যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

নানাভাবেই ফুটে ওঠে উভয় ক্ষেত্রে আচার আচরণও জনগণের সামনে গোপন থাকে না। তারপরও সাবালকত্ব চেনার জন্যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই করা হবে। কোরআনে কারীম ‘বিয়ে’ শব্দের মাধ্যমে সেদিকেই ইংগিত করেছে। বিয়ে এমন একটি কাজ যার জন্যে সাবালকত্ব একান্ত প্রয়োজন । এরশাদ হয়েছে, ‘আর এতীযদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে থাকো, যে পর্যন্ত না তারা বিয়ের বয়সে পৌছে.... অবশ্য হিসাব নেয়ার জন্যে আল্লাহ তায়ালাই যথেষ্ট । (আয়াত ৬) কোরআনের বক্তব্যের মাধ্যমে এ সমস্ত প্রক্রিয়ার সূক্ষ্মতা আমরা বুঝতে পারছি যার আলোকে এতীমরা বুদ্ধিমত্তা প্রকাশ পাওয়ার পর তাদের বিষয়-সম্পত্তি তারা গ্রহণ করবে। তদ্রপ বালেগ হওয়ার পর তাদের বুদ্ধিমত্তা ও যোগ্যতা প্রকাশ পাওয়ার সাথে সাথে এতীমদের ধন সম্পদ তাদের হাতে অতি দ্রুত সোপর্দ করা ওয়াজেব হওয়ার ব্যাপারেও এখানে কড়াকড়ি পরিলক্ষিত হচ্ছে। এর সাথে আরো যে সমস্ত বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে তা হচ্ছে, এতীমদের সম্পদ নিরাপদ অবস্থায় তাদের হাতে পুরোপুরি বুঝিয়ে দেয়া, তদারকির মুহূর্তে এ সম্পদ সংরক্ষণ করা, এতীমরা বড়ো হয়ে তাদের বিষয় সম্পত্তি গ্রহণ করার পূর্বে তা প্রয়োজনাতিরিক্ত খরচ না করা এবং দ্রুত তা খেয়ে না ফেলা যদি অভিভাবক ধনী হয় তবে সে এতীমের সম্পদ ভক্ষণ করা থেকে বিরত থাকবে। আর যদি অভিভাবক গরীব হয় তবে সে অবস্থায় সংগত ও সীমিত পরিমাণই সে তা থেকে ভোগ করবে। সম্পদ প্রত্যার্পণের সময় অবশ্যই সাক্ষী রাখবে । আল্লাহর সাক্ষ্য ও হিসাব নেয়াকে স্মরণ করিয়ে দেয়ার মাধ্যমে এই আয়াতের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে, ‘অবশ্য আল্লাহ তায়ালাই হিসাব নেয়ার ব্যাপারে যথেষ্ট ৷ এখানে বর্ণিত কড়াকড়ি ও কঠোরতা, এতীমের সম্পদের বিস্তারিত বর্ণনা তাকে বিভিন্ন বিষয় স্মরণ করিয়ে দেয়া ও সতর্ক করে দেয়ার মাধ্যমে এর প্রতি সুস্পষ্ট ইংগিত বহন করে। জাহেলী সমাজে দুর্বল, অসহায় এতীমদের সম্পদে কি ধরনের অবিচার ও যুলুম চলতো তাও এতে বুঝা যায়। তার সাথে এই বিরাজমান অবস্থা পরিবর্তনের জন্যে কি ধরনের কঠোরতা, তাগিদ এবং বিস্তারিত বর্ণনার প্রয়োজন সেই দিকে ইংগিত প্রদান করে এখানে কোনো পন্থায় অনিয়ম ও তামাশা করার উপায় নেই। আর এমনিভাবেই আল্লাহর বিধান মানুষের অন্তর ও তাদের সমাজ থেকে জাহেলিয়াতের নিদৰ্শনসমূহ মুছে ফেলতে লাগলো, ইসলামের নিদর্শনসমূহকে আস্তে আস্তে সমাজে প্রতিষ্ঠিত করতে লাগলো । সমাজ থেকে জাহেলিয়াতের বৈশিষ্ট্যসমূহকে একে একে মুছে তার জায়গায় ইসলামের বৈশিষ্ট্যসমূহকে বসাতে শুরু করলো। তাই আল্লাহর বিধান, আল্লাহভীতি ও তার তত্বাবধানে নতুন সমাজ ও তার রসম-রেওয়ায, বিধি-বিধান ও নিয়ম-নীতিসমূহকে গড়ে তুলতে লাগলো । শরীয়াতের বিধান বাস্তবায়নের জন্যে এ বিষয়গুলোকে ইসলাম সর্বশেষ নিরাপত্তা হিসাবে নির্ধারণ করেছে, আর এ যমীনে আল্লাহভীতি এবং তার কড়া তত্ত্বাবধান ছাড়া কোনো বিধানের নিশ্চয়তা নেই । ‘আর আল্লাহ তায়ালাই হিসাব নেয়ার জন্যে যথেষ্ট ।' হসল্পামে ভত্তরাধিকার বন্টন জাহেলী সমাজের লোকেরা সাধারণত মেয়ে এবং শিশুদেরকে সামান্যই কিছু উত্তরাধিকার দিতো। কেননা তারা অশ্বারোহণ ও বহিঃশত্রুদের আক্রমণ প্রতিহত করার কাজে অংশগ্রহণ করতে পারতো না । অথচ আল্লাহর বিধান আত্মীয়স্বজনের স্তর বিন্যাসে এবং পরবর্তীতে তার বর্ণিত অং: www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।