বিচারকদেরফে ভালোবাসেন । যখন সাধারণ মানুষ যুলুম, বিশ্বাসঘাতকতা ও বিকৃতিতে-লিপ্ত হয়, তখন তাদের পক্ষ থেকে যতো অপরাধই সংঘটিত হোক, তা দ্বারা প্রভাবিত না হওয়াই সুবিচার । কেননা সুবিচার মানুষের জন্যে নয়, আল্লাহর জন্যে করা হয়। ইসলামের আইনে ও বিচারে সর্বকালে ও সকল স্থানে এটাই একমাত্র নিশ্চিত রক্ষাকবচ । ক্সসুন্প (স.)-একরস সাখ্ে ইহুদীদের খোক্াবাজী উল্লেখিত ইছদী গোষ্ঠীর ব্যাপারে রসূল (স.)-কে এই স্বাধীনতা প্রদান থেকে বুঝা যায় যে, এ নির্দেশ হিজরতের পরে প্রাথমিক যুগেই নাযিল হয়েছিলো । কেননা এর পয় ইসলামী শরীয়তের বিধি অনুসারে বিচার ফয়সালা করা বাধ্যতামূলক হয়ে পড়ে দারুল ইসলামে তথা ইসলামী রাষ্ট্র আল্লাহর আইন ও শরীয়ত ছাড়া আর কোনো আইন বাস্তবায়িত হতে পারে না । দারুল ইসলামের অধিবাসীরা সবাই ইসলামী শরীয়তের বিচার ফয়সালা মানতে বাধ্য । অবশ্য দারুল ইসলামের মুসলিম সমাজে বসবাসকারী আহলে কেতাবের ব্যাপারে ইসলামের বিশেষ ও স্বতন্ত্র নীতি চালু থাকবে৷ তাদের ধর্মীয় বিধানে যে সব আইন কানুন রয়েছে, সেগুলো এবং ইসলামী রাষ্ট্রের সাধারণ শাসন ব্যবস্থা মেনে চলতে তাদেরকে বাধ্য করা যাবে। এ ছাড়া আর কিছু তাদেরকে মানতে বাধ্য করা যাবে না । তাদের আইনে যা কিছু বৈধ, তা তাদের জন্যে বৈধই থাকবে । যেমন তারা শুকর পালন করতে ও থেতে এবং মদ রাখতে ও খেতে পারবে। কিন্তু মুসলমানদের কাছে বিক্রি করতে পারবে না । তবে সুদের লেনদেন করা তাদের ওপর নিষিদ্ধ থাকবে। কেননা ওটা তাদের ধর্মেও নিষিদ্ধ । আর চুরি ও ব্যাভিচারের শাস্তি তাদের ওপর কার্যকর করা হবে। কেননা তাদের ধর্মেও এই সব শাস্তিই নির্ধারিত রয়েছে। অনুরূপভাবে, সাধারণ শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করা ও দেশে অরাজকতা সৃষ্টি করার জন্যে তাদেরকে সেই শাস্তিই দেয়া হবে, যা মুসলমানদেরকে দেয়া হয়। কেননা এটা ইসলামী রাষ্ট্রের মুসলিম অমুসলিম সকল অধিবাসীর নিরাপত্তার জন্যেই জরুরী । তাই এ ব্যাপারে ইসলামী রাষ্ট্রের অধিবাসীদের কাউকেই কোনো ছাড় দেয়া যাবে না। যতোদিন পর্যস্ত রসূল (স.)-কে তাদের বিবাদ যিটানো বা না মিটানোর ব্যাপারে স্বাধীনতা দেয়া হয়েছিলো, ততদিন আহলে কেতাব তাদের বিভিন্ন অভিযোগ ও বিবাদ বিসম্বাদ নিয়ে রসূল (স.)-এর কাছে ' আসতো । এর একটি উদাহরণ হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে নিম্নরূপ বর্ণিত হয়েছে, ‘একবার ইহুদীরা রসূল (স.)-এর কাছে এসে জানালো যে, তাদের মধ্য হতে জনৈক পুরুষ ও জনৈকা স্ত্রী ব্যাভিচার করেছে রসূল (স.) তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা তাওরাতে রজম (পাথর মেরে হত্যার শাস্তি) সম্পর্কে কী বিধান পাও? তারা বললো, আমরা তাদেরকে লাঞ্ছনাদায়ক বেত্রাঘাত করে থাকি । আবদুল্লাহ ইবনে সালাম (রা.) বললেন, তোমরা মিথ্যা বলেছো। তাওরাতে রজমের বিধান রয়েছে। তখন তারা তাওরাত নিয়ে এলো এবং তা খুললো। জনৈক ইহুদী | তাওরাতের রজম সংক্রান্ত আয়াতের ওপর হাত রেখে তার আগের ও পরের অংশ পড়লো । আবদুল্লাহ ইবনে সালাম বললেন, তোমার হাত উঠাও । সে হাত উঠালে দেখা গেলো সেখানে | রজম সংক্রান্ত আয়াত রয়েছে। তখন তারা বললো, হে মোহাশ্মদ, আবদুল্লাহ ইবনে সালামের কথা সত্য । এখানে রজমের বিধান রয়েছে। তখন রসূল (স.) রজমের আদেশ দিলেন এবং তাদেরকে পাথর মেরে হত্যা করা হলো। সে সময় আমি দেখেছিলাম, পুরুষটি মহিলার ওপর ঝুঁকে পড়ে তাকে পাথর থেকে রক্ষা করছে। (বোখারী ও মুসলিম) www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।