চাপের মুখে দুর্বল হয়ে পড়ে । অতপর সে তার সত্বায় লুকায়িত প্রবৃত্তিকে দমন করতে সক্ষম হয় না। প্রবৃত্তি ও কামনা বাসনার চাহিদার দিকে ধাবিত হওয়াকে নিয়ন্ত্রণ করা এবং পাপ পংকিলতা থেকে সমাজকে পবিত্র করা তার পক্ষে সম্ভব হয় না। কিন্তু তা সম্ভব হতে পারে এমন আকীদা বিশ্বাসের মাধ্যমে যা তাদের এসব কিছুর বলগাহীন ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে। প্রয়োজন এমন কর্তৃত্বের যা উক্ত আকীদা বিশ্বাস থেকে উৎসারিত, এমন ক্ষমতার যা বেহায়া, নির্লজ্জ ও ব্যভিচারী ব্যক্তিদেরকে শিক্ষা ও শাস্তি দেবে, এভাবে মানব অস্তিত্বকে সঠিক পথে ফিরিয়ে আনবে এবং তাকে পশুত্বের নীচ গহ্বর থেকে উঠিয়ে আল্লাহর দরবারে সম্মানিত মানুষের মর্যাদার আসীনে পুনরায় আসীন করাবে । জাহেলিয়াতের মাঝে যে মানব সমাজ বসবাস করে তারা সঠিক:আকীদা ও তার ওপর প্রতিষ্ঠিত বিধান ছাড়াই জীবন যাপন করে । তাই পাশ্চাত্য জাহেলিয়াতে ডুবন্ত বিবেকবান লোকেরা আজ মুক্তির জন্যে চিৎকার করছে, কিন্তু কেউ তাতে সাড়া দিচ্ছে না। কারণ বাতাসে উড়ে চলা বাক্যসমূহের আহ্বানে কেউ সাড়া দেয় না, যার পেছনে কার্যকরী কর্তৃত্ব এবং শাস্তির বিধান নেই । গীর্জাগুলো চিৎকার করছে । ধর্মের ধারক বাহকরা চিৎকার করছে, কিন্তু তাদের ডাকেরও জবাব দেয়ার মতো কেউ নেই । হারিয়ে যাওয়া আকীদা বিশ্বাসের আহ্বানে কেউ সাড়া দেয় না, যার পেছনে এমন কোনো ক্ষমতা নেই যা তাকে হেফাযত করবে এবং তার নির্দেশ ও বিধি বিধানকে বাস্তবায়ন করবে । জাহেলিয়াতে নিমজ্জিত মানবগুলো অশ্মীলতা ও বেহায়াপনার নীচ গহবরের দিকে সবেগে ধাবিত হচ্ছে যেখানে আল্লাহ তায়ালা প্রদত্ত নিয়ম নীতির কোনো নিয়ন্ত্রণ নেই । তদ্রপ আল্লাহ তায়ালা মানব জাতিকে যে আকীদা ও বিধান দিয়েছেন, তারও কোনো নিয়ন্ত্রণ নেই । সভ্যতার এই ধ্বংসই হচ্ছে তার নিশ্চিত পরিণাম । বাহ্যিক দৃষ্টিতে তাকে যতোই শক্তিশালী এবং তার ভিত্তিসমূহকে যতোই মযবুত মনে হোক না কেন, ইতিহাস এর জ্বলন্ত সাক্ষী, মানুষ ংস হয়ে যাবেই । এমন অবস্থা দেখা দিলে সভ্যতা শুধু কল-কারখানা এবং তার উৎপাদনের ওপর ভিত্তি করে অবশিষ্ট থাকতে পারে না। আমরা যখনই এই বাস্তবতার গভীরতা উপলব্ধি করি, তখন আমরা মানব জাতিকে ধ্বংস থেকে হেফাযত করার লক্ষ্যে অশ্লীলতা ও বেহায়াপনার শাস্তির কঠোরতায় ইসলামের মাহাত্বের একটি বড়ো দিক উপলব্ধি করি, মানব জীবন তার এই মানবিক ভিত্তির ওপরই প্রতিষ্ঠিত হতে পারে। এমনিভাবে আমরা আবিষ্কৃত যন্ত্র ও মাধ্যমগুলোর অপরাধের ভয়াবহ একটি দিকও বুঝতে সক্ষম হই । এণগ্ডলো অশ্লীলতার প্রশংসা ও তার শোভা বর্ধন করা, পাশবিক কামনা বাসনাকে তার বাধন থেকে ছেড়ে দেয়া এবং তাকে কখনো শিল্প, কখনা স্বাধীনতা ও কখনো প্রগতি নাম দিয়ে মানব জীবনের ভিত্তিসমূহকে ধ্বংস করার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠতে দেখতে পাই । মানব জাতিকে ধ্বংস করার যতো মাধ্যম রয়েছে এর প্রত্যেক মাধ্যমকে তার মূল নাম- ‘অপরাধের’ সাথে নামকরণ করা উচিত । একইভাবে অপরাধের মোকাবেলা করার জন্যে শান্তি ও উপদেশ দেয়ার জন্যে তাকে নিয়োজিত করা উচিত । ইসলাম এ কাজটাকে তার পরিপূর্ণ বিধানের মাধ্যমে সম্পন্ন করেছে। ক্র্খন ভাওব্বা ক্ুবতবুন্প হয্ম ইসলাম ভুল ভ্রান্তিতে নিমজ্জিত নর নারীদের সন্মুখে আশার দ্বারসমূহ বন্ধ করে না এবং সে তাদেরকে সমাজ থেকে বিতাড়িতও করে না । যারা তাওবা করে পবিত্র ও পরিচ্ছন্ন হয়ে পুনরায় ইসলামে ফিরে আসতে চায় সে বরং তাদের জন্যে রাস্তা প্রশস্ত করে এবং নানা ধরনের মহৎ আচরণের প্রতি তাদেরকে উৎসাহিত করে। যখন তারা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তাওবা করে [ ল্ললননন্দ সে লন লযল ১] www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।