এমন অবস্থা আর ভূমিকাকে অপছন্দ করে। অথচ গোটা জীবনে এটাই ছিলো তার ভূমিকা, এমনটিই ছিলো তার অবস্থান । কারণ, ফেরেশতারা তো এসব দুর্বল ও অক্ষমদের ছাড়বে না, যারা নিজেরা নিজেদের ওপর যুলুম করেছে, অবিচার করেছে; বরং তারা তাদের জবাব দেবেন, সুযোগ থাকতেও হিজরত না করার ভয়াবহ পরিণতি তাদের জানিয়ে দেবে। ফেরেশতারা বলবেন, আল্লাহর দুনিয়া কি প্রশস্ত ছিলো না যে, তোমরা হিজরত করে সেখানে চলে যেতে? লাঞ্চনা, অবমাননা, দুর্বলতা আর ঈমানের ব্যাপারে ফেতনায় পতিত হওয়ার কথা তারা এখানে বলছে যে ওযর আপত্তি তারা পেশ করছে, তা সত্যিকার ওযর আপত্তি নয়, সেখানে ব্যাপার ছিলো আসলে ভিন্ন, ছিলো অন্য কিছু। আসল ব্যাপার ছিলো অর্থ সম্পদ আর স্বার্থ-সুবিধার লোভ ও জীবনের মায়া । এসবই ধরে রেখেছিলো তাদেরকে দারুল কুফুরে। অথচ, তাদের সামনে দারুল ইসলামও ছিলো । সংকীৰ্ণতা তাদেরকে আটকে রেখেছিলো, অথচ আল্লাহর দুনিয়া ছিলো বিশাল বিস্তীৰ্ণ । দারুল ইসলামে হিজরত করে চলে যাওয়ার সামর্থও তাদের ছিলো। যদিও এ পথে বিপদ আর কোরবানী তথা ত্যাগ স্বীকারের কিছু ঝুঁকি ছিলো। অবশেষে উপস্থাপন করা হয় এখানে কার্যকর দৃশ্য, যা চূড়ান্ত ভীতি -আর আতংক স্বরণ করিয়ে দেয় । অতএব এরা হচ্ছে সেসব লোক, যাদের আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম, আর তা কতোই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল । এরপর ব্যতিক্রম ধরা হয়েছে তাদেরকে, যাদের দারুল কুফুরে অবস্থান না করে উপায় ছিলো না এবং দারুল ইসলামের জীবন থেকে বঞ্চিত না হয়ে যাদের সত্যিই কোনো উপায় ছিলো না। এরা হচ্ছে বৃদ্ধ-দুর্বল নারী এবং শিশু । এদেরকে আল্লাহর ক্ষমতা আর দয়ার আশার হাতে ছেড়ে দেয়া হয়। কারণ, অক্ষমতা আর ওযর আপত্তি তাদের ক্ষেত্রে স্পষ্ট । এরশাদ হচ্ছে, ‘কিন্তু নারী-পুরুষ এবং শিশুদের মধ্যে যারা মোস্তাদআফীন-যারা কোনো উপায় করতে পারে না এবং পথও যাদের জানা নেই তাদের কথা ভিন্ন । আশা করা যায়, আল্লাহ তায়ালা তাদেরকে ক্ষমা করবেন, আর আল্লাহ তায়ালা হচ্ছেন, অতিশয় ক্ষমাশীল, মহা দয়াবান ৷' শেষ যমানা পর্যন্তই এ হুকুম বহাল থাকবে, ইতিহাসের বিশেষ ধারায় এবং বিশেষ পরিবেশ পরিস্থিতিতে এমন অবস্থা সৃষ্টি হলে সাধারণ বিধি হিসাবে এ নিয়ম বহাল থাকবে। যে কোনো দেশে যে কোনো ভূমিতে যে কোনো মুসলমান দ্বীনের ক্ষেত্রে এমন ফেতনায়, এমন পরীক্ষায় পতিত হবে এবং ধন-সম্পদ আর সুযোগ সুবিধা বা আত্মীয়তার সম্পর্ক তাকে হিজরত থেকে নিবৃত্ত করবে অথবা হিজরতের কষ্টক্লেশ আর ঝক্ধি ঝামেলা হিজরতের পথে বীধ সাধবে, তার জন্যে এই একই হুকুম থাকবে। পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো ভূখন্ডে যদি দারুল ইসলাম থাকে, তাহলে সেখানে হিজরত করে শান্তিতে দ্বীন পালন করা, আকীদা বিশ্বাসকে প্রকাশ এবং প্রচার জীবন যাপন করতে পারা, প্রতিটি মুসলমানের অধিকার এবং এটি তার ওপর ফরয ৷ জীবনের এই উন্নত মর্যাদা ভোগ করতে-সেখানে হিজরত করে তাকে অবশ্যই যেতে হবে। অবশ্য কোরআন মাজীদের বর্ণনাভংগি হামেশাই মানব মনের লালন করে, যে মানব মন হিজরতের কষ্ট-ক্লেশের, ঝক্ধি ঝামেলার সম্মুখীন হয় এবং ভয় ভীতিতে শংকিত হয়, তার চিকিৎসা করে। এসব ব্যাপারে পূর্ববর্তী আয়াতগুলোতে মানব মনের চিকিৎসার এমন এক দৃশ্য অংকন করেছে, যে দৃশ্য মনকে যুগপৎ ভীত এবং সংকুচিত করে তোলে। কোরআন এমনভাবে মনের চিকিৎসা করে যে তাতে শাস্তি-স্বস্তির কার্যকারণ বিস্তৃত হয়। মোহাজের তার অভীষ্ট লক্ষ্যে উপনীত হোক, অথবা আল্লাহর রাস্তায় হিজরতকালে পথিমধ্যেই তার মৃত্যু ঘটুকু । আল্লাহর রাস্তায় www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।