উত্তরাধিকার আইনের সূল্নীতি এবার আমি উত্তরাধিকারের বিধান বর্ণনা শুরু করবো । আল্লাহ তায়ালা এই বিধান দিয়েছেন পিতামাতাকে, তাদের সন্তানদের সম্পদ দেয়ার এই নির্দেশ এ কথারই পরিচায়ক যে, তিনি পিতামাতার চেয়ে সন্তানদের প্রতি বেশী করুণাময়, দানশীল ও ন্যায়নিষ্ঠ । তদ্রুপ এই নির্দেশ এ কথারও পরিচায়ক যে, পুরো বিধানের উৎস হচ্ছেন আল্লাহ তায়ালা । তিনি পিতামাতার চেয়ে বেশী করুণাময়, দানশীল ও ন্যায়নিষ্ঠ । তিনিই পিতামাতা ও সন্তান স্তুতি এবং আত্মীয়স্বজনদের মাঝে বিচার ফয়সালা করেন। সুতরাং তার বিধান গ্রহণ করা এবং বাস্তবায়ন করা ছাড়া তাদের কোনো উপায় নেই । আসলে এটাই হচ্ছে দ্বীনের অর্থ, যার বর্ণনায় পুরো সূরাটি একান্ত যত্ববান- যা ইতিপূর্বে আমি বর্ণনা করেছি। এ আয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালা উত্তরাধিকারের সাধারণ মূলনীতি বৰ্ণনা শুরু করেছেন, অংশ দু'জন নারীর অংশের সমান ৷' অতপর এই সাধারণ মূলনীতি এবং তার বাস্তবতার আলোকে তার শাখা-প্রশাখা ও অংশ বন্টন বর্ণনা শুরু করেছেন। উত্তরাধিকারের বর্ণনা এ দুইটি আয়াতের মাঝে বিস্তারিতভাবে এসেছে প্রথম আয়াতটি উত্তরাধিকারদের মূল এবং শাখার সাথে নির্দিষ্ট । দ্বিতীয় আয়াতটি স্বামী স্ত্রীর উত্তরাধিকার ও ‘কালালার’ সাথে সংশ্লিষ্ট । ‘কালালার' অবস্থার বর্ণনাকে পরিপূর্ণ করার লক্ষ্যে সূরার শেষ আয়াতে অবশিষ্ট নির্দেশ আসবে । (আমিও নির্দিষ্ট স্থানে তা বর্ণনা করবো) । অৎশ নিৰ্ঘারন ..** আল্লাহ তায়ালা হচ্ছেন সর্ববিষয়ে পরিজ্ঞাত ৷’ (আয়াত ১১) উপরোক্ত তিনটি আয়াত ‘এলমুল ফারায়েয’ তথা উত্তরাধিকার শাস্ত্রের মূলনীতিগুলোকে অন্তর্ভুক্ত করেছে। রসূল (স.)-এর হাদীসে তার কিছু শাখা প্রশাখার বর্ণনা এসেছে। ফেকাহ শাস্তরবিদরা এই মূলনীতির প্রয়োগ করে অন্যান্য শাখা প্রশাখার ব্যাপারে ইজতেহাদ (গবেষণা) করেছেন। এই সমস্ত শাখা-প্রশাখা ও অনুশীলনের স্থান এটা নয়। তার প্রকৃত স্থান হচ্ছে ফেকাহ শাস্ত্রের গ্রন্থসমূহ । আমি ‘তাফসীর ফী যিলালির কোরআন’-এ কোরআনী বক্তব্যের ব্যাখ্যা এবং ইসলামী জীবন বিধানের যে মূলনীতি এখানে সন্নিবেশিত হয়েছে শুধু তার পর্যালোচনা করেই ক্ষান্ত হবো । এরশাদ হচ্ছে, ‘আল্লাহ তায়ালা তোমাদেরকে সন্তানদের সম্পর্কে আদেশ করেন, একজন পুরুষের অংশ দু'জন নারীর সমান’ এই সূচনাটি সেই মূলনীতির দিকে ইংগিত দান করে যার দিকে ‘ফারায়েয’ সংক্রান্ত বিষয়টি প্রত্যাবর্তিত হয়। তদ্রূপ এই সূচনা এইদিকে ইংগিত করে যে, পিতামাতা তার সন্তানদের প্রতি যতোটুকু ক্ষমতাবান, আল্লাহ তায়ালা তার বান্দাদের প্রতি তার চেয়েও অনেক বেশী অনুগ্রহশীল । যখন তিনি তার বান্দাদের জন্যে কোনো কিছু নির্ধারণ করেন, তখন পিতামাতাদের চেয়ে বেশী মংগলজনক কিছুই তিনি তাদের জন্যে নির্ধারণ করেন। এখানে বর্ণিত দু'টি অর্থ পরস্পর সংযুক্ত ও পরিপূরক । নিসন্দেহে আল্লাহ তায়ালা এই নির্দেশ দান করেছেন। তিনিই মানুষের মাঝে মীরাস বন্টন করেছেন। একইভাবে তিনিই সর্ববিষয়ে নির্দেশ করছেন এবং সমগ্র উপজীবিকাকে তিনিই বন্টন করছেন। আনল্মাহর কাছ থেকেই সকল Wwww.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।