একটি শ্ৰেণী যদি অপর একটি শ্রেণীর জন্যে আইন প্রণয়ন করে, তবে সেটাও হবে জাহেলিয়াত । কেননা এখানে ওই শ্ৰেণীটির কল্যাণ এবং সংসদের সংখ্যাগুরু সদস্যদের অভিমতই | আইনে পরিণতু-হয়েছে। কাজেই আইন ও জাহেলিয়াতের মধ্যে ভাষাগত ব্যবধান ছাড়া এখানে ‘আর কোনো ব্যবধান নেই । একটি জাতির সকল শ্রেণীর ও সকল ক্ষেত্রের প্রতিনিধিরা যদি নিজেদের জন্যে আইন তৈরী করে, তবে তাও জাহেলিয়াতে পরিগণিত হবে। কেননা মানুষের খেয়ালখুশী, অজ্ঞতা ও জাতির সতামতই এখানে আইনে পরিণত হয়েছে। কাজেই এখানে আইন ও জাহেলিয়াতে ভাষাগত পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নেই । বিশ্বের কতিপয় জাতি মিলিত হয়ে সমগ্র মানব জাতির জন্যে আইন রচনা করলে তাও হবে জাহেলিয়াত । কেননা তাদের জাতিগত উদ্দেশ্য ও লক্ষ্য এ আন্তর্জাতিক সংস্থাসমূহের মতামতই আইনে পরিণত হয়েছে। কাজেই এখানেও আইন ও জাহেলিয়াতে ভাষাগত পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নেই । , আর যখন বিশ্বের সকল ব্যক্তি, সকল সংস্থা, সকল সমাজ, সকল জাতি ও প্রজন্মের স্রষ্টা সকলের জন্যে আইন প্রণয়ন করেন, তখন সেটাই হয় আল্লাহর আইন বা শরীয়ত, যাতে কোনো একজনের স্বার্থ পদদলিত করে অপর জনকে অগ্রাধিকার দেয়া হয় না। কোনো ব্যক্তি, দল, রাষ্ট্র ও প্রজন্ম কারো প্রতিই পক্ষপাতিত্ব করা হয় না। কেননা আল্লাহ সকলের প্রভু ও মনিব এবং তার চোখে সবাই সমান৷ আর আল্লাহ সকলের প্রকৃত অবস্থা ও ভালো মন্দ জানেন। তাই তাদের দাবী ও প্রয়োজনকে কোনো প্রকার বাড়াবাড়ি বা শৈথিল্য প্রদর্শন না করে যথাযথভাবে পূরণ করতে তার কোনো অসুবিধা নেই । li আল্লাহ ছাড়া অন্য কেউ যখন মানুষের জন্যে আইন রচনা করেন, তখন সবাই আইন প্রণেতার গোলাম ও দাস হয়ে যায়, চাই সে কোনো ব্যক্তি, জাতি বা জাতি সমষ্টি হোক না কেন। পক্ষান্তরে আল্লাহ তায়ালা যখন মানুষের জন্যে আইন প্রণয়ন করেন, তখন সকল মানুষ একই রকম স্বাধীন মানুষে পরিণত হয়। আল্লাহ তায়ালা ছাড়া কেউ কারো দাসত্ব করে না বা কেউ কারো সামনে মাথা নোয়ায় না। এ জন্যে এ বিষয়টি, তথা গোলামী ও প্রভুত্বের এ তত্ত্বটি, মানব জাতির জীবনে ও গোটা বিশ্ব ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে। আল্লাহ তায়ালা বলেছেন, ‘সত্য যদি তাদের খেয়ালখুশীর অধীন হতো, তাহলে আকাশ, পৃথিবী ও তার অভ্যন্তরের সব কিছু ধ্বংস হয়ে যেতো ।' কাজেই আল্লাহর নাযিল করা বিধান ছাড়া অন্য কিছুর অনুকরণে বিচার ফয়সালা ও শাসন করার অর্থই হলো অসততা, অরাজকতা এবং সর্বশেষে ঈমান থেকে বহিষ্কৃতি। এটাই কোরআনের দ্বর্থহীন বক্তব্য । | সুসলমানদের জীবনে ইহুদী স্বভাবের অনুপল্ব্বেশ ‘হে রসূল । যারা কুফুরের দিকে দ্রুত ধাবিত হয়, অর্থাৎ যারা কেবল মুখ দিয়ে বলে যে, ঈমান এনেছি, (আয়াত নং ৪১, ৪২ ও ৪৩) এ তিনটি আয়াত হিজরতের পরের প্রথম কয়েক বছরে নাযিল হয়েছে বলে প্রতীয়মান হয় । তখনও ইহুদীরা মদীনাতেই বাস করছিলো। ওহুদ যুদ্ধের আগে যখন বনু কায়নুকা এবং ওহুদ যুদ্ধের পর যখন বনু নযীর মদীনা থেকে বহিষ্কৃত হয়, তার আগে না হলেও খন্দক যুদ্ধের আগে বনু কোরায়যা বহিষ্কৃত হবার পূর্বে এ আয়াত ক’টি অবশ্যই নাযিল হয়েছিলো। এ সময় ইহুদীরা তাদের এই সব চক্রান্ত চালিয়ে যাচ্ছিলো ৷ আর গর্ত যেমন সাপের আশ্রয়স্থল, তেমনি ইহুদীরা www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।