যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

রসূল (স.) আরো বলেন, ‘যে ব্যক্তি একটি বর্শা নিক্ষেপ করলো, তার জন্যে সওয়ারের একটি স্তর নির্ধারিত হলো। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রসূল! এই স্তরটি কি রকম? রসুল (স.) বললেন, ‘শোনা, এটা তোমার মায়ের ঘরের দরজার কপাট নয়। দুই স্তরের মাঝে রসূল (স.) এখানে যে দূরত্বের বিবরণ দিয়েছেন, আমরা এ যুগে তা আরো ভালো ভাবে উপলব্ধি করতে সক্ষম বলে মনে হয়। কেননা, বিশ্ব প্রকৃতির বিভিন্ন স্তরের দূরত্ব সম্পর্কে আমরা বিভিন্ন রকমের ধারণা পেয়েছি। এমনকি গ্রহ থেকে একটি নক্ষত্রে আলো পৌছুতে শত শত আলোকবর্ষ লেগে যায় । সাহাবায়ে কেরাম (রা.) রসূল (স.)-এর কাছে যা শুনতেন, ঈমানের আমরা যে সব বিস্ময়কর তথ্য লাভ করেছি তার আলোকে আমরা হয়তো ঈমানের দাবী ছাড়াও আরো বেশী রসূল (স.)-এর কথার তাৎপর্য উপলব্ধি করতে পারি। মোমেনদের মধ্যে যারা ক্ষয়-ক্ষতির ঝুঁকি থেকে নিরাপদ থাকার জন্যে ঘরে বসে থাকে তাদের মধ্যে এবং জান মাল দিয়ে জেহাদকারীদের মর্যাদার স্তরভেদ বর্ণনা করার পর আল্লাহ্‌ তায়ালা বলেছেন যে, তিনি তাদের সকলের জন্যেই উন্নত মর্যাদার প্রতিশ্রুতি দিয়েছেন। ‘সকলের জন্যেই আল্লাহ তায়ালা উন্নত মর্যাদার প্রতিশ্রুতি দিয়েছেন ।' সর্বাবস্থায় ঈমানের স্বতন্ত্র মুল্য ও গুরুত্ব থাকবেই । এরপর জান ও মাল দিয়ে জেহাদ যে যতো প্রতিশ্রুতি দিয়েছেন। এই মন্তব্য দ্বারা আমরা বুঝতে পারি যে, এখানে যে ঘরে বসে থাকা লোকদের কথা বলা হয়েছে, তারা পূর্বে আলোচিত গড়িমসিকারী মোনাফেক নয় বরং তারা মুসলমান সমাজেরই একটি সৎ ও নিষ্ঠাবান গোষ্ঠী, কিন্তু তাদের মধ্যে জেহাদী বলিষ্ঠতার ঘাটতি ছিলো। কোরআন তাদের এই ঘাটতি পূরণে উৎসাহ যোগাচ্ছে এবং তাদের মধ্যে উন্নতি ও আত্মশুদ্ধির আশা সব সময়ই বিদ্যমান রয়েছে। এই স্বতন্ত্র মস্তব্যটির পর পুনরায় মোজাহেদদের বিপুল মর্যাদা সম্পর্কে আলোচনা করা হচ্ছে, ‘আল্লাহ তায়ালা ঘরে বসে থাকা লোকদের ওপর জেহাদকারীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, বিপুল পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন এবং মর্যাদা, ক্ষমা ও দয়ার প্রতিশ্রুটি দিয়েছেন আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও দয়াশীল ৷’ মোজাহেদদের এই বাড়তি মর্যাদা ও শ্রেষ্ঠত্ব থেকে দুটো জিনিস জানা যায়, প্রথমত কোরআন মুসলিম সমাজে বিদ্যমান একটি বাস্তব পরিস্থিতি তুলে ধরেছে ও তার প্রতিকারের চেষ্টা চালিয়েছে। এ দ্বারা আমরা মানব মনের ও মানব সমাজের স্বভাব প্রকৃতি অধিকতর সুষ্ঠুভাবে উপলব্ধি করতে পারি মুসলিম সমাজ সামণ্রিকভাবে ঈমান ও প্রশিক্ষণে যত অগ্রগতিই লাভ করুক না কেন-তার দুর্বলতা, দুনিয়ার মোহ, সংকীৰ্ণতা ও কষ্ট-সহিষ্ণুতার অভাবের প্রতিকারের জন্যে সর্বদা চিকিৎসা চালু থাকা আবশ্যক ৷ বিশেষত জান ও মাল দিয়ে জেহাদ করতে যে কষ্ট সহিষ্ণুতা এবং আল্লাহর পথে যে নিষ্ঠা ও ত্যাগের প্রয়োজন, তার জন্যে মুসলমানদেরকে ক্রমাগত উদ্বুদ্ধ করা আবশ্যক । এ কথাও বুঝা যায় যে, মুসলিম সমাজে বা ব্যক্তিতে এই সব মানবীয় বৈশিষ্ট্য তথা লোভ, সংকীৰ্ণতা, পাশ্চাদমুখিতা ও উদ্যমহীনতা প্রকাশ পাওয়া কোনো হতাশাব্যাঞ্জক ব্যাপার নয়। মোমেনদের মধ্যে যতোক্ষণ নিষ্ঠা, আন্তরিকতা, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।