যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

এক ক্ষমতার সাথে সংশ্লিষ্ট হবে-যাকে মানুষের অন্তর ভয় পায় এবং জানে যে সে ক্ষমতা ও সত্ত্ব গোপন রহস্য এবং অন্তরে লুকায়িত বিষয়াদি সম্পর্কে অবগত রয়েছেন। আর যখনই মানুষ মানব রচিত বিধানের আনুগত্য করবে যখনই পাহারাদারীর মধ্যে শৈথিল্য আসে এবং বাহানা ও ছলচাতুরীর সুযোগ দিয়ে তারা তা থেকে পালিয়ে বেড়াবে । এতীম মেয়েদের সার্থ রক্ষা করা ‘আর য়দি তোমরা ভয় করো যে, এতীম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না ... এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে। (আয়াত ৩) ওরওরাহ ইবনুয যোবায়র (রা.) থেকে বর্ণিত আছে, ‘যদি তোমরা ভয় করো যে, এতীম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না৷’ এ আয়াত সম্পর্কে হযরত আয়েশা (রা.)-কে তিনি একদিন জিজ্ঞাসা করলেন, এর উত্তরে তিনি বললেন, হে আমার ভাগিনা । এই এতীম বালিকাটি তার অভিভাবকের গৃহে লালিত-পালিত হবে, সে তার সম্পদের শরীক হবে এবং তার ধন-সম্পদ ও রূপ-সৌন্দর্য তার কাছে পছন্দ হবে। অভিভাবক ইনসাফবিহীন মোহরে তাকে বিয়ে করতে চাইবে অন্যরা তাকে যে মোহর দেবে তার চেয়ে সে আরো কম দিতে চাইবে । অতএব মোহরের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা এমনকি তাতে সর্বোচ্চ সুন্নাত পালন করা ছাড়া তাদের বিয়ে ব্যবস্থা অভিভাবকদেরকে নিষেধ করা হয়েছে এবং তাদেরকে ছাড়া অন্যদেরকে বিয়ে করতে নির্দেশ দেয়া হয়েছে। ওরওয়া (রা.), হযরত আয়েশা (রা.)-এর উদ্ধৃতি দিয়ে বলেন, এ আয়াত নাযিল হওয়ার পর সাহাবারা রসূল (স.)-কে এ ব্যাপারে জিজ্ঞাসা ‘তারা তোমার কাছে নারীদের বিয়ের অনুমতি চায়। বলে দাও আল্লাহ তায়ালা তাদের সম্পর্কে তাদেরকে অনুমতি দিচ্ছেন এবং কোরআনে তোমাদেরকে সে সিদ্ধান্তসমূহ জানিয়ে দেয়া হচ্ছে এবং তা হচ্ছে ওই সব পিতৃহীনা নারীদের বিধান যাদেরকে এমন অধিকার প্রদান করা হয়েছে- যা তোমরা তাদেরকে দিতে চাও না৷’ হযরত আয়েশা (রা.) এই আয়াত (অথচ তোমরা তাদেরকে বিয়ের বন্ধনে আবদ্ধ করার বাসনা রাখো)-এর ব্যাখ্যা এভাবে করেন যে, তোমরা তাদের বিয়ের বন্ধনে আবদ্ধ করতে অনীহা প্রকাশ করো । এ আয়াতে ওই সমস্ত লোকদের তাদের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে নিষেধ করা হয়েছে, যারা শুধু তাদের সম্পদ ও সৌন্দর্যের ব্যাপারেই আগ্রহী । কিন্তু যদি তারা ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় তবে তাদেরকে বিয়ে করা জায়েয । হযরত আয়েশা (রা.)-এর হাদীসটি সে সমস্ত চিন্তা-চেতনা এবং রসম-রেওয়াযকে আমাদের সামনে অংকন করে দিয়েছে। এটা জাহেলী সমাজে এমনকি শুরুর দিকে মুসলিম সমাজেও বিরাজমান ছিলো। অতপর কোরআন নাযিলের পর নতুন নির্দেশনার মাধ্যমে তার ওপর নিষেধাজ্ঞা জারী করা হয়। এ হাদীসটি এতীমের বিয়ের বিষয়টি ব্যক্তির ওপরই ছেড়ে দিয়েছে, ‘আর যদি তোমরা ভয় করো যে, এতীম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না।' যদি এতীমের অভিভাবক তার প্রতি ইনসাফ না করার আশংকা করে তাহলে এ বিষয়টি সংকোচ, তাকওয়া ও আল্লাহভীতির বিষয় হয়ে দাড়াবে । তারপরও উপরোক্ত আয়াতের বক্তব্য আসলেই ব্যাপক । এগুলো ইনসাফের সব কয়টি পর্যায় নির্ধারণ করে না। এক্ষেত্রে কাম্য হচ্ছে নিস্বাৰ্থ ইনসাফ প্রতিষ্ঠা. করা, এটা মোহরের সাথে সংশ্লিষ্ট হতে পারে অথবা অন্য কোনো www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।