যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

হিজরত করার উদ্দেশ্যে সে গৃহ ত্যাগ করলে আল্লাহ তায়ালা তার যিম্মাদারী গ্রহণ করেন এবং তিনি তাকে স্বস্তি আর নিরাপত্তার প্রতিশ্রুতি দেন। সুতরাং দুর্গম পথ আর দীর্ঘ রাস্তা তাকে সংকুচিত করতে পারে না, পারে না তাকে ভীত বিহ্বল করতে, এরশাদ হচ্ছে, সমোজআাজেরদের সাগথে আল্লাহর ওয়াদো ‘আর যে কেউ আল্লাহর রাস্তায় হিজরত করবে সে লাভ করবে অনেক মর্যাদাপূর্ণ স্থান আল্লাহ তায়ালা তো অতিশয় ক্ষমাশীল, বড় দয়ালু ৷’ এ আয়াতে বর্ণিত আল্লাহর বিধানটি মানব মনের অনেক ভয় ভীতির প্রতিকার করে। মানব মন হিজরতকালে স্বাভাবিকভাবেই ভয় ভীতির সম্মুখীন হয়। সে সময়ে মন্কায় যে অবস্থা বিরাজমান ছিলো, ঠিক সেই অবস্থা অথবা অনুরূপ অবস্থা বারবার দেখা দিতে পারে। কোরআন মাজীদ স্পষ্টভাবে মনের সমস্যার প্রতিকার প্রতিবিধান করে। ভয়ের কোনো বিষয়কেই মনের আশপাশে গোপন রাখে না, বিপদের কোনো বিষয়ই তার কাছে প্রচ্ছন্ন রাখে না। এর মধ্যে মৃত্যুর আশংকাও রয়েছে। কিন্তু কোরআন মনকে ভিন্ন এক স্বস্তিতে ভরে তোলে, আর তা হচ্ছে আল্লাহর যিম্মাদারী। কোরআন প্রথমেই হিজরতকে আল্লাহর রাস্তায় সীমাবদ্ধ করে দেয়। ইসলামে কেবল এ হিজরতই গ্রহণযোগ্য । সুখ-স্বাচ্ছন্দের জন্যে কষ্ট-ক্লেশ থেকে উদ্ধার লাভের উদ্দেশ্যে হিজরত অথবা মনঙ্কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে হিজরত কিংবা জীবনের অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্যের জন্যে হিজরত ইসলামে গ্রহণযোগ্য নয়। যে কেউ আল্লাহর রাস্তায় হিজরত করে, সে স্বচ্ছলতা ও স্বাচ্ছন্দ পাবে, পৃথিবী তার কাছে সংকীর্ণ হয়ে দেখা দেবে না, মুক্তি আর জীবন জীবকার উপায় উপকরণও তাকে হারাতে হবে না। ‘আর যে কেউ হিজরত করবে আল্লাহর রাস্তায়, সে পৃথিবীতে পর্যাপ্ত স্থান আর প্রচুর প্রশ্বস্ততা পারে।' অবশ্য মনের দুর্বলতা আর লোভ লালসার ফলে তার কাছে এমন ধারণা জাগে যে, জীবন জীবিকার উপকরণ কোনো একটা দেশে, কোনো একটা স্থানেই বুঝি সীমাবদ্ধ । তার কাছে মনে হবে যে, এসব উপকরণ এই অবস্থার সংগেই সম্পৃক্ত, যা হারালে জীবনের কোনো উপায়ই থাকবে না তার, থাকবে না বেঁচে থাকার কোনো পথ । জীবন জীবিকা আর মুক্তির আসল কারণ আর বাস্তব তত্ত্ব সম্পর্কে এ মিথ্যা ধারণাই তার মনকে এ অপমান মেনে নিতে বাধ্য করে, দ্বীনের | ব্যাপারে ফেতনা আর পরীক্ষা তাকে চুপ করিয়ে রাখে এবং তাকে এক নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থলে নিক্ষেপ করে আর নিজেদের ওপর এই যুলুম করা অবস্থায় ফেরেশতারা তাদের প্রাণ হরণ করে। যে কেউ হিজরত করে আল্লাহর রাস্তায়, আল্লাহ তায়ালা তার জন্যে বাস্তব প্রতিশ্রুতি দেন। "| আল্লাহর রাজ্যে সে অনেক স্থান আর অনেক প্রশস্ততা-সচ্ছলতা পাবে। সর্বত্র সে আল্লাহকে কাছে পাবে, আল্লাহ তায়ালা তাকে দেবেন জীবন-জীবিকা আর মুক্তি । কিন্তু এই সফরকালে এবং আল্লাহর রাস্তায় হিজরতকালেই তার মৃতু ঘনিয়ে আসতে পারে। সূরার আলোচনাধারায় ইতিপূর্বেও উল্লেখ করা হয়েছে যে, মানুষের মৃত্যুর সংগে বাহ্যিক কার্যকারণের কোনো সম্পর্ক নেই । তা তো একটা অবধারিত নিণী্তি বিষয়, যখন নির্ধারিত সময় ঘনিয়ে আসবে, তখনই তার মৃত্যু হবে। সে নিজ ঘরে থাকুক, বা হিজরত করা অবস্থায় থাকুক, তাতে কিছুই যায়-আসে না। কারণ, কখনো মৃত্যু আগ-পর হয় না। অবশ্য মানব মনে রয়েছে তার নিজস্ব চিন্তাধারা, রয়েছে বাহ্যিক কার্যকারণ আর উপায় উপকরণ সম্পর্কে নিজস্ব অনুভূতি ও তার প্রতিক্রিয়া । রোরআনী জীবনধারা এসব কিছুর প্রতিও লক্ষ্য রাখে এবং এ সবের প্রতিবিধানও www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৩০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।