যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

ংগ বিবেচনা করেই তা করেন। তবে এই অংগটির বৈশিষ্ট্য এই যে, তার সৃষ্টার নির্দেশে অন্য সকল সৃষ্টি তার অনুগত এবং তাদের ওপর তার আধিপত্য প্রতিষ্ঠিত । অবশ্য এজন্যে শর্ত রয়েছে যে, তাকে আল্লাহর বিধানের অনুসারী হতে হবে এবং জগতের অন্যান্য সৃষ্টি ও তাদেরকে নিয়ন্ত্রণকারী প্রাকৃতিক নিয়ম সম্পর্কে তাকে সম্যক জ্ঞান অর্জন করতে হবে। এখান থেকেই সমন্বয় গড়ে ওঠে মানুষের তৎপরতা ও যে বিশ্বে সে বাস করে তার তৎপরতার মধ্যে । আর এ কারণে আল্লাহর যে বিধান বা শরীয়ত তার জীবনকে পরিচালিত করে, তা প্রাকৃতিক ও মহাজাগতিক গুণের অধিকারী হয়। আল্লাহর এ বিধান শুধু তার সত্ত্বার সাথে নয় এবং শুধু তার স্বপ্ত্রীয় মানুষদের সাথেও নয়, বরং এই বিরাট ও বিশাল জগতের সকল প্রাণী ও পদার্থের সাথেও সম্পর্ক গড়ে তোলে মানুষকে এ জগতেই বাস করতে. হয়, এখান থেকে সে বেরিয়ে যেতে পারে না। তাই তাকেও এই বিশ্বের সাথে এক সুষ্ঠু ও নির্ভুল নীতি মোতাবেক সম্পর্ক রক্ষা করতে হয় । ইসলামই একমাত্র জীবন বিধান, যা গ্রহণ করলে ও মেনে চললে মানুষ মানুষের গোলামী ও দাসত্ব থেকে মুক্তি ও স্বাধীনতা লাভ করে। অথচ ইসলাম ছাড়া অন্য সকল বিধানে মানুষ মানুষের দাসত্ব করে ও গোলামী করে। একমাত্র ইসলামেই মানুষ দাসদের দাসত্ব থেকে মুক্ত হয় এবং এক ও অদ্বিতীয় আল্লাহর বান্দা ও গোলাম হয় । আগেই বলেছি যে, ইলাহ হওয়ার জন্যে সবচেয়ে প্রয়োজনীয় বৈশিষ্ট হলো সার্বভৌমত্ব তথা শাসন ও আইন প্রণয়নের ক্ষমতা ৷ যে ব্যক্তি কোনো একটি মানব গোষ্ঠীর জন্যে আইন রচনা করে, সে কার্যত তাদের ইলাহের পদে অধিষ্ঠিত হয় এবং ইলাহসুলভ গুণ বৈশিষ্ট্যকে ব্যবহার করে। ফলে তারা আল্লাহর নয়, ওই ব্যক্তির বান্দা বা গোলামে পরিণত হয়। তারা আল্লাহর নয়, এ বান্দার আদেশের অনুগত হয়। ইসলাম যখন আল্লাহর আইন ও শরীয়তকে একমাত্র বৈধ আইন হিসাবে চালু করে, তখন সে প্রকৃতপক্ষে মানুষকে দাসদের দাসত্ব থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর দাসত্বে নিয়োগ করে এবং মানুষের স্বাধীনতা ঘোষণা করে, আরো স্পষ্ট করে বলতে গেলে মানুষের জন্ম ঘোষণা করে। কেননা মানুষ যতোক্ষণ তারই মতো আর একজন মানুষের শাসন থেকে মুক্ত না হয়, ততোক্ষণ প্রকৃত পক্ষে তার জন্ুই হয় না এবং অস্তিত্বই প্রতিষ্ঠিত হয় না। বিশ্ব মানবের প্রভু আল্লাহর সামনে অন্য সকল মানুষের মতো সম পর্যায়ের একজন দাস হিসাবে স্থান না পাওয়া পর্যন্ত পৃথিবীতে তার আবির্ভাবই ঘটে না । j জ্ঞাহ্েন্সী যুগ কোনো নিদিষ্ট যুশের নাম নয় আলোচ্য আয়াতগুলোতে আলোচিত এই বিষয়টি ইসলামী আকীদা বিশ্বাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় । এটি হচ্ছে দাসত্ব ও প্রভুত্ব, ন্যায় বিচার ও সততা, স্বাধীনতা ও সমতা, মানুষের মুক্তি ও জন্মলাভ, তথা কুফর ও ঈমান এবং ইসলাম ও জাহেলিয়াতের মূল কথা ৷ জাহেলিয়াত প্রকৃতপক্ষে ইতিহাসের কোনো নিদিষ্ট যুগের নাম নয়, বরং একটা অবস্থার নাম । কেননা সমাজে বা রাষ্ট্রে এর বৈশিষ্ট্যগুলো পাওয়া গেলেই তাকে জাহেলিয়াত বলা যাবে। এর মূল উপাদানটা হলো জীবন যাপনের জন্যে আল্লাহর বিধান ও আল্লাহর শরীয়তকে উপেক্ষা করে মানুষের আইন, মানুষের খেয়ালখুশী এবং মানুষের শাসনের আনুগত্য করা । চাই তা কোনো ব্যক্তির, শ্রেণীর, জাতির বা কোনো নির্দিষ্ট সময়কার গোটা মানব প্রজন্মেরই হোক না কেন। আল্লাহর আইন ও শরীয়তের বাইরে যা কিছু আছে, তা মানুষের খেয়ালখুশী ছাড়া আর কিছু নয় । কোনো ব্যক্তি যদি কোনো দলের জন্যে আইন রচনা করে, তাহলে তা হয় জাহেলিয়াত । কোনো এখানে মানুষের মতামত ও খেয়ালখুশী তার ম্মাইনে পরিণত হয়েছে। একটু ভাষাগত পার্থক্য ছাড়া এই দুটিতে কোনোই পার্থক্য নেই । অর্থাৎ জাহেলিয়াতকেই আইন নাম দেয়া হয়েছে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।