যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আসে । তারা নিজেদের জন্যে দারুল ইসলামের জীবনকে হারাম করে নিয়েছিলো এবং নিজেদেরকে তা থেকে বঞ্চিত করেছিলো অথচ দারুল ইসলামের জীবন হচ্ছে মহান, পবিত্র-পরিচ্ছন্ন, মর্যাদা আর স্বাধীনতার জীবন ৷ তারা নিজেদের ওপর অবধারিত করে নিয়েছিলো দারুল কুফুরের জীবনকে, যে জীবন হচ্ছে চরম লাঞ্ছনা অবমাননা, দুর্বলতা আর কষ্টের জীবন । কোরআন মজীদ এদেরকে হুশিয়ারী দিচ্ছে জাহান্নামের, যা নিকৃষ্ট প্রত্যবর্তনস্থান। কোরআনের আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় যে, এতে তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে, যারা সেখানে কার্যত দ্বীনের ব্যাপারে ফেতনায় পতিত হয়েছিলো, আর এ ফেতনায় পতিত হয়ে বাস্তবে তারা দ্বীনই ত্যাগ করেছিলো । কিন্তু কোরআন মজীদ এমনভাবে চিত্র অংকন করে, এমন এক ভংগিতে দৃশ্যটি উপস্থাপন করে যা কোরআনের নিজস্ব ষ্টাইল । এর ফলে চোখের সামনে ভেসে ওঠে এক জীবন্ত দৃশ্য, বাস্তব চিত্র, যা মনকে নাড়া দেয়, উদ্বেলিত আর সংগ্রামমুখর করে তোলে, যারা নিজেরা নিজের ওপর যুলুম করে, তাদের প্রাণ হরণকালে ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কেমন অবস্থায় ছিলে? তারা বলে, এ ভূখন্ডে আমরা ছিলাম ‘মোস্তাদআফীন’-দুৰ্বল অবস্থায় । ফেরেশতারা বলে, আল্লাহর দুনিয়া কি প্রশস্ত ছিলো না যে, তোমরা হিজরত করে সেখানে চলে যেতে? কোরআন মজীদ মূলত মানব মনের চিকিৎসা করে। কল্যাণ, ভদ্রতা আর মর্যাদার উপাদানকে জাগ্ত আর উদ্দীপ্ত করে তার লক্ষ্যবস্তুসমূহকে নির্ণয় করতে চায় । এ কারণেই কোরআন এভাবে এক এক করে দৃশ্য উপস্থাপন করে। কোরআন বাস্তবতার ছবি আকে এবং মানব মনের চিকিৎসায় বাস্তবতাকে ভালোভাবে কাজে লাগায়, তাকে ব্যবহার করে। বাস্তবতার দৃশ্য উপস্থাপন এমনিতেই এমন, যাতে মানব মন হয়ে ওঠে প্রকম্পিত, সে দৃশ্যে যা কিছু রয়েছে সে সম্পর্কে কল্পনা করতেও সে ভয় পায়। তাছাড়া এসব দৃশ্যে ফেরেশতাদের প্রকাশ মনকে আরো বেশী প্রকম্পিত ভীত বিহ্বল আর অনুভূতিপ্রবণ করে তোলে। এই ঘরে বসে থাকা লোকেরা নিজেদের প্রতি যুলুম করেছে, তাদের প্রাণ হরণের জন্যে ফেরেশতা হাযির হলেন। আর তাদের অবস্থা হচ্ছে এই যে, তারা যুলুম অবিচারকারী, নিজেদের অন্তরকে নাড়া দেয়া ও তাকে প্রকম্পিত করে তোলার জন্যে কেবল এটুকুই যথেষ্ট । সে চিন্তা করছে, এসময় ফেরেশতা উপস্থিত হয়েছে তার জান কবয করার জন্যে এমন অবস্থায়-যখন সে যুলুম করছে নিজের নফসের ওপর, নিজের সংগে ইনসাফ করার কোনো সুযোগও নেই তার হাতে ৷ এটাই হচ্ছে তার জীবনের শেষ মুহূর্ত । কিত্ু ফেরেশতারা চুপ করে থেকে নীরবে নিঃশব্দে এ যালেমদের প্রাণ হরণ করবে না, বরং তারা কথা তোলেন অতীত সম্পর্কে, তাদেরকে প্রশ্র করেন, কী কাজে তারা দিবা-রজনী নিশেষ করেছিলে? তারা যখন পৃথিবীতে ছিলো, তখন কী ছিলো তাদের কর্ম, কী ছিলো ব্যস্ততা? তারা যে অবস্থায় ছিলো তা ছিলো কেবল ক্ষতি আর ক্ষতি, কেবল ধ্বংস আর ধ্বংস, যেন এ ছাড়া তাদের আর কোনো কাজই ছিলো না । যাদের কাছে ফেরেশতারা হাযির হয়েছেন সে সব লোকেরা জবাব দেবে। তখন তাদের মৃত্যুর সময় উপস্থিত, তারা অস্বীকার করে জবাব দেবে, যে জবাবের সবটাই লাঞ্ছনা, তারা সে জবাবকে মনে করবে বুঝি ক্ষমা ভিক্ষা, অথচ তাতে রয়েছে লাঞ্ছনা । এরশাদ হচ্ছে, ‘আমরা ছিলাম দুর্বল অসহায় ।' তাদের এ জবাব আর প্রতিবাদের মধ্যেও নিহিত রয়েছে তুচ্ছতা, যা তাদেরকে নিয়ে যায় আরো তুচ্ছতার দিকে । মৃত্যুর সময় ঘনিয়ে এলে এ অবস্থা হবে, কেউ তা চায় না, বরং সকলেই www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।