সূচনা যুগে যখন এই শাস্তি চালু ছিলো, তখন সিকি শতাব্দী কালের মধ্যেও হাতে গনা কয়েক ব্যক্তির ওপর ছাড়া কার্যত হাত কাটার শাস্তির প্রয়োগ হয়নি । কেননা তৎকালীন প্রশাসনের শাস্তির অনমনীয়তা ও কঠোরতা এবং পর্যাপ্ত সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থার কারণে সেই সমাজে এই মুষ্টিমেয় কয় ব্যক্তি ছাড়া শাস্তি পাওয়ার যোগ্য লোকই সৃষ্টি হতে পারেনি। অতপর আল্লাহ তায়ালা তাওবার দুয়ার উন্ক্ত করেন তাওবা করতে ইচ্ছুকদের জন্যে, যদি তারা অনুতপ্ত হয়, সংযত হয় ও ফিরে আসে এবং নেতিবাচক শাস্তি পেয়েই থেমে থাকে না, ররং ইতিবাচকভাবে সৎ কাজ ও কল্যাণমূলক কাজে ব্রতী হয়। আল্লাহ তায়ালা বলেন, ‘যে ব্যক্তি অন্যায় কাজ করার পর তাওবা করে ও নিজের সংশোধন করে, আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করেন। নিশ্চয় আল্লাহ তায়ালা ক্ষমাশলী ও দয়ালু ।' (আয়াত নং ৩৯) অন্যায় কাজ একটি ইতিবাচক ও বিকৃতিমূলক দুষ্বর্ম । যে ব্যক্তি অন্যায় কাজ করে, তার কেবল অন্যায় কাজ বর্জন করে বসে থাকা যথেষ্ট নয়, বরং ইতিবাচক ও আত্মশুদ্ধিমূলক সৎ কাজ করে তার ক্ষতিপূরণ করতে হবে । ইসলামী ব্যবস্থায় এ বিষয়টি বুঝতে আরো গভীরে যেতে হনে। অন্যায় কাজ থেকে তওবা করার, পর সক্রিয় হয়ে ইতিবাচকভাবে সৎ ও ক্ল্যাগমূলক কাজ করা আবশ্যক ৷ খারাপ ও অন্যায় কাজ থেকে নিবৃত্ত হবার পর সক্রিয়ভাবে ভালো কাজ করা শুরু না করলে একটা শূন্যতার সৃষ্টি হয় এবং পুনরায় খারাপ কাজে লিপ্ত হওয়ার আশংকা থেকে যায় । যখন কোনো মানুষ অন্যায় কাজত থেকে তাওবা করার পর সক্রিয়ভাবে সৎকাজে আত্মনিয়োগ করে, তখন সে খারাপের দিকে প্রত্যাবর্তনের শংকামুক্ত হয়। কেননা তার মধ্যে আর শূন্যতা থাকে না এবং সে ইতিবাচক কাজে আত্মনিয়োগ করে। আন্তাহ তায়ালাই মানুষকে এভাবে লালন পালন ও গঠন করেন। কেননা তিনিই মানুষকে সৃষ্টি করেছেন এবং নিজের সৃষ্টিকে তিনিই উত্তমরূপে জানেন। অপরাধ ও শাস্তি এবং তাওবা ও ক্ষমার উল্লেখের পর কোরআন তার পরবর্তী আয়াতে সেই মূলনীতির উল্লেখ করছে যার ওপর দুনিয়া ও আখেরাতের কর্মফল বিধির ভিড়ি স্থাপিত ৷ বস্তুত, মহাবিশ্বের স্রষ্টা ও মালিক মহাবিশ্বে সর্বোচ্চ ইচ্ছারও অধিপতি । তিনি মহাবিশ্বের শেষ পরিণতি নিরূপণে সার্বিক কর্তৃত্বেরও অধিকারী । তিনিই মহাবিশ্বের ও তার ভেতরে বিরাজ্রমান সকল সৃষ্টির পরিণতি নির্ধারণ করেন। তিনিই তাদের জীবন যাপনের আইন ও বিধান রচনা করেন এবং দুনিয়ায় ও আখেরাতে তাদের কাজের প্রতিফঙ্গ দেন । তিনি বলেন, ‘তুমি কি জানো না যে, আকাশ ও পৃথিবীর একচ্ছত্র রাজত্ একমাত্র তার ....’ (আয়াত ৪০) বস্তুত, বিশ্ব জগতের ওপর একমাত্র তারই একচ্ছত্র শাসন ও কর্তৃত্ব বিরাজ করে এবং এই একচ্ছত্র ক্ষমতা ও কর্তৃত্ব থেকেই উৎসারিত হয় দুনিয়ায় জীবন যাপনের আইন কানুন এবং আখেরাতের কর্মফল । এ ক্ষেত্রে কোনো একাধিবচ, খন্ডিত বা স্বতন্ত্র কর্তৃত্ব নেই । আর দুনিয়ায় মানুষের জীবন ততোক্ষণ সুষ্ঠুভাবে চলতে পারে না যতোক্ষণ তাদের জন্যে দুনিয়ার আইন প্রণয়ন ও আখেরাতের কর্মফল বিধানের কর্তৃত্ব একই সস্তার কাছে সমর্পিত না হয়। এজন্যেই কোরআনের অন্যত্র বলা হয়েছে, . ‘আকাশ ও পৃথিবীতে আল্লাহ তায়ালা ছাড়া আর ক্োমো 'ইল্লাহ যদি থাকতো, তাহলে উভয়টি বিধ্বস্ত হয়ে যেতো ।' অন্যত্র আরো বলা হয়েছে, ‘তিনিই আকাশেও ইলাহ এবং পৃথিবীতেও www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।