যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

রসূল (স.) তাদের চাচা, সা’দের ভাইকে ডেকে পাঠালেন এবং বললেন, ‘তুমি সা'দের সম্পূর্ণ সম্পদের দুই তৃতীয়াংশ দুই মেয়েকে, এক অষ্টমাংশ তার স্ত্রীকে দিয়ে দাও। আর বাকী সম্পদ তুমি রেখে দাও ৷' সা’দের দুই মেয়েকে রসূলুল্লাহ (স.) তার সম্পত্তির দুই তৃতীয়াংশ দেয়াই এ কথার পরিচায়ক যে, মেয়ে দুই বা ততোধিক হলে তাদের অংশ হবে দুই তৃতীয়াংশ । উপরোক্ত বন্টনের ভিত্তি হচ্ছে এই যে, যখন অপর আয়াতের দুই বোনের হুকুম নাযিল হয়, “যদি মৃতের শুধু দুইজন বোন থাকে তবে তাদের উভয়ের জন্যে পরিত্যক্ত সম্পদের দুই য়াংশ’ তখন এর ওপর কেয়াস করে দুই মেয়ের হুকুম নেয়া হয়েছে। এক্ষেত্রে এক মেয়েকে এক বোনের সমতুল্য ধরা হয়েছে। সন্তান সন্ততিদের অংশ বর্ণনার পর পিতা-মাতার অংশ বর্ণনা করা হয়েছে। উক্ত অবস্থায় সন্তান সন্ততি থাকুক বা নাই থাকুক । এরশাদ হচ্ছে, j ‘মৃত ব্যক্তির পিতা-মাতার মধ্যে থেকে প্রত্যেকের জন্যে পরিত্যক্ত সম্পত্তির ছয় ভাগের এক ভাগ থাকবে, যদি মৃতের কোনো পুত্র সন্তান থাকে । কিন্তু যদি তার কোনো সন্তান না থাকে এবং পিতা-মাতাই শুধু তার ওয়ারিস হয় তবে মায়ের জন্যে এক-তৃতীয়াংশ এবং যদি ভাই থাকে তবে তার মায়ের জন্যে থাকবে এক ষষ্টাংশ ৷' পিতা-মাতার উত্তরাধিকারী হওয়ার ক্ষেত্রে কয়েকটি অবস্থা থাকতে পারে তা এই, ১. সন্তান সন্ততিদের সাথে তাদের পিতা-মাতা প্রত্যেকেই এক ষষ্টাংশের ওয়ারিস হবে। বাকী সম্পদের ওয়ারিস পুত্র সন্তান অথবা পুত্র সন্তানরা হবে, তার সাথে মৃত এক বোন অথবা একাধিক বোন এই মূল সম্পদের ভিত্তিতে শরীক হবে- ‘একজন পুরুষের অংশ দুইজন নারীর সমান ৷’ যদি মৃতের এক মেয়ে ছাড়া অন্য কোনো সন্তান না থাকে, তবে উক্ত মেয়ে পাবে সমস্ত সম্পত্তির অর্ধেক । আর পিতা-মাতা প্রত্যেকে পাবে এক ষষ্টাংশ । নিকটাত্মীয় (আছাবা) হওয়ার দরুন পিতা অবশিষ্ট ষষ্টাংশ পেয়ে যাবে। এক্ষেত্রে পিতার দু'টি অংশ একটি পিতার নির্ধারিত অংশ, অপরটি ‘আছাবা’ (সরাসরি সম্পর্কযুক্ত) হওয়ার অংশ । মৃতের দুই বা ততোধিক মেয়ে থাকলে তারা সমস্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ পাবে। আর পিতা-মাতা প্রত্যেকে এক ষষ্টাংশ পাবে। ২. যদি মৃতের কোনো সন্তান, ভাই, স্বামী বা স্ত্রী কেউ না থাকে তাহলে পিতা-মাতাই সমস্ত সম্পত্তির মালিক হবে। সে ক্ষেত্রে মা পাবে এক তৃতীয়াংশ ৷ ‘আছাবা’ হওয়ার দরুন পিতা অবশিষ্ট বাকী অংশ ৷ সুতরাং পিতা পাবে মাতার দ্বিগুণ । মৃতের ওয়ারিস পিতা-মাতার সাথে যদি স্বামী বা স্ত্রী থাকে, তবে স্বামী পাবে অর্ধেক সম্পত্তি, আর যদি স্ত্রী থাকে তবে সে পাবে এক চতুর্থাংশ ৷ মা পাবে এক তৃতীয়াংশ, ফেকাহ্‌ শাস্তরবিদদের মতভেদ অনুসারে এ অংশ সমস্ত সম্পত্তির এক-তৃতীয়াংশ হতে পাবে অথবা স্বামী বা স্ত্রীর অংশ দেয়ার পর অবশিষ্টাংশে এক তৃতীয়াংশ হতে পারে। মাতা তার অংশ নেয়ার পর পিতা অবশিষ্ট অংশের মালিক হবে এ শর্তে যে, তার অংশ মায়ের অংশ থেকে কম হবে না। ৩. যদি পিতা-মাতার সাথে একাধিক সহোদর, বৈপিত্রেয় অথবা বৈমাত্রেয় ভাই থাকে, তবে সে ভাইরা কিছুই পাবে না। কেননা পিতার হক তাদের আগে এবং পুরুষ সন্তানের পর সে নিকট ‘আছাবা' । এতদসত্তেও তারা মাতাকে আড়াল করে এক তৃতীয়াংশ থেকে তার অংশ এক ষষ্টাংশে নামিয়ে আনবে ৷ এক্ষেত্রে মা শুধু এক ষ্টাংশই পাবে, আর পিতা পাবে বাকী অংশ । যদি মৃতের www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।