১. দুধমা ও তার উর্ধতমা মূল সূত্র । এরশাদ হচ্ছে, ‘তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের সে মা, যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে’ ২. দুধকন্যা ও তার মেয়ে তা যতোই নিচে যাক। হাদীসে এসেছে “পুরুষের দুধকন্যা হচ্ছে সেই নারী যাকে তার স্ত্রী- স্ত্রী হিসাবে থাকাকালীন সময়ে দুধ পান করিয়েছে’ (আল হাদীস) ৩. দুধবোন ও তার নিম্নগামিনী কন্যা । নির্দেশ এসেছে, ‘তোমাদের দুধবোনদেরকে তোমাদের জন্যে হারাম করা হয়েছে৷” 8. দুধফুফু এবং খালা । (দুধখালা হচ্ছে দুধমাতার বোন, আর দুধ ফুফু হচ্ছে দুধ মায়ের স্বামীর বোন) । ৫. স্ত্রীর দুধমাতা (যে তার স্ত্রীকে শৈশবে দুধ পান করিয়েছে) এবং উর্ধগামিনী মূল বংশ ও রক্তের সম্পর্কের কারণে যেরূপ হারাম হয়ে যায়, একইভাবে এখানেও স্ত্রীর বিয়ে হবার সাথে সাথে তা হারাম হয়ে যাবে। ৬. শ্ীর দুধ কন্যা (যাকে স্ত্রী তার বিয়ের পূর্বে দুধ পান করিয়েছে) এবং তার নিম্নগামী সন্তানের কন্যারা আর এই হারাম হওয়া কার্যকর হবে স্ত্রীর সাথে সহবাস করার পর থেকে । * ৭. দুধপিতা বা দাদা ও তার উর্ধগামীদের স্ত্রী, (দুধ পিতা হচ্ছে সে যার স্ত্রী থেকে শিশুটি দুধ পান করেছে৷) ৮. দুধ ছেলে ও তার নিম্নগামীদের স্ত্রী । ৯. স্ত্রী এবং দুধ বোন বা দুধফুফু বা খালা অথবা এমন কোনো মহিলাকে একসাথে বিয়ে বন্ধনে আবদ্ধ করা, দুধ পান করার কারণে যার সাথে বিয়ে হারাম । এই নয় প্রকারের মধ্যে প্রথম ও তৃতীয় প্রকারের মহিলাদের হারাম হওয়া কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণিত । অবশিষ্ট মহিলাদের হারাম হওয়া রসূলে করীম (স.)-এর হাদীসের দ্বারা প্রমাণিত । বংশ ও রক্তের সম্পর্কের কারণে যা হারাম তা দুধ সম্পর্কের কারণেও হারাম । ইসলামী বিধান অনুসারে এসব মহিলাদের সাথে বিয়ে সম্পর্ক নিষিদ্ধ । কোরআন ও হাদীসের সরাসরি বক্তব্য ও হারামের বিশেষ কোনো কারণের কথা উল্লেখ করেনি। এক্ষেত্রে যে সমস্ত .কারণ উল্লেখ করা হয় তা হচ্ছে, পরবর্তীদের উদ্ভাবন, তাদের অভিমত ও মূল্যায়ন ৷ এ সমস্ত মহিলার সাথে বিয়ে নিষেধ হওয়ার সাধারণ কোনো কারণ থাকতে পারে আবার বিশেষ শ্রেণীর মহিলার জন্যে বিশেষ কারণ অথবা কতেক শ্রেণীর মাঝে যৌথ কোনো কারণ থাকতে পারে। এগুলো আল্লাহ তায়ালাই ভালো জানেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আত্মীয়স্বজনদের সাথে বিয়ে হওয়া সন্তান সন্তুতিকে শারীরিকভাবে দুর্বল করে। কেননা দুর্বলতা ও বংশগত উপাদানগুলো এক্ষেত্রে সন্তানদের মাঝে শেকড় গেড়ে মযবুতভাবে বসে যায়। অপরপক্ষে বিয়ে শাদী যদি স্বীয় বংশের লোকদের মাঝে না হয়ে নতুন নতুন বংশের লোকদের সাথে হয়, তাতে নতুন নতুন রক্তের সঞ্চার হয় এবং উনুতমানের উপাদান তাতে সংযোজন হয় । এর ফলে প্রজন্মে নিত্যনতুন উপাদান এবং প্রাণ সঞ্চার হ্য়। অথবা উদাহরণস্বরূপ এটাও বলা যেতে পারে হারাম ঘোষিত মহিলাদের কোনো কোনো শ্ৰেণী যেমন মা, মেয়ে, বোন, খালা, কন্যা তদ্ৰূপ দুধ পান করার কারণে তাদের সমকক্ষ মহিলারা, স্ত্রীর মায়েরা ও মেয়েরা এদের পারস্পরিক সম্পর্ক হচ্ছে, দয়ামায়া এবং শ্রদ্ধা সম্মানের । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।