যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

সুতরাং সে সম্পর্ক যাতে দাম্পত্য জীবনে কখনো ঝগড়া কলহ, মনোমালিন্য মতবিরোধ দেখা দেয়, যা তালাক ও পারস্পরিক বিচ্ছেদ পর্যন্ত পৌছুতে পারে এবং স্থায়ী সম্পর্কের মাঝে ফাটল ধরিয়ে আবেগ অনুভূতিকে চূড়ান্তভাবে আঘাত করে তাকে পরিহার করতে বলা হয়েছে। এক্ষেত্রে এটাও বলা যায় যে, বিয়ে সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়েছে পরিবারের পরিধি সম্প্রসারণ এবং আত্মীয়তার সম্পর্কের গন্ডি ছড়িয়ে দেয়ার জন্যে । সুতরাং সে সম্পর্ক এসব নিকটাত্মীয়দের মাঝে হওয়ার প্রয়োজন নেই । এদেরকে তো আগেই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেছে। হা, যার সম্পর্ক নিকটাত্মীয়দের থেকে দূরে, তাদের সাথে বিয়ের সম্পর্ক বৈধ । এসব মহিলার সাথে বিয়ে নিষিদ্ধ হওয়ার কারণ যাই হোক না কেন-যেহেতু আল্লাহ তায়ালা নিষিদ্ধ করেছেন সেহেতু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, তার মাঝে অবশ্যই কল্যাণ নিহিত আছে। আমাদের রহস্য জানা না জানা এক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না । আল্লাহর হুকুম সন্তুষ্টচিত্তে গ্রহণ করার সাথে সাথে তার আনুগত্য ও বাস্তবায়ন ওয়াজেব হওয়ার ক্ষেত্রে বিষয়টি কোনো ক্রটি ঘটাবে না। ঈমান কোনো ব্যক্তির অন্তরে প্রতিষ্ঠিত হতে পারে না, যতোক্ষণ না সে আল্লাহর বিধানের প্রতি রুজু হবে। অতপর সে তার অন্তরে এ বিধান গ্রহণ করার ব্যাপারে কোনো প্রকার সংকীৰ্ণতা পাবেনা । এই হুকুম বর্ণনাকারী কোরআনী বিধানের সর্বশেষ সাধারণ বক্তব্যটি অবশিষ্ট রয়ে গেলো, আর তা হচ্ছে এ সকল নিষিদ্ধ মহিলারা জাহেলী সমাজের রসম রেওয়ায ও এঁতিহ্যেও হারাম ছিলো। সে দু’অবস্থা হচ্ছে, ১. পিতা যে সমস্ত নারীকে করেছে ২. দু'বোনকে একত্রে বিয়ে করা । কিন্তু ইসলাম যখন এ সমস্ত মহিলাদেরকে বিয়ে করা হারাম করেছে তখন এই নিষিদ্ধ করার ক্ষেত্রে জাহেলিয়াতের প্রথা ও প্রচলনের প্রতি নির্ভর করেনি। করেছে তার নিজস্ব দৃষ্টিভংগীর ওপর নির্ভর । নিষিদ্ধ নারী সম্পর্কিত বিষয়টি আনুষ্ঠানিকতা ও লৌকিকতার বিষয় নয় বরং পুরো বিষয়টিই দ্বীনের সাথে সংশ্লিষ্ট । এ বিষয়টি উপলদ্ধি করা পুরো দ্বীন এবং সে মূলনীতি উপলব্ধি করার নামান্তর, যার ওপর দ্বীন প্রতিষ্ঠি, আর তা হচ্ছে প্রভুত্ব ও সার্বভৌমত্ব এবং তাকে একমাত্র আল্লাহর জন্যে নিরংকুশ করার মূলনীতি ৷ আইন প্রণয়নের অধিকার শুধু আল্ন্বাহর নিসন্দেহে দ্বীন (ইসলাম) আমাদের জন্যে একথা বলে দিয়েছে যে, কোনো বস্তুকে হালাল ও হারাম করার মালিক একমাত্র আল্লাহ তায়ালা । কেননা এ দুটি বৈশিষ্ট্য আল্লাহর প্রভূত ও সার্বভৌমত্বের বৈশিষ্টসমূহের মাঝে বিশেষভাবে গুরুত্বপূর্ণ । সুতরাং হালাল ও হারাম করা আল্লাহর কর্তৃত্ব ও ক্ষমতা ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয়, তিনিই হালালকে হালাল করেছেন এবং হারামকে হারাম করেছেন তিনি ছাড়া আর কারোই বিধান রচনা করার অধিকার নেই । এটাই প্ৰভুত্ব ও সার্বভৌমত্বের দাবীর সমার্থক । ইতিপূর্বে জাহেলিয়াত যে সমস্ত বস্তুকে হালাল এবং হারাম সাব্যস্ত করেছিলো ইসলাম তাকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে। কেননা তা শুদ্ধ করার উপযোগী নয়। শুরু থেকেই তার কোনো মূল্য ছিলো না । ইসলাম এসে বিভিন্ন বিষয় সম্পর্কে নতুন করে সিদ্ধান্ত দিয়েছে এবং পূর্বের সকল নির্দেশকে রহিত করেছে এই মনে করে যে, যেন এর কোনো নির্দেশই ইতিপূর্বে মজুদ ছিলো না, পূর্বের নির্দেশগুলো এমন জাহেলিয়াত থেকে এসেছে, যার এ ধরনের নির্দেশ দেয়ার ক্ষমতাই নেই- সে তো প্রভু নয়। অতপর ইসলাম নতুন করে বিভিন্ন নির্দেশ দিতে লাগলো । যদি ইসলাম www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।