যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

‘একজন পুরুষের অংশ দু'জন নারীর অংশের সমান৷’ ভাগ আর ছেলের দু'ভাগ- এ নিয়মের ভিত্তিতেই ভাই বোন সমস্ত সম্পত্তির অধিকারী হবে। এখানে পুরুষকে নারীর ওপর প্রাধান্য দেয়া অথবা কোনো নির্দিষ্ট দলের পক্ষপাতিত্ব করা উদ্দেশ্য নয়। বরং পারিবারিক কাঠামো এবং ইসলামী সমাজ ব্যবস্থায় পুরুষ এবং মহিলার দায়িত্বভার, ভারসাম্যতা ও ইনসাফ প্রতিষ্ঠা করাই এর উদ্দেশ্য । পুরুষ নারীকে বিয়ে করে। অতপর সে তার এবং তার সকল সন্তান সন্তুতির ব্যয়ভার বহন করে । স্ত্রী তালাকপ্রাপ্তা হোক অথবা তার সাথেই থাকুক উভয় ক্ষেত্রেই এটা ঠিক । অপরদিকে স্ত্রীর ওপর অন্য কারো ভরণ পোষণের দায়িত্ব থাকে না। বিয়ের পূর্বে অথবা পরে যে কেউই তার দায়িত্বে থাক না কেন, কোনো অবস্থাতেই সে তার স্বামী ও সন্তান সন্ততির ভরণ পোষণের দায়িত্বভার গ্রহণ করতে বাধ্য নয়। সুতরাং একজন পুরুষ পারিবারিক কাঠামো এবং ইসলামী সমাজ ব্যবস্থায় কমপক্ষে মহিলার ব্যয়ভারের চাইতে দ্বিগুণ ব্যয়বার বহন করার জন্যে আইনগতভাবেই বাধ্য । এটাই ইনসাফ ৷ এভাবে এ সুনিপুণ বন্টন ব্যবস্থা সামরিক লাভ ও লোকসানের মাঝে সমন্বয় সৃষ্টি হবে। উত্তরাধিকার বণ্টন এবার মূল থেকে শাখার দিকে উত্তরাধিকার বন্টন শুরু হচ্ছে, ‘অতপর যদি এর অধিক মেয়ে হয়, তবে তাদের জন্যে তিন ভাগের দুই ভাগ যা মৃতব্যক্তি রেখে যায় এবং যদি একজনই হয়, তবে তার জন্যে থাকবে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক !' মৃতের যদি কোনো পুরুষ সন্তান না থাকে, শুধু দুই বা ততোধিক মেয়ে থাকে, তবে তাদের জন্যে পরিত্যক্ত সম্পদের দুই তৃতীয়াংশ থাকবে । আর যদি তার একটিমাত্র মেয়ে সন্তান থাকে, তবে তার জন্যে হবে পরিত্যক্ত সম্পদের অর্ধেক । অতপর অবশিষ্ট সম্পদের মালিক হবে নিকট আত্মীয়রা। যেমন, পিতা বা দাদা বা আপন ভাই (সহোদর ভাই) বা বৈপিত্রেয় ভাই বা চাচা বা মূলের কোনো পুত্র সন্তান । পরিত্যক্ত সম্পদের দুই তৃতীয়াংশ ৷' মেয়ে সন্তান দুইয়ের অধিক হলে এই আয়াত তাদের জন্যে পরিত্যক্ত সম্পদের দুই তৃতীয়াংশ ধার্য করছে। কিন্তু দুই তৃতীয়াংশ সম্পদ শুধু দুই মেয়ের জন্যে সাব্যস্ত করাটা হাদীস থেকে গ্রহণ করা হয়েছে এবং সূরার শেষ দিকের আয়াতে বর্ণিত দুই বোনের ওপর হুকুমের ওপর ‘কেয়াস’ (অনুমান) করে তা গ্রহণ করা হয়েছে। যেই হাদীসের মাধ্যমে দুই মেয়ের মৃত ব্যক্তির সম্পদের ওপর দুই তৃতীয়াংশ সম্পত্তির মালিক হওয়ার কথা তা নিন্নরূপ, ইমাম আবু দাউদ, তিরমিযী এবং ইবনে মাজা আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন আ'কীল থেকে এবং তিনি জাবের থেকে উদ্ধৃত করেছেন। তিনি বলেন, একদিন সা'দ ইবনুর রাবীর স্ত্রী রসূলুল্লাহ (স.)-এর দরবারে উপস্থিত হয়ে আরয করলেন, হে আল্লাহর রসূল! এরা |' দুইজন হচ্ছে সা'দ ইবনুর রাবী'র মেয়ে । তাদের পিতা ওহুদের যুদ্ধের দিন আপনার সাথে যুদ্ধ করে শাহাদত বরণ করেছেন। তাদের চাচা তাদের সমস্ত সম্পদ কুক্ষিগত করে ফেলেছে, তাদের জন্যে কিছুই অবশিষ্ট রাখেনি । তাদের বিয়ে দেয়াও সম্ভব হচ্ছে না। রসূল (স.) বললেন, আল্লাহ্‌ তায়ালা নিশ্চয়ই এ ব্যাপারে ফয়সালা দেবেন। অতপর যখন মীরাসের আয়াত নাযিল হলো, তখন www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।