যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর আয়াত _৯৫->৯০৪ এ আয়াত কয়টির বক্তব্য পূর্ববর্তী আয়াত কয়টির বক্তব্যের সাথে এতো গভীরভাবে সম্পৃক্ত যে, এটি প্রকৃতপক্ষে পূর্ববর্তী আয়াত কয়টির উপসংহার বলেও বিবেচিত হতে পারে। ইসলামের আন্তর্জাতিক আচরণের নীতিমালাকে তুলে ধরার ইচ্ছা না থাকলে এই তিনটি আয়াত সমষ্টিকে একত্রে একটি পাঠ হিসেবে বিবেচনা করতাম । আসলে এই তিনটি আয়াত সমষ্টি একই ধারায় তিনটি পাঠ মাত্র । আলোচ্য পাঠটির (৯৫-১০৪) মূল আলোচ্য বিষয় হচ্ছে দারুল ইসলামে হিজরত, দারুল কুফুর ও দারুল হারবে অবস্থানকারী মুসলমানদেরকে জান ও মাল দিয়ে সংগ্রামরত মুসলিম মোজাহেদদের কাতারে শামিল হতে উদ্বুদ্ধ করা এবং মক্কায় আপনজনদের সাহচর্যে ও নিজ সহায়-সম্পদের মধ্যে অপেক্ষাকৃত নিরুপ্দ্রব জীবন যাপনকে বিসর্জন দিতে উৎসাহ প্রদান করা। এ আলোচনার শুরুতেই ‘হিজরত থেকে বিরত মোমেনরা এবং জান ও মাল দিয়ে জেহাদকারী মোমেনরা সমান নয় .... * এ কথা বলার উদ্দেশ্য সম্ভবত এটাই । মদীনায় যারা জেহাদ থেকে বিরত থেকে ঘরে বসে থাকতো, তারা ঘরকুনো মোনাফেক ছাড়া আর কিছু নয়। পূর্ববর্তী আয়াতগুলোতে তাদের সম্পর্কে অন্য রকম ভংগিতে আলোচনা করা হয়েছে। এখানে পরবর্তী একটি আয়াতে মক্কার দারুল কুফুরে অবস্থানকারী এবং হিজরতের ক্ষমতা থাকা সত্তেও হিজরত থেকে বিরত মুসলমানদের বিরুদ্ধে কঠোর হুমকি ও হুশিয়ারী উচ্চারিত হয়েছে। অতপর আর একটি আয়াতে হিজরতকারীদের সম্পর্কে আল্লাহর আশ্বাসবাণী তুলে ধরা হয়েছে, যাতে কষ্টকর হিজরতের ব্যাপারে মোমেনদের মন থেকে ভীতি দূর করে দেয়া যায়। এতে বলা হয়েছে যে, হিজরতকারী যে মুহূর্তে নিজ বাড়ীঘর থেকে বের হবে, সেই মুহূর্ত থেকেই আল্লাহ তায়ালা তার দায়িত্ব খহণ করেন। সুতরাং দেখা যাচ্ছে যে, জেহাদ ও হিজরত বিষয়ক আলোচনাই মূলত এখানে অব্যাহত রয়েছে, দারুল ইসলামের অভ্যন্তরে মুসলমানদের পারস্পরিক আচরণ ও লেনদেন কেমন হওয়া চাই এবং দারুল ইসলামের (মদীনা) বাইরের হিজরত যারা করেনি এমন ধরণের মুসলমানসহ বিভিন্ন গোষ্ঠীর সাথে আচরণ কেমন হওয়া চাই, সে সম্পর্কে আলোচনা অব্যাহত রয়েছে। এই পাঠটিতে ভীতিজনক পরিবেশ ও পরিস্থিতিতে কিভাবে নামায পড়তে হয়-চাই তা জেহাদের ময়দানেই হোক অথবা হিজরতের পথেই হোক, তাও আলোচনা করা হয়েছে। এমন সংকটজনক অবস্থায় নামাযের বিষয়টি নিয়ে আলোচনা করা থেকে বুঝা যায় যে, নামাযের ব্যাপারে ইসলামের দৃষ্টিভংগি কতো কঠোর অনুরূপভাবে এ পাঠে মদীনার বুসলিম সমাজের জন্যে তাদের শত্রুদের দিক থেকে যে ভয়ংকর বিপদ অপেক্ষা করছে, তার মোকাবেলার জন্যে তাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে উদ্বুদ্ধ করা হয়েছে। উপসংহারে অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী ভংগিতে কঠিন বিপদ-মুসিবতের মধ্যেও মুসলমানদেরকে জেহাদে উদ্বুদ্ধ করা হয়েছে। এতে মোজাহেদ মুসলমানদের মর্মন্তুদ অবস্থা এবং যুদ্ধরত শত্রুদের বিপরীতমুখী অবস্থাকে চিত্রায়িত করা হয়েছে। বলা হয়েছে যে, ‘কাফেরদের পিছু ধাওয়া করতে তোমরা দুর্বলতা দেখিও না। তোমরা যদি কষ্ট পেয়ে থাকো, তবে তারাও তো কষ্ট পায়। কিন্তু তোমরা আল্লাহর কাছে যা আশা করো, তা তারা আশা করে না!’ খিলাল শুৰ্থ ২০ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।