যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

অতপর আল্লাহ তায়ালা এ পর্যায়ের অবশিষ্ট কয়েকটি কথাও বর্ণনা করছেন। ‘আর তোমাদের অংশ হবে অর্ধেক যা ছেড়ে যায় তোমাদের স্ত্রীরা যদি তাদের কোনো সন্তান না থাকে। .... আর যদি তোমাদের সন্তান থাকে, তবে তাদের জন্যে হবে সে সম্পত্তির আট ভাগের এক ভাগ, যা তোমরা ছেড়ে যাও তোমাদের করে আসা ওসীয়তের পর এবং রণ পরিশোধের পর ।' (আয়াত ১২) এখানে বর্ণনাভংগি খুবই স্পষ্ট ও সূক্ষ্ম । খ্তরীর মৃত্যুর পর, যদি তার ছেলে মেয়ে অর্থাৎ কোনো সন্তান না থাকে তবে স্বামী তার স্ত্রীর পরিত্যাজ্য সম্পত্তির অর্ধেক পাবে। পক্ষান্তরে স্ত্রীর যদি সন্তান থাকে, ছেলে হোক বা মেয়ে এক বা একাধিক- তবে স্বামী সম্পত্তির এক চতুর্থাংশ পাবে। স্ত্রীর ছেলেসন্তানরাও নিজ সন্তানের অংশ অর্ধেক থেকে এক চতুর্থাংশে নামিয়ে আনবে । অদ্রপ স্ত্রীর অন্য স্বামীর গুরসের সন্তানরাও স্বামীর অংশ অর্ধেক থেকে এক চতুর্থাংশে নামিয়ে আনবে । মৃতের খণ পরিশোধ ও ওসীয়ত পূরণ করার পর তার বাকী সম্পত্তি ওয়ারিসদের মাঝে বণ্টন করা হবে। স্ত্রীর দুই হোক বা তিন বা চার অংশ পাওয়ার ক্ষেত্রে একই স্ত্রীর সমান, আর সকলেই এক চতুৰ্থাংশ অথবা এক অষ্টমাংশে শরীক হবে। এমন ওয়ারিশ যার পিতা বা সস্তান কোনোটাই নেই: দ্বিতীয় আয়াতের সর্বশেষ বিধান হচ্ছে, ‘কালালা'র বিধান । এরশাদ হচ্ছে, ‘যদি কোনো পিতা পুত্ৰহীন পুরুষ বা নারী সম্পদ রেখে মারা যায়.... সে ওছীয়ত পূরণ করা ও ঝণ পরিশোধ করা এবং তাকে অনিষ্ট না করেই এটা করতে হবে। (আয়াত ১২) কালালার অর্থ, যে মৃতের পিতা বা সন্তান নেই অর্থাৎ যার পূর্বসূরী বা উত্তরসূরী কেউ নেই । ‘কালালা’ বলা হয় মৃতের এমন ওয়ারিসকে- যারা মৃতের উর্ধতন বা অধস্তন কেউ নয় । এদের সাথে মৃতের সম্পর্ক নিকটতম নয়। এ সম্পর্কটা আসল সম্পর্কের মতো নয়, হযরত আবু বকর সিদ্দিক (রা.)-কে ‘কালালা’ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমি এ সম্পর্কে আমার নিজ অভিমতটুকু ব্যক্ত করবো, যদি তা সঠিক হয় তবে বুঝতে হবে তা আল্লাহর পক্ষ থেকে, আর যদি ভুল হয় তবে তা আমার ও শয়তানের পক্ষ থেকে এসেছে, আল্লাহ তায়ালা এবং তীর রসূল (স.)-এর সাথে এর কোনো সম্পর্ক নেই তিনি বললেন, ‘কালালা’ হচ্ছে সে ব্যক্তি যার সন্তান ও পিতা কেউ নেই । অতপর যখন আবু বকর সিদ্দিক (রা.) চলে গেলেন তখন হযরত ওমর ফারুক (রা.) বললেন, আমি এক্ষেত্রে আবু বকর সিদ্দিকের অভিমতের বিকরদ্ধাচরণ করতে লজ্জাবোধ করছি, ইবনে জরীর ও অন্যান্যরা উক্ত হাদীসটি সা’বী থেকে বর্ণনা করেন। আল্লামা ইবনে কাসীর তার তাফসীর গ্রন্থে লিখেন, এমনিভাবে আলী ও ইবনে মাসউদ এই একই অভিমত ব্যক্ত করেছেন। ইবনে আব্বাস ও যায়েদ ইবনে সাবেত থেকে অসংখ্য বর্ণনাকারী অনুরূপ বর্ণনা করেছেন, সা'বী আন নাখায়ী, হাসান, কাতাদা, জাবের বিন যায়েদ এবং হাকামও এই অভিমত ব্যক্ত করেছেন। মদীনা, কুফা ও পরবর্তী ওলামায়ে কেরামরাও একই কথা বলেছেন। এরা তার ওপর এক্যমত পোষণ করেছেন। “যদি কোনো পিতা-পুত্রহীন পুরুষ বা নারী কিছু সম্পদ রেখে মারা যায় এবং যদি তার এক ভাই বা এক বোন থাকে, তবে তাদের উভয়ের প্রত্যেকের জন্যে উক্ত সম্পদের এক ষষ্টাংশ এবং তারা যদি অধিক হয় তবে তা তার এক তৃতীয়াংশে শরীক হবে ।' এখানে মৃতের বৈপিত্রেয় ভাই বা বোনের অবস্থা বর্ণনা করা হয়েছে। আর যদি তারা সহোদর বা বৈমাত্রেয় ভাই বোন হয় তাহলে তারা এই সূরার শেষ আয়াতের বর্ণনানুসারে ওয়ারিস হবে। একজন পুরুষ দুই মহিলার সমান পাবে। পুরুষ হোক বা মহিলা তাদের প্রত্যেকে এক ষষ্টাংশ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।