যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

অংশ তার স্বামীকে দিয়ে দিতে চায়, তবে সে অধিকারও তার থাকবে। এক্ষেত্রে স্ত্রীর খুশী মনে ছেড়ে দেয়া ও মাফ করে দেয়া অংশ গ্রহণ করা এবং হালাল মনে করে তা স্বাচ্ছন্দে ভোগ করা স্বামীর জন্যে সম্পূর্ণ বৈধ । স্বামী-স্ত্রীর সম্পর্ক ও বন্ধন হবে পূর্ণ সন্তুষ্টি ও নিরংকুশ সম্পর্ক ৷ এসব প্রক্রিয়ার মাধ্যমে স্ত্রী ও তার মোহর প্রসংগ, জান-মালে তার অধিকার এবং তার সম্মান মর্যাদার ক্ষেত্রে জাহেলিয়াতের আবর্জনাদির মধ্যে থেকে এই আবর্জনাকে দূরীভূত করা হয়েছে। এর সাথে ইসলাম স্বামী-স্ত্রীর সম্পর্ককে নিরস ও আকর্ষণহীন করেনি । একইভাবে শুধু কঠোরতা ও কর্কশ ব্যবহারের ওপরও সেই সম্পর্ককে প্রতিষ্ঠিত করেনি । বরং ইসলাম পারস্পরিক বদান্যতা, সন্তুষ্টি, ভালোবাসা ও আন্তরিকভাবে দাম্পত্য জীবন গড়ে তোলার জন্যে উভয়কেই নির্দেশ দিয়েছে। এতীমের সম্পদ সংরক্ষণ এতীম ও অপরাপর নারীদের বিয়ের প্রসংগ শেষ করার পর আল্লাহ তায়ালা পুনরায় এতীমদের সম্পদের বর্ণনা শুরু করেছেন । এই সূরার দ্বিতীয় আয়াতে সংক্ষিপ্তভাবে এতীমদের সম্পদ তাদের হাতে ফিরিয়ে দেয়ার মূলনীতি বর্ণনার পর এ আয়াতে আল্লাহ তায়ালা তার বিস্তারিতবর্ণনা করছেন। এই সম্পদকে যদিও আমরা এতীমদের সম্পদ হিসাবে আখ্যায়িত করে থাকি কিন্তু তা হচ্ছে করেছেন । এ দলটি উত্তম পন্থায় এই সম্পদ থেকে উপকৃত হওয়ার জন্যে দায়িত্বপ্রাপ্ত মাত্র! সুতরাং একটি জনসমষ্টি প্রথমত সাধারণ সম্পদের মালিক হবে। এতীম অথবা তাদের উত্তরাধিকারীরা অনুমতি সাপেক্ষে সম্পদ বিনিয়োগের জন্যে ক্ষমতাবান হচ্ছে। তারা নিজেরা এ সম্পদ থেকে উপকৃত হতে থাকবে এবং তাদের সাথে সমষ্টিকেও উপকৃত করতে থাকবে। যতোক্ষণ পর্যন্ত তারা এ সম্পদ বৃদ্ধি ও বিনিয়োগে সক্ষম হবে, ততোক্ষণ তার পরিচালনার যোগ্যতা রাখবে । এক্ষেত্রে তাদের অধিকার ও মালিকানা শর্ত সাপেক্ষেই প্রতিষ্ঠিত হয়েছে। মূল সম্পদের অধিকারী এতীম এখনো অর্বাচীন-যারা সম্পদের পরিচালনা ও বিনিয়োগ ভালো করে জানে না, তাই তখন তাদের হাতে সম্পদ দেয়া যাবে না । কিন্তু তাদের মালিকানা অবশ্যই সেই সম্পদের মাঝে অটুট থাকবে । বয়সের কারণে তার ব্যবহু'র ও পরিচালনার অধিকার তাদের থাকবে না । সম্পদের ব্যবহার ও পরিচালনার দায়িত্‌ সেই ব্যক্তির ওপরই বর্তাবে যে পারিবারিক নিরাপত্তা ও সংহতি বাস্তবায়নের লক্ষ্যে এতীমের আত্মীয়তার শ্রেণী বিন্যাসের প্রতি লক্ষ্য রেখে এ সম্পদের সঠিক ব্যবহারে সক্ষম । পারিবারিক নিরাপত্তা ও সংহতি নিশ্চিত করাই এখানে সাধারণ নিরাপত্তার নিয়ম । অবুঝ এতীমের পূর্ণ অধিকার রয়েছে তার সম্পদে খাওয়ার ও পরার । এর সাথে ভালো ব্যবহার পাওয়ারও তার অধিকার রয়েছে। এরশাদ হচ্ছে, ‘আর যে সম্পদকে আল্লাহ তায়ালা তোমাদের জীবন যাত্রার অবলম্বন করেছেন, তা অবুঝদের হাতে তুলে দিও না৷ বরং তা থেকে তাদেরকে খাওয়াও, পরাও এবং তাদেরকে সাসন্তুনার বাণী শোনাও ৷’ সাবালক হওয়ার পরই নির্বুদ্ধিতা ও বুদ্ধিমত্তা প্রকাশ পায় । নির্বুদ্ধিতা ও বুদ্ধিমত্তার বিষয়টি কোনো গোপন রাখার বিষয় নয়। কোরআনের ভামষ্যের মাধ্যমে তার ব্যাখ্যা নির্ধারণ করার প্রয়োজন পড়ে না। কে নির্বোধ এবং কে বুদ্ধিমান মানুষ তা ভালো করেই জানে। নির্বোধের নির্বুদ্ধিতার এবং বুদ্ধিমানের বুদ্ধিমত্তার সাথে পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থার পরিচিতি এখানে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।