যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

এক্ষেত্রে এটাই হচ্ছে বাস্তবতা । সুতরাং কোনো এক বিষয়ে আল্লাহর অবাধ্য হওয়া অথবা পুরো শরীয়তের ক্ষেত্রে আল্লাহর নির্ধারিত সীমালংঘন করা সমান কথা । কেননা ওপরে বর্ণিত ব্যাখ্যানুসারে শরীয়তের যে কোনো একটি বিধান যেমন দ্বীন- তেমন তার পুরো শরীয়তও দ্বীন ৷ এক্ষেত্রে সেই একই নিয়ম থেকে শিক্ষা অর্জন করতে হবে। লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে, মানব সমাজ যতোই দাবী করুক না কেন যে, তারা পুরাপুরি দ্বীনের অভ্যন্তরে প্রবেশ করেছে, আর তাদের মুখে যতোই উচ্চারিত হোক না কেন যে তারা মুসলমান । তাদের এই মুখের কথার প্রতি ক্ৰক্ষেপ করা হবে না । বরং তাদের কাজের প্রতি লক্ষ্য দেয়া হবে খে, প্রভুত্ব ও প্রতিপালকত্ব আল্লাহর জন্যে নিরংকুশ করা হয়েছে নাকি তাতে আল্লাহর সাথে সৃষ্ট জীবের শরীক করা হয়েছে কিংবা আল্লাহ তায়ালা ছাড়া সৃষ্ট জীবের কাউকে আইন দাতা, বিধান দাতা, প্রভুত্ব ও প্রতিপালকত্বের জন্যে নির্ধারিত করা হয়েছে। এখানে বর্ণিত অবস্থাটি বাস্তব সত্য, যার প্রতি এই শেষ কথাটি ইংগিত করছে এবং তা নিম্ে বৰ্ণিত বিষয়গুলোর সাথেও সম্পর্ক স্থাপন করেছে। যথা ওয়ারিসদের মাঝে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির অংশ বন্টন। এই বাস্তব সত্য, যার ওপর এই সূরার অসংখ্য আয়াত নির্ভর করছে। এই আয়াতগুলো এই বাস্তব সত্যকে মানুষের সামনে স্পষ্ট ও চূড়ান্তভাবে উপস্থাপন করেছে যা কোনো প্রকার বিবাদ-বিতন্ডা ও ব্যাখ্যাকে গ্রহণ করে না । এই বাস্তব সত্যটি সে সমস্ত লোকের কাছেও স্পষ্ট হওয়া উচিত, যারা নিজেদেরকে ইসলামের ধারক ও বাহক হিসাবে দাবী করে, অথচ বাস্তবে সার্বজনীন ইসলাম থেকে তাদের অবস্থান অনেক দূরে! আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, উত্তরাধিকার আইন সমশস্পর্ক্কে আরো কিছু কণ্থা ‘পুরুষের জন্যে তাদের অর্জিত সম্পদে অংশ রয়েছে। তদ্রপ মহিলাদেরও অংশ রয়েছে তাদের অর্জিত সম্পদে ৷' অন্যত্র এরশাদ হচ্ছে, ‘পুরুষের জন্যে রয়েছে দুই মহিলার অংশের সমতুল্য ।' উপরোক্ত দুইটি আয়াতের ব্যাখ্যায় ইসলামের উত্তরাধিকার বিধান সম্পর্কে আলোচনার পরও এ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলা প্রয়োজন মনে করছি। ইসলামে উত্তরাধিকার বিধান হচ্ছে এমন ইনসাফপূর্ণ বিধান, যা প্রথমত তার প্রকৃতি, তার পারিবারিক ও মানবিক জীবনের সাথে একান্তভাবে সামঞ্জস্যপূর্ণ । এই বিষয়টি আমাদের কাছে তখনি সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবে যখন আমরা উত্তরাধিকার বিধানকে পৃথিবীর অপরাপর বিধানের সাথে আমরা তুলনা করে দেখবো । ইতিপূর্বে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাচীন ও আধুনিক জাহেলিয়াতে মানুষরা তা দেখতে পেরেছে। এটা এমন এক বিধান, যা মানুষের পারিবারিক নিরাপত্তার দিকে পুরোপুরি লক্ষ্য রাখে এবং পারিবারের প্রত্যেককে তার প্রাপ্যানুসারে অংশ বন্টন নিশ্চিত করে। সুতরাং পিতা-মাতার ন্যায় কোরআনে বর্ণিত নির্ধারিত অংশসমূহের অধিকারীদের অংশ দেয়ার পর মৃতের আছাবারাই হচ্ছে উত্তম ওয়ারিস, কেননা তারাই মৃতের নিরাপত্তা ও হেফাযতের নিকটতম ব্যক্তি এবং প্রয়োজনে তারাই মৃতের পক্ষ থেকে দিয়াত এবং জরিমানা আদায় করে। অতএব এ বিধান পরিপূর্ণ ও সাম স্যপূর্ণ। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।