এই দাড়িয়েছে যে, চোরকে তার অপরাধের জন্যে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে, তার পাশবিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্যে তাকে আরো উৎসাহ দিতে হবে, আমাদেরকে চুরি ডাকাতির | ভয়ভীতি নীরবে সহ্য করে জীবন ধারণ করে যেতে হবে এবং কর্মবিমুখ চোর ডাকাতদেরকে আমাদের হাড়ভাঙ্গা খাটনির ফসল লুটপাট করে খাওয়ার অবাধ সুযোগ দিয়ে দিতে হবে। মানবতা ও সভ্যতার দোহাই পেড়ে যারা কর্তনের দন্ডের বিরোধিতা করে, তাদের বক্তব্যে আমি এই ভেবেও হতবাক হয়ে যাই যে, সভ্যতা ও মানবতা যেন আমাদেরকে আধুনিক বিজ্ঞান ও | তৰ্কশাস্ত্রের উদ্ভাবিত বস্তুনিষ্ঠ তথ্যকে অস্বীকার করার আহবান জানাচ্ছে, মানুষের স্বভাব-প্রকৃতি ও ' জাতিসমূহের যুগ যুগকালের সঞ্চিত অভিজ্ঞতাকে ভুলে যেতে বলছে, আমাদের বিবেক বুদ্ধিকে নিক্কিয় করে রাখার আহ্বান জানাচ্ছে এবং আমাদের চিন্তাশক্তির স্বতস্কুর্ত সিদ্ধান্তগুলোকে অগ্রাহ্য করতে বলছে, যাতে আমরা তাদের বিভ্রান্তিকর ও অযৌক্তিক বক্তব্যকে নির্বিবাদে মেনে নেই! বস্তুত, ইসলামের এই অব্যর্থ শান্তি যখন যথার্থই সভ্যতা ও মানবতার অনুকূল, তখন কারাদন্ড অবশ্যই বিলোপযোগ্য এবং কর্তনদন্ডই চিরস্থায়ী হবার যোগ্য । কেননা শেষোক্তটি মনস্তত্ব, মানব প্রকৃতি, মানব জাতির আবহমানকালের সঞ্চিত অভিজ্ঞতা এবং বিজ্ঞানের অটুট ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, আর মানবতা ও মানব সভ্যতাও এই একই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত । পক্ষান্তরে কারাদন্ডের পেছনে না আছে কোনো বৈজ্ঞানিক ভিত্তি, না আছে কোনো অভিজ্ঞতা লব্ধ সত্য, আর না আছে তর্কশান্ত্রীয় ও বস্তুতাত্বিক জ্ঞানের সাথে তার কোনো সামঞ্জস্য । মানবীয় মনস্তত্ব ও মানসিকতার নির্ভুল ও সুষ্ঠু পর্যালোচনার ভিত্তিতেই কর্তনদন্ডের উদ্ভব হয়েছে। এজন্যে তা একই সময়ে ব্যক্তি ও সমষ্টি উভয়ের জন্যেই উপযোগী । কেননা তা অপরাধ কমানো ও সমাজকে নিরাপত্তা দানের সহায়ক ব্যক্তি ও সমষ্টি উভয়ের জন্যে যে শাস্তি সমভাবে উপযোগী ও মানান সই, তা অবশ্যই সর্বোত্তম ও সর্বাধিক ন্যায়সংগত দন্ড । তথাপি এসব যুক্তি-তর্ক কারো কারো কাছে কর্তনদন্ডের যৌক্তিকতা প্রমাণের জন্যে যথেষ্ট নয়। তারা একে নিষ্ঠুর শান্তি বলে অভিহিত করে থাকেন । বস্তুত, এটাই তাদের প্রথম যুক্তি এবং এটাই শেষ যুক্তি । কিন্তু নিসন্দেহে এটা একটা খৌড়া যুক্তি । কেননা শাস্তি শাস্তিই । যদি নিঠুর না হয়ে বিনোদনমূলক, কোমল ও দুর্বল ধরনের কিছু হয়, তাহলে তা আর শাস্তি থাকবে না। শাস্তিতে কিছুটা কঠোরতা ও নিষ্ঠুরতা থাকতেই হবে। নচেত তাকে শাস্তি নামে আখ্যায়িত করা যাবে না।'0) ‘তাদের হাত কেটে দাও। এটা তাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শান্তি ৷' অর্থাৎ অপরাধ দমনে এটি আল্লাহর প্রবর্তিত একটি কার্যকর শাস্তি । যে ব্যক্তি অপরাধ সংঘটিত করে, তার জন্যে এ ধরনের কার্যকর দমন ব্যবস্থা একটি দয়া, আনুকূল্য ও অনুকম্পা বিশেষ ৷ কেননা এ শাস্তি তাকে অপরাধ থেকে ফিরিয়ে রাখে । এ শাস্তি গোটা সমাজ ও রাষ্ট্রের জন্যেও একটি করুণা বিশেষ । কেননা এ দ্বারা রাষ্ট্রে ও সমাজে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে আসে । একমাত্র মাথা বিগড়ে যাওয়া মানুষ ছাড়া কেউ দাবী করতে পারে না যে, সে মানুষের স্রষ্টা আল্লাহর চেয়েও মানুষের বেশী দরদী ও তার প্রতি বেশী দয়ালু । ইতিহাস সাক্ষী যে, ইসলামের (১) "আত তাশয়ীউল জিনায়ী ফিল ইসলাম’ (ইসলামের ফৌজদারী দন্ডবিধি) প্রথম খন্ড, পৃ. ৬৫২-৬৫৪ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।