যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইবনে আব্বাস থেকে অনুরূপ আর একটি বর্ণনা পাওয়া যায়। এটি নিম্নরূপ: ‘দুটি ইহুদী গোত্র সম্পর্কে আল্লাহ্‌ তায়ালা এ আয়াত নাযিল করেন। এই দুটি গোত্রের মধ্যে ' একটি অপরটিকে জাহেলী যুগে দুর্বল করে ফেলেছিলো, তারা পারস্পরিক সম্মতিক্রমে এই মর্মে আপোষ রফা করে যে, তাদের মধ্যকার সবল গোত্রটি যদি দুর্বল গোত্রটির কাউকে হত্যা করে, তাহলে তার দিয়াত (রক্তপণ) হবে ৫০ ওসক । আর দুর্বল গোত্রটি যদি সবল গোত্রের কাউকে হত্যা করে, তাহলে তার দিয়াত হবে ১০০ ওসক । এই চুক্তির ভিত্তিতে উভয় গোত্রের সম্পর্ক রসূল (স.)-এর মদীনায় আগমন পর্যন্ত অব্যাহত থাকে। এরপর একদিন দুর্বল গোত্র সবল গোত্রের একজনকে হত্যা করে বসলো । যথারীতি সবল গোত্র দুর্বল গোত্রের কাছে ১০০ ওসক দিয়াত চেয়ে পাঠালো দুর্বল গোত্রটি জবাব দিলো, একই ধর্মাবলন্বী, একই শহরের অধিবাসী ও একই বংশোডূত দুটি গোত্রের মধ্যে কি এমন যৈষম্য থাকতে পারে যে, একটি গোত্রের দিয়াত অপর গোত্রের অর্ধেক হবে? আমরা এ চুক্তি সম্পাদন করেছিলাম শুধু তোমাদের ভয়ে । অথচ এটা অন্যায় ও বৈষম্যমূলক চুক্তি । এখন যখন মোহাম্মদ (স.) এখানে এসে গেছেন, তখন আর এভাবে দিয়াত দেবো না। এ জবাবের ফলে দুই গোত্রে যুদ্ধ বেধে যাওয়ার উপক্রম হলো । অবশেষে তারা রসূল (স.)-কে সালিশ মানলো । অতপর সবল গোত্রের লোকেরা পরস্পরকে বলতে লাগলো, আল্লাহর কসম, মোহাম্মদ তোমাদেরকে ওদের কাছ থেকে ওদের দ্বিগুণ দিয়াত আদায় করে দেবে না। ওরা তো সত্যই বলেছে যে, ওরা নিজেদের ক্ষতি স্বীকার করেই কেবলমাত্র দুর্বল বলে এই চুক্তিতে রাযী হয়েছে। মোহাশ্বমদের কাছে এমন কাউকে গোপনে পাঠাও, যে তোমাদেরকে তাঁর অভিমত জানাতে পারবে। যদি মোহাম্মদ তোমাদের ইচ্ছা মোতাবেক রায় দেন, তাহলে তাকে সালিশ মানবে, নচেত মানবে না । অতপর তারা রসূল (স.)-এর কাছে কয়েকজন মোনাফেককে পাঠালো, যাতে তারা রসূল (স.)-এর মনোভাব জানাতে পারে। তারা যখন রসূল (স.)-এর কাছে এলো, তখন আল্লাহ তায়ালা তাদের যাবতীয় বিষয় ও তাদের ইচ্ছ তার রসূলকে জানিয়ে দিলেন। এই উপলক্ষেই ৪১ থেকে ৪৬ নং আয়াত পর্যন্ত নাযিল হয়। এ আয়াত ক’টি তাদের সম্পর্কেই নাযিল " হয়েছে এবং এতে তাদেরকেই বুঝানো হয়েছে (আবু দাউদ) ইবনে জারীরের উদ্ধৃত অপর একটি বর্ণনায় সবল গোত্রকে বনু নাযীর এবং দুর্বল গোত্রকে বনু কোরায়যা বলে চিহ্নিত করা হয়েছে। এ দ্বারাও প্রমাণিত হয় যে, এ আয়াতগুলো ইহুদীদের বহিষ্কার ও শাস্তি প্রদানের আগে নাযিল হয়েছে। পরবর্তী আয়াতে ইহুদীদের আচরণ সম্পর্কে প্রশ্নের আক্কারে মন্তব্য করা হয়েছে। এ মন্তব্য শুধু এই ঘটনার ক্ষেত্রে নয়, বরং উভয় ঘটনার ক্ষেত্রেই প্রযোজ্য ৷ বস্তুত এ আচরণ তাদের স্থায়ী স্বভাবে পরিণত হয়ে গিয়েছিলো । মস্তব্যটি এই, ‘ওরা কিভাবে তোমাকে সালিশ মানবে । অথচ তাদের কাছে তাওরাত রয়েছে, যাতে স্বয়ং আল্লাহর ফায়সালা রয়েছে, অতপর তারা তা পেছনে ফেলে চলে যায়?’ অর্থাৎ এটা অত্যন্ত গুরুতর অশোভনীয় ব্যাপার হবে যে, তারা রসূল (স.)-কে সালিস মানবে, অতপর তিনি আল্লাহর শরীয়ত ও আল্লাহর ফয়সালা অনুসারে সিদ্ধান্ত দেবেন, উপরস্তু তাদের কাছে আল্লাহর আইন ও ফয়সালা সম্বলিত তাওরাত রয়েছে, যার সমর্থক হিসাবে কোরআন এসেছে, এভাবে রসূলের ফয়সালা তাওরাত ও কোরআনের ফয়সালার অনুরূপ হবে, আর এতো সব কিছুর পর তারা সেই ফয়সালা অমান্য করবে। এই অমান্য করাটা প্রথমে মেনে নেয়ার পরে হোক অথবা প্রথম থেকেই অসন্মতি প্রকাশের মাধ্যমে হোক দুটিই সমান। ব্যাপারটাকে শুধু অশোভন বলেই ক্ষান্ত থাকা হয়নি, বরং আয়াতের শেষাংশে এ ধরনের আচরণ সম্পর্কে ইসলামের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে যে, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।