আচার-আচরণে কুঠারাঘাত করে এবং ধীরে ধীরে তাকে সমূলে নিশ্চিহ্ন করতে থাকে। কোরআন মুসলিম দলের অভ্যন্তরে নতুন চিন্তা-চেতনা, নতুন আবেগ-অনুভূতি, নতুন পরিভাষা এবং নতুন বৈশিষ্ট্য ও গুণাবলীর গোড়াপত্তন করতে শুরু করে। এরশাদ হচ্ছে, ‘আর তোমরা এতীমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও । তাদের ভালো মালের পরিবর্তে তাদের মন্দ মাল দিও না’ । যেমন তোমরা তাদের ভালো যমীন নিজের জন্যে রেখে তার পরিবর্তে তাদেরকে তোমাদের খারাপ যমীনটা দিয়ে দেবে! চতুল্পদ জন্তু, সম্পদের ভাগ, মুদ্রা অথবা যে কোনো প্রকারের সম্পদ- এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য । তোমরা তাদের পুরো বা কিছু সম্পদ তোমাদের সাথে মিশ্রিত করে ভক্ষণ করো না । এটা বড়ো পাপ কাজ । আল্লাহ তায়ালা তোমাদেরকে এ ধরনের বড়ো অপরাধ থেকে বিরত থাকার জন্যে সতর্ক করে দিচ্ছেন । এখানে বর্ণিত গর্হিত কাজগুলো এমন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছিলো যে, পরিবেশকে এ আয়াতের মাধ্যমে প্রথমরারের মতো সম্বোধন করা হয়েছে। যে সব ব্যক্তিকে সম্বোধন করে অত্র আয়াতটি নাযিল হয়েছে তাদের মধ্যে এ সমস্ত গর্হিত কাজ বিদ্যমান ছিলো। এগুলো হচ্ছে জাহেলিয়াতের নিদর্শনসমূহের কিছু নিদর্শন প্রত্যেক জাহেলিয়াতেই এগুলো বিদ্যমান থাকে । আমরা তার নধীর বর্তমান জাহেলিয়াতের যুগেও শহরে গ্রামে দেখতে পাচ্ছি । যাবতীয় আইনগত সতৰ্কতা এবং নাবালকদের সম্পদের তদারকীর জন্যে নিয়োজিত সরকারী সংস্থাসমূহের সচেতনতা সত্তেও অধিকাংশ অভিভাবক ও পৃষ্ঠপোষকরাই বিভিন্ন পদ্থা ও নানাবিধ ছল-চাতুরীর মাধ্যমে এতীমদের সম্পদ গ্রাস ও ভক্ষণ করছে। এ ক্ষেত্রে একমাত্র আল্লাহভীতি ছাড়া আইনগত বিধি-বিধান সচেতনতা ও সতর্ক দৃষ্টি কোনোটাই কোনো কাজে আসবে না । একমাত্র তাকওয়াই অন্তরের ওপর আভ্যন্তরীণ সতর্কদৃষ্টি যিন্মাদার হতে পারে। সম্পদ ও খাদ্য তাদের নিজেদের ধন-সম্পদ ও খাদ্য দূরে রাখতো । যে পাপ সম্পর্কে আল্লাহ তায়ালা সতর্ক করে দিয়েছেন, “নিশ্চয় এটা বড়ো মন্দ কাজ ৷’ এ পৃথিবী ইসলামী বিধি-বিধান ও নিয়ম-শৃংখলার জন্যে ততোক্ষণ পর্যন্ত উপযোগী হয় না, যতোক্ষণ না তা প্রয়োগের জন্যে এর অধিবাসীদের অন্তরে তাকওয়ার পাহারাদারী নিয়োজিত হবে। এ তাকওয়ার বিধি-বিধান ও নিয়ম-শৃংখলার প্রতি তরংগায়িত হয় না। যতোক্ষণ না তা এমন সত্বা থেকে উৎসারিত হবে যা সমস্ত গোপন বিষয় সম্পর্কে অবগত এবং অন্তরের অতন্দ্র প্রহরী । এ সময় কোনো ব্যক্তি নিয়ম-শৃংখলা ভংগ করার ইচ্ছা পোষণ করলেও অনুভব করে সে আল্লাহর সাথে সে বিশ্বাসঘাতকতা করছে, তার নির্দেশ অমান্য করছে। তার ইচ্ছার সাথে সে ংঘর্ষে লিপ্ত হচ্ছে। অথচ আল্লাহ তায়ালা তার নিয়ত ও কাজ সম্পর্কে ভালো করেই অবগত আছেন। আর তখন তার পা নড়তে থাকবে, তার শরীরের অংগ-প্রতংগের জোড়াসমূহ কাঁপতে থাকবে এবং তার অন্তরে আল্লাহভীতির ঢেউ তরংগায়িত হতে থাকবে। আল্লাহ তাবারাকা ও তায়ালা তীর বান্দাদের সম্পর্কে ভালো করে অবগত আছেন, তাদের স্বভাব প্রকৃতি সম্পর্কে তিনি সম্যক ওয়াকেফহাল এবং তাদের মানসিক এবং শারীরিক গঠন সম্পর্কে তাঁর সবই জানা আছে, কেননা তিনিই তাদেরকে সৃষ্টি করেছেন। অধিকস্তু তিনি তার বিধান, তার আইন, তার নিয়ম এবং তার আদর্শকে একমাত্র আদর্শ হিসাবে রচনা করেছেন । যাতে করে অন্তরে তার গুরুত্ব, প্রভাব ও ভয় উদ্রেক হয়। আল্লাহ রাব্বুল আলামীন এটা ভালো করেই জানেন যে, কোনো বিধানের আনুগত্য ও অনুসরণ কখনো সম্ভব হবে না যতোক্ষণ না তা এমন www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।