যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আবু দাউদ (র.) তার সনদে বর্ণনা করেন যে, উমায়রা আল আসাদী বলেন, যখন আমি ইসলামে দীক্ষিত হই, তখন আমার আটজন মহিলা ছিলো । রসূলুল্লাহ (স.) তাকে বললেন, তুমি তাদের মধ্য থেকে নিজের জন্যে চারজনকে বাছাই করো। ইমাম শাফেয়ী (র.) তার মোসনাদে নাওফল বিন মোয়াবিয়া আদ দাইলামী সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করি তখন আমার পাঁচ স্ত্রী ছিলো। রসূল (স.) আমাকে বললেন, তুমি তাদের মধ্য থেকে চারজনকে নিজের জন্যে রেখে একজনকে বিদায় করে দাও। ইসলামের আগমনের পূর্বে বহু ব্যক্তির অধীনেই একাধিক স্ত্রী ছিলো । এ ব্যাপারে কোনো বাধাধরা নিয়ম ছিলো না। ইসলাম এসে এক্ষেত্রে সীমা নির্ধারণ করে দেয় যে, এক ব্যক্তি এক সাথে চারের অধিক স্ত্রী রাখতে পারঝকে না। এর সাথে শর্তারোপ করে যদি সকল স্ত্রীর সাথে সে সমতা ও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে তবে তার জন্যে একাধিক স্ত্রী রাখা বৈধ, অন্যথায় এক স্ত্রীই রাখতে হবে। বস্তুত ইসলামের আগমন ঘটেছে বহু বিয়ের সীমা নির্ধারণের জন্যে-একে কিছুতেই ব্যাপক করার জন্যে নয়। বহু বিয়েকে ইনসাফের সাথে মিলিয়ে দেয়ার জন্যে ইসলাম তাগাদা দিয়েছে, মানুষের ইচ্ছার ওপর ছেড়ে দেয়ার জন্যে নয়। এখানে প্রশ্ব আসছে যে, ইসলাম বহু বিয়েকে কেনই বা বৈধ বলে অনুমোদন দিলো? জবাবে বলা যায় যে, ইসলাম হচ্ছে মানব জাতির জন্যে গঠনমূলক জীবন বিধান, যা মানব জাতির প্রকৃতি ও গঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ । এটি মানুষের বাস্তবতা ও প্রয়োজনের উপযোগী এবং স্থান, কাল ও অবস্থা নির্বিশেষে মানব জীবনের পরিবর্তনশীল পরিবেশ পরিস্থিতি ও অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ । নিসন্দেহে ইসলাম এমন একটি গঠনমূলক বাস্তবসম্মত জীবন বিধান-যা মানব জাতিকে তার বর্তমান অবস্থা এবং অবস্থান থেকে উঠিয়ে নিয়ে উঁচু সিঁড়ি অতপর উঁচু শৃংগে আরোহণ করাতে চায়। ইসলামে মানুষের প্রকৃতিকে অস্বীকার করা হয়নি এবং তাকে না জানার কোনো ভানও করা হয়নি। এখানে মানব জীবনের বাস্তবতাকে অবজ্ঞা-উপেক্ষা এবং অবহেলা কিছুই করা হয়নি। আবার তাকে সম্মুখের দিকে অগ্রসর করাতে কোনো প্রকার কঠোরতাও অবলম্বন করা হয়নি । তার প্রতি কোনোরকম উৎপীড়ণও করা হয়নি । নিসন্দেহে ইসলাম এমন এক জীবন বিধান নয় যা শূন্য পান্ডিত্য প্রদর্শন, নিজেকে বুদ্ধিমান প্রমাণিত করার জন্যে এসেছে। এ ধরনের আদর্শ মানুষের প্রকৃতি, বাস্তবতা এবং জীবনের বিভিন্ন পরিবেশ পরিস্থিতির সাথে বার বার সংঘর্ষে লিপ্ত হয়। অতপর এক সময় তা হাওয়ায় উড়ে ম। এটা এমন একটা জীনরন বিধান যা শুধু সমাজের পবিত্রতাকে সর্বতোভাবে সংরক্ষণ করে। এ বিধান এমন কোনো জগত সৃষ্টিতে সম্মত হবে না, যার কাজ হচ্ছে বাস্তবের সাথে সাংঘর্ষিক । প্রয়োজনের তাগিদে সৃষ্টিকে শুধু বিনষ্ট করে সমাজকে কলুষিত করা । এ বিধান এমন এক বাস্তব জগত সৃষ্টি করতে ঠায় যা ব্যক্তি ও সমাজের পবিত্রতা বিধানে সহায়ক হবে৷. ইসলামী বিধানে এই মৌলিক বৈশিষ্ট্যগুলোকে আমাদের চিন্তার সামনে রেখে যদি আমরা বহু বিয়ের বিষয়টির প্রতি দৃষ্টিপাত করি তাহলে আমরা কী দেখতে পাই? আমরা প্রথমে দেখতে পাই, প্রাচীন কাল ও বর্তমান কালের বহু সমাজের এমন কতিপয় বাস্তব চিত্র, যেখানে এখনো বিয়ের উপযুক্ত নারীর সংখ্যা বিয়ের উপযুক্ত পুরুষের চেয়ে অধিক, খহি হয হর যত 1 ত সা 5 www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।