এ আয়াতগুলোতে প্রথমত বলা হয়েছে যে, আল্লাহর কাছ থেকে তার নবীদের কাছে নাযিলকৃত প্রত্যেক আসমানী কেতাব ও শরীয়তে অকাট্যভাবে ঘোষণা করা হয়েছে যে, রাষ্ট্রীয় কার্যাবলী ও বিচার শাসন পরিচালনা সর্বতোভাবে আল্লাহর বিধান অনুসারেই করতে হবে এবং মানুষের ব্যক্তিগত ও সামষ্টিক গোটা জীবনকে আল্লাহর আইন অনুসারে পরিচালনা করতে হবে। এটিকে ঈমান ও কুফুরের, ইসলাম ও জাহেলিয়াতের এবং আল্লাহর বিধান ও মানব রচিত বিধানের মধ্যে পার্থক্য নির্ণয়কারী সীমারেখা হিসাবে চিহ্নিত করা হয়েছে। আল্লাহ তায়ালা এক এক করে তাওরাত ও ইনজীলের নামোল্লেখ করে বলেছেন যে, এই উভয় কেতাবে' আল্লাহর বিধানকে মানব জাতির জীবনের একমাত্র অনুকরণীয় ও অবশ্য পালনীয় বিধান হিসাবে নির্ধারণ করা হয়েছিলো । যেমন বলা হয়েছে যে, তাওরাতকে আল্লাহ তায়ালা হেদায়াত ও আলোকবর্তিকা স্বরূপ নাযিল করেছেন, ‘তাওরাতের আলোকে নবীরা, রব্বানীরা ও আলেমরা বিচার ফয়সালা ‘তাদের কাছে যে তাওরাত আছে তাতে রয়েছে আল্লাহর নির্দেশিকা’ ‘তাতে আমি বিধান দিয়েছি যে, প্রাণের বদলে প্রাণ .....’ আর ঈসা (আ.)-কে যে ইনজীল দেয়া হয়েছে, তা ‘তাওরাতের সমর্থক ছিলো ...' আর কোরআনকে আল্লাহ তায়ালা ‘তার পূর্ববর্তী সকল কেতাবের সমর্থক ও অগ্রগণ্য হিসাবে নাযিল করেছেন .....’ ‘অতএব আল্লাহর নাযিল করা বিধান অনুসারে তাদের মধ্যে শাসন পরিচালনা করো ....’ ‘যে ব্যক্তি আল্লাহর নাযিল করা বিধান জাহেলিয়াতের শাসন চায়?'.......... এভাবে সকল নবীর শরীয়তে এ বিষয়টি সম্পর্কে অভিন্ন ও অকাট্য বক্তব্য দেয়া হয়েছে। ইসলামী আইন ও বিধান অনুসারে শাসন ও বিচার পরিচালনা করাকে ঈমানের সীমারেখা ও মুসলমান হবার শর্ত হিসাবে নির্ধারণ করা হয়েছে, শাসক ও শাসিত উভয়ের জন্যে । মূল কথা হলো, আল্লাহর বিধান অনুসারে শাসন করা শাসকের দায়িত্ । আর শাসিতদের কর্তব্য হলো, ইসলামী বিধানের আলোকে পরিচালিত শাসন ও বিচারকে অশ্নান বদনে মেনে নেয়া এবং অন্য কোনো আইন বা বিধান না মানা । বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এর ওপর এত গুরুত্ব দেয়ার কারণও অনুরূপ গুরুত্বপূর্ণ । সেই কারণগুলো কী কী? এই কারণগুলো যখন কোরআনে অনুসন্ধান করি, তখন তা খুবই স্পষ্ট দেখতে পাই । এ ক্ষেত্রে সর্ব প্রথম বিবেচ্য বিষয় হলো, আল্লাহই যে মানুষের একমাত্র ইলাহ, একমাত্র প্রতিপালক, একমাত্র অভিভাবক ও তত্বাবধায়ক এবং এক্ষেত্রে তার আর কোনো শরীক নেই, সে কথা হয় মেনে নিতে হবে, নতুবা প্রত্যাখ্যান করতে হবে। সুতরাং বিষয়টি হয় ঈমানের সাথৈ, নচেত কুফরের সাথে সংশ্লিষ্ট । হয় জাহেলিয়াতের সাথে, নয় ইসলামের সাথে সংশ্লিষ্ট । গোটা কোরআন জুড়ে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হয়েছে। আল্লাহ তায়াল৷ একমাত্র সৃষ্টা। তিনি বিশ্বজগত ও মানুষকে সৃষ্টি করেছেন। আকাশ ও পৃথিবীর সব কিছুকে তিনি মানুষের করতলগত করে দিয়েছেন। আল্লাহ তায়ালা একক স্রষ্টা । সৃষ্টির ব্যাপারে তার সাথে কেউ শরীক নেই । অল্প কিংবা বেশী কোনো কিছুর ব্যাপারেই নয় । আল্লাহ তায়ালা এককভাবেই সব কিছুর মালিক । কেননা তিনি সৃষ্টিকর্তা, আকাশ, পৃথিবী ও তার মধ্যবর্তী সব কিছুর তিনিই একচ্ছত্র মালিক । কেউ তার সাথে ছোট বা বড় কোনো কিছুতেই মালিকানায় শরীক নেই । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।