যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

বঞ্চিতদের জন্যে তাদের অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। একমাত্র তাদের মনোতৃষ্টির জন্যে যারা মৃতের পরিত্যক্ত সম্পত্তি বন্টনের সময় উপস্থিত হবে তারা যেন নিজেদেরকে বঞ্চিত মনে না করতে পারে সেটাও নিশ্চিত করতে হবে। এটা পারিবারিক সম্পর্ক ও আস্তরিক হৃদ্যতা সংরক্ষণের জন্যেও দরকার ৷ সাধারণ নিরাপত্তা বিধির সাথে মিল রেখে ইসলাম এতীম ও মেসকীনদের জন্যে অনুরূপ অধিকার নিশ্চিত করেছে। যেমন এরশাদ হচ্ছে, ‘সম্পত্তি বন্টনের সময় যখন আত্মীয়স্বজন, এতীম ও মেসকীনরা উপস্থিত হয়, তখন তা থেকে | তাদের কিছু খাইয়ে দাও এবং তাদের সাথে কিন্তু সদালাপ করো ।' এ আয়াত প্রসংগে আগে বিভিন্ন ধরনের বর্ণনা এসেছে তন্মধ্যে একটি হচ্ছে এই যে, এই আয়াতটি হচ্ছে ‘মানসুখ’ অর্থাৎ তার হুকুম রহিত হয়ে গেছে। মীরাসের আয়াতসমূহ এই আয়াতের নির্দেশকে রহিত করেছে যেগুলো উত্তরাধিকারীদের অংশ নির্ধারণের জন্যে পরে নাযিল হয়েছে। অপরটি হচ্ছে, এই আয়াতটি ‘মোহকাম' অর্থাৎ নির্দেশ এখনো বহাল । আরেক অভিমত হচ্ছে, এই আয়াতের হুকুমের ওপর আমল করা ওয়াজেব, কেউ কেউ বলেন '‘মোস্তাহাব’ তা ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভর করবে। কিন্তু আমি আয়াত রহিত হওয়ার ব্যাপারে কোনো যুক্তি-প্রমাণ খুঁজে পাচ্ছিনা । আমার মতে আলোচিত প্রেক্ষাপটে আয়াতের ওপর আমল করা ওয়াজেব ৷ কেননা একদিকে এর বক্তব্য মোতলাক বা ব্যাপক, অপরদিকে নিরাপত্তা বিধানের সাধারণ ইসলামী দর্শনের সাথে এটা সামঞ্জস্যশীল । আমি মনে করি এই আয়াতটি ‘মোহকাম’ তার হুকুম বহাল এবং আয়াতের নির্দেশ অনুযায়ী কাজ করা ওয়াজেব ৷ মনে রাখতে হবে এটা উত্তরাধিকারীদের নির্ধারিত অংশের অতিরিক্ত সম্পদের মাধ্যমেই কার্যকর হবে। এতীমের সম্পদ জবর দখলের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উত্তরাধিকারীদের অংশ নির্ধারণের বর্ণনা শুরু করার পূর্বে এতীমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার প্রতি সতর্ক করে এখানে দু'টি শক্তিশালী মর্মস্পর্শী বিষয়ের দিকে ইংগিত করা হয়েছে। ১. এটি মানুষের পৈতৃত্ব, স্নেহ মমতা, দুর্বল সন্তান-স্ভুতির প্রতি তাদের স্বভাবগত টান ও ভালোবাসা এবং হিসাব নিকাশ নেয়ার একচ্ছত্র অথিপতি আল্লাহকে ভয়ের ব্যাপারে তার সুপ্ত অনুভূতিকে স্পর্শ করে। ২. এটি ভীতিকর ইন্তরিয়গ্রাহ্য দৃশ্যের বাইরে অবস্থিত জাহান্নাম ও দোযখের আগুন থেকে ভয় পাওয়ার অনুভূতিকেও স্পর্শ করে। এরশাদ হচ্ছে, ‘তাদের ভয় করা উচিত, নিজেদের পেছনে দুর্বল অক্ষম সন্তান স্তুতি ছেড়ে গেলে তাদের জন্যে.... তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং সত্বরই তারা অগ্নুতে প্রবেশ করবে ।' (আয়াত ৯) এই মৰ্মস্পৰ্শী বক্তব্য সন্তান-সন্তুতির প্রতি সংবেদনশীল পিতা-মাতায় অন্তকরণে প্রচন্ড নাড়া দিয়েছিলো, যারা নিজেদের সন্তানদের সম্পর্কে এ ধারণা করেছিলো যে, তারাও দুর্বল ও অসহায় । তাদের প্রতি মমতা দেখানোর মতো এবং বিপদ আপদ থেকে হেফাযত করার মতো কেউ নেই । এতীমদের দায়-দায়িতৃও এভাবে জীবিতদের হাতে ন্যস্ত করা হতে পারে। ছোটো ছোটো এতীমদের দেখা শোনার দায়িত্ব যাদের ওপর অর্পিত হয়েছে তাদের যাবতীয় ব্যাপারে আল্লাহর www.botikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।