আনুগত্য, ইসলামী সংগঠনের সাথে সম্পর্ক এবং আল্লাহর সাথে সম্পর্ক বহাল থাকবে, ততক্ষণ এসব ক্রটির জন্যে তাদের প্রতি একেবারে হতাশ হওয়ার প্রয়োজন নেই । তবে এর অর্থ এনয় যে, এ সব দুর্বলতা ও ক্রটিকে বহাল থাকার সুযোগ দিতে হবে, কিংবা তাকে বাস্তবতা’ হিসাবে মেনে নিতে হবে। বরং সম্ভাব্য সকল উপায়ে তাদের চরিত্রের উন্নতি ও উৎকর্ষ সাধন এবং এইসব ক্রটি থেকে তাদেরকে মুক্ত করার চেষ্টা চালাতে হবে, যেমন কোরআনের এ আয়াতগুলোতে মহান আল্লাহর সযত্ন প্রয়াস দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত, আল্লাহর দৃষ্টিতে জান ও মাল দিয়ে জেহাদ করার গুরুত্ব অত্যধিক এবং এটি ইসলামের একটি মৌলিক ও স্থায়ী উপাদান । কেননা আল্লাহ তায়ালা এই বিধান, সাধারণ মানুষ ও ইসলাম বিরোধীদের সার্বক্ষণিক স্বভাব সম্পর্কে যথাযথভাবে অবহিত । হসন্লাম ও জেহাদ দুটি অবিচ্ছেদ্য বিষয় ইসলাম ও জেহাদ দুটি অবিচ্ছেদ্য বিষয় জেহাদ তৎকালীন সমাজের কোনো সাময়িক সমস্যা ছিলো না । এটা ইসলামী কাফেলার চিরস্থায়ী সংগী । কোনো কোনো নিষ্ঠাবান লেখকের মতানুসার ইসলাম সাম্রাজ্যবাদের যুগে আবির্ভূত বলে তার প্রভাব বিরাজমান সমসাময়িক সাম্রাজ্যবাদের এই ধারণাটি গ্রহণ করে নিয়েছে যে, শক্তির ভারসাম্য রক্ষার জন্যে মুসলমানদের একটি কার্যকর সামরিক প্রাধান্য ও আধিপত্য প্রয়োজন, কিন্তু জেহাদ সম্পর্কে এই ব্যাখ্যা সঠিক নয়। এসব বক্তব্য থেকে অন্তত এতোটুকু বুঝা যায় যে, যারা এ সব ধারণা ব্যক্ত করেছে, তারা ইসলামের প্রকৃত ও মৌলিক স্বভাব খুব কমই আত্মস্থ ও হৃদয়ংগম করতে পেরেছে। জেহাদ যদি মুসলমানদের জীবনে নিছক একটি সামরিক ব্যাপার হতো, তাহলে আল্লাহর কেতাবে ও রসূল (স.)-এর সুন্নাহ হতে তা এতো গুরুত্বপূর্ণ স্থান দখল করতো না, আর তাহলে ‘| রসূল (স.) কেয়ামত পর্যন্ত সর্বকালের সকল মুসলমানদের জন্যে জেহাদ প্রযোজ্য- এ কথাটা বলতেন না, ‘যে ব্যক্তি কোনো জেহাদ না করে এবং জেহাদের কোনো বাসনা হৃদয় পোষণ না করে মারা যায়, সে মোনাফেকীর একটি স্তরে অবস্থানকারী হিসাবে মারা যায়৷’ (মাসাবীহুস্ সুন্নাহতে উদ্ধৃত : সহীহ হাদীস) এ কথা সত্য যে, কিছু বিশেষ বিশেষ ব্যক্তিগত পরিস্থিতিতে কোনো কোনো মোজাহেদকে রসূল (স.) তাদের বিশেষ পারিবারিক অবস্থার প্রেক্ষাপটে জেহাদ থেকে ফেরত পাঠিয়ে পিতামাতার সেবায় আত্মনিয়োগ করার আদেশ দিয়েছেন। তবে এটা নিছক ব্যক্তিগত অবস্থা, এ দ্বারা সাধারণ মূলনীতি ক্ষুণ্ন হয় না। এক ব্যক্তির কারণে বিপুল সংখ্যক মোজাহেদের অবস্থা পাল্টে যেতে পারে না। সম্ভবত রসূল (স.) তার অভ্যাস মতো প্রত্যেক মোজাহেদের ব্যক্তিগত অবস্থা জানতেন বলে একটি বিশেষ হাদীসে জনৈক সাহাবীকে জেহাদে যাওয়ার পরিবর্তে পিতামাতার সেবায় নিয়োজিত থাকতে বলেছিলেন। কেননা, তিনি সেই সাহাবীর পিতামাতা সম্পর্কেও খৌজ-খবর রাখতেন। সুতরাং কারো এ কথা বলার অবকাশ নেই যে, জেহাদ শুধু বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে জারীকৃত একটি সাময়িক নির্দেশ ছিলো, এখন সে পরিস্থিতি পাল্টে গেছে বলে তার এখন আর দরকার নেই । ইসলামের জেহাদের বিধানের এ উদ্দেশ্য নয় যে, মুসলমানরা সর্বদা তরবারি দেখিয়ে চলতে থাকবে এবং মানুষের মাথা কাটতে থাকবে । মানব জীবনের বাস্তবতা এবং ইসলামী আন্দোলনের প্রকৃতিই এই দাবী করে যে, মুসলমানরা যেন সর্বদা সতর্ক ও সশস্ত্র থাকে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।