যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ তায়ালা তাওবার দ্বার এ জন্যে উনুক্ত রেখেছেন, যাতে করে অপরাধীরা এর মাধ্যমে নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারে, যেখানে তারা পথভ্রষ্টতার অস্থিরতা থেকে নিজেদের চৈতন্য ফিরে পাবে। তাদের অবস্থা হচ্ছে এমন- যেন তাদেরকে আল্লাহ তায়ালা শয়তানের পথভ্রষ্ট পাল থেকে এ জন্যে উদ্ধার করেছেন যেন তিনি তাদের আয়ু দীর্ঘায়িত করলে তারা সৎ কাজ করতে সক্ষম হয়। ‘আর তাওবা নেই তাদের জন্যে, যারা কুফুরী অবস্থায় মৃত্যুবরণ করে।' এটা এ জন্যে যে, তারা তাদের ও তাওবার মাঝে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করে নিয়েছে এবং তারা ক্ষমার যাবতীয় সুযোগ বিনষ্ট করে দিয়েছে। ‘তাদের জন্যে আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি ৷' আল্লাহ তায়ালা অপরাধীদের জন্যে শাস্তির যাবতীয় সামগ্রী প্রস্তুত করে রেখেছেন, সে শাস্তি তাদের জন্যে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় অপেক্ষা করছে। অপরাধীদের জন্যে আল্লাহর এই বিধান শাস্তির ক্ষেত্রে বড়োই কঠোর, আবার এ বিধান অপরাধীর জন্যেও তার দ্বার উনুক্ত রাখে, যাতে করে একটা ভারসাম্যতা রক্ষা পায় এবং তার প্রভাব মানব জীবনে এসে পতিত হয়, মূলত এ কাজটা অতীতে বা বর্তমানে ইসলাম ছাড়া অন্য কোনো বিধানই করতে সক্ষম হয়নি। নায্মীর মর্খথাদা প্রতিষ্ঠা এ অধ্যায়ে দ্বিতীয় যে বিষয়টি আলোচিত হয়েছে তা হচ্ছে নারী প্রসংগ । আরব জাহেলিয়াতসহ বিশ্বের যাবতীয় জাহেলিয়াত নারী জাতির সাথে দুর্ব্যবহার ও খারাপ আচরণ করে আসছিলো । তারা তাদের মানবিক অধিকার স্বীকার করতো না, তাকে পুরণ্ষ জাতির সমান স্থানে রাখতো না, তারা তাদের বেচাকেনার সামগ্রী হিসেবে ব্যবহার করতে তারা নারী জাতিকে পাশবিক ভোগের সামগ্রী হিসেবে গ্রহণ করেছিলো । মানুষকে বিভ্রান্ত করা, তাদের প্রবৃত্তিকে জাখৃত করা, উলংগ প্রেম নিবেদন এবং কামনা বাসনা করার সামগ্রী হিসেবে তারা তাকে ব্যবহার করতো । অতপর ইসলাম এসে তাদের মর্যাদা বৃদ্ধি করলো, তাকে পরিবারের কাঠামোর ভেতরে এবং মানব সমাজে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ফিরিয়ে দিলো । ইসল৷ম তাকে সেই আসনে আসীন করলো যা তার সাধারণ মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ । আল্লাহ তায়ালা সূরার শুরুতে সেদিকেই ইংগিত করেছেন, ‘যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তিনি তার থেকে তার সংগিনীকে সৃষ্টি করেছেন, আর বিস্তার করেছেন তাদের দু'জন থেকে অগণিত পুরুষ ও নারী’ অতপর ইসলাম দাম্পত্য জীবনে মানবিক আবেগ অনুভূতির স্তরকে পশুত্ব থেকে মানবতার উঁচুস্তরে উন্নীত করে এবং তাকে সম্মান, ভালোবাসা, সহানুভূতি এবং সৌন্দর্যের ছায়াতলে আশ্রয় দান করে। সর্বোপরি ইসলাম তাদের অভ্যন্তরীণ সম্পর্ক ও বন্ধনকে দৃঢ় মযবুত করে, যাতে করে তা সংঘর্ষ, আঘাত ও উত্তেজনায় ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যায়। এরশাদ হচ্ছে, এটা অশ্লীল, গযবের কাজ এবং নিকৃষ্ট আচরণ ৷’ (আয়াত ১৯) ইসলাম আরব জাতিকে অধপতনের গহ্বর থেকে উদ্ধার করে সুউচ্চ আসনে আসীন করেছে। এর আগে জাহেলী সমাজের অবলা নারীরা নানাবিধ যুলুম ও নির্যাতনের শিকার হতো। আর এগুলো মনে করা হতো নিতান্ত সাধারণ আচরণ বলে৷ তন্ুধ্যে এক প্রকারের নির্যাতন ছিলো যে, জাহেলী সমাজের কেউ মারা গেলে তার ওয়ারিসরা যেমন তার চতুস্পদ জন্তু ও সম্পত্তির মালিক www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।