবহিত করা ও এর বিরোধিতাকারীদের শাস্তি কী, তা ব্যাখ্যা করা হয়েছে। ‘কাজেই তোমরা মানুষকে ভয় করো না বরং আমাকে ভয় করো এবং আমার আয়াতগুলোকে স্বল্প মূল্যে বিক্রি করো ন! যারা আল্লাহর নাযিল করা বিধান অনুসারে বিচার ফয়সালা ও শাসন করে না, তারা কাফের ৷’ এ কথা আল্লাহর জানা ছিলো যে, আল্লাহর নাযিল করা বিধান অনুসারে বিচার শাসন করার উদ্যোগ যে যুগে ও যে জাতিতেই গ্রহণ করা হোক, জনগণের একটা অংশ বিরোধিতা করবেই । তাদের মন এ উদ্যোগকে কখনো সন্তুষ্টচিত্তে মেনে নেবে না । বিশেষত যারা উত্তরাধিকার সূত্রে ক্ষমতা ও প্রভার প্রতিপত্তির অধিকারী, অহংকারী ও আধিপত্যবাদী, তারা তো মানবেই না। কেননা আল্লাহর বিধান অনুসারে শাসন প্রতিষ্ঠিত হলে তা তাদের প্রতিষ্ঠিত কর্তৃত্ব, প্রভুত্ব ও ক্ষমতা তাদের কাছ থেকে কেড়ে নেবে এবং যাবতীয় প্রভুত্ব, কর্তৃত্ব ও ক্ষমতা ফিরিয়ে দেবে আল্লাহর কাছে। অনুরূপভাবে তাদের কাছ থেকে আল্লাহর অনুমোদিত মানব রচিত বিধান অনুসারে শাসন ও বিচার করা, আইন রচনা ও সার্বভৌমত্বের অধিকার কেড়ে নেবে। আনল্তাহ তায়ালা জানতেন যে, যুলুম, শোষণ ও হারামখুরীর ভিত্তিতে প্রতিষ্ঠিত কায়েমী স্বার্থের প্রতিভুরা আল্লাহর বিধান কায়েম করার আহ্বানের বিরোধিতা করবেই ৷ কারণ আল্লাহর বিধান তাদের যুলুম শোষণমূলক কায়েমী স্বার্থকে কখনো টিকতে দেবে না। পাপাচারী, লম্পট, ভোগবাদী, বিলাসী, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদের মালিকরা এর বিরুদ্ধে রুখে দাড়াবেই । কেননা আল্লাহর দ্বীন তাদেরকে এ সব নোংরামি থেকে পবিত্র না করে ছাড়বে না এবং এজন্যে তাদেরকে কঠিন শাস্তি দেবেই । অনুরূপভাবে এমন আরো বহু ব্যক্তি ও গোষ্ঠী এর বিরোধিতা করবে, যারা পৃথিবীতে ন্যায়, সততা ও সুবিচার কায়েম হোক তা দেখতে চায় না। এ সব বিরোধিতার মোকাবেলা করা এবং এ জন্যে দৈহিক ও আৰ্থিক কষ্ট, ত্যাগ ও ক্ষয়ক্ষতি স্বীকার করার জন্যে আল্লাহর দ্বীন কায়েম করার সংগ্রামের সৈনিকদেরকে প্রস্তুত থাকতে হবেই ৷ আল্লাহ তায়ালা এ সব জানতেন বলেই তাদেরকে বলেছেন, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।