যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ তায়ালা স্বয়ং এ প্রশ্নের জবাবে বলেন যে, আল্লাহ ছাড়া এ বিশ্ব জগতের আর কোনো সার্বভৌম খোদা বা ইলাহ নেই ৷ তিনি মানব জাতির একমাত্র ইলাহ তথা সার্বভৌম ও নিরংকুশ শাসক, উপাস্য ও আইনদাতা এবং মানব জাতি তীর দাসানুদাস । এ হিসাবে তাদের জন্যে তিনি যে আইন, বিধান ও শরীয়ত নির্ধারণ ও প্রবর্তন করেছেন এবং তা বাস্তবায়নের অংগীকার তাদের কাছ থেকে আদায় করেছেন, একমাত্র সেগুলোরই অধিকার রয়েছে পৃথিবীতে শাসন পরিচালনার দিকনির্দেশনা হিসাবে বহাল থাকার, মানুষের সকল বিবাদের মীমাংসা করার ও সিদ্ধান্ত ঘোষণা করার এবং নবীরা ও তাদের উত্তরসূরী শাসকদেরও একমাত্র এই বিধান অনুসারে বিচার ফয়সালা করা কর্তব্য । | আল্লাহ তায়ালা দ্বর্থহীন কণ্ঠে ঘোষণা করেন যে, এ বিষয়ে বিন্দুমাত্রও নমনীয়তা প্রদর্শন বা ছাড় দেয়ার অবকাশ নেই এবং এ থেকে একচুল পরিমাণও বিচ্যুত হবার অনুমতি নেই । কোনো প্রজন্ম বা গোত্র-গোষ্ঠী যদি এমন কোনো রীতিনীতিতে অভ্যস্ত হয়ে গিয়ে থাকে, যার প্রতি আল্লাহর অনুমোদন নেই, তবে সেই রীতিনীতির কানাকড়িও মূল্য নেই । আল্লাহ তায়ালা বলেন, এ সমস্যাটা কোনো মামুলী সমস্যা নয়, বরং এটা হচ্ছে ঈমান ও কুফরের, ইসলাম ও জাহলিয়াতের এবং শরীয়ত ও মনগড়া রীতিনীতির সমস্যা । এ দুয়ের মধ্যবর্তী কিছু নেই এবং এ ব্যাপারে কোনো আপোষের প্রশ্ন ওঠে না। মোমেন হচ্ছে তারাই, যারা আল্লাহর নাযিল করা বিধান অনুসারে বিচার ফয়সালা ও শাসন করে এবং তা থেকে এক চুল পরিমাণও বিচ্যুত হয় না বা তাতে এক রতি পরিমাণও রদবদল করে না । আর কাফের, যালেম ও ফাসেক হলো তারাই, যারা আল্লাহর নাযিল করা বিধান অনুসারে বিচার অনুসারে বিচার ফয়সালা "ও শাসন করে না। শাসক ও বিচারকদের দুটি অবস্থাই হতে পারে। হয় তারা পুরোপুরিভাবে কোনো আইন ও বিধান অনুসারে । প্রথমোক্ত শাসক ও বিচারকরা মোমেন, আর শেষোক্ত শাসক ও বিচারকরা কাফের, যালেম ও ফাসেক । সাধারণ মানুষও দু'রকমের হতে পারে। হয় তারা শাসক ও বিচারকদের কাছ থেকে আল্লাহর হুকুম ও শাসন এবং আল্লাহর সকল বিচার ফয়সালা নির্বিবাদে গ্রহণ করবে, অথবা করবে না । গ্রহণ করলে তারা মোমেন, নচেত মোমেন নয়। এ দুই অবস্থার মাঝখানে তৃতীয় কোনো অবস্থা নেই । এ ব্যাপারে কোনো ওযর আপত্তি ও যুক্তিতর্ক চলবে না। আল্লাহ মানুষের প্রতিপালক ও প্রভু । মানুষের কিসে কল্যাণ, তা তিনিই জানেন এবং মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত করার জন্যে তিনি তার আইন ও বিধান, রচনাও জারী করেন। আল্লাহর হুকুম, আল্লাহর শরীয়ত ও আল্লাহর বিধানের চেয়ে উত্তম কোনো হুকুম কোনো শরীয়ত এবং কোনো বিধান নেই । তীর বান্দাদের কারো এ কথা বলার অধিকার নেই যে, আমি আল্লাহর আইন ও শরীয়তকে মানিনা বা প্রত্যাখ্যান করছি, অথবা, আমি সৃষ্টির কল্যাণ অকল্যাণ আল্লাহর চেয়ে বেশী বুঝি। এ কথা যে বলবে, সে ঈমানের আওতা থেকে বেরিয়ে যাবে। এটা হলো আলোচ্য আয়াতগুলোতে আলোচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় । এ বিষয়টি এখানে অত্যন্ত দ্ব্র্থহীন, আপোষহীন ও বস্মকঠিন ভাষায় ব্যক্ত করা হয়েছে। এর পাশাপাশি তুলে ধরা হয়েছে মদীনার ইহুদীদের হাল হাকিকত এবং মোনাফেকদের সাথে তাদের দহ্রম মহরম ও যোগসাজশের বিষয়টি । এই ষড়যন্ত্র ও যোগসাজশের মোকাবেলা করার জন্যে রসূল (স.)-কে যে নির্দেশ দেয়া হয়েছে, তাও এই সাথে তুলে ধরা হয়েছে। মুসলমানরা মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত ইহুদীদের এই যোগসাজশ ও ষড়যন্ত্র অব্যাহত ছিলো। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।