যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আগের কথা নয়। তাদের মাথায় যুদ্ধলব্ধ সম্পদের মোহ ছিলো তখন প্রবল ৷ তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে, তিনি আপন অনুখহ বলে তাদের সেই বদ স্বভাব শুধরে দিয়েছেন এবং তাদের উচ্চতর লক্ষ্যে সংগ্রাম করার প্রেরণা যুগিয়েছেন। তাই তারা আর জাহেলি যুগের ন্যায় তুচ্ছ পার্থিব সম্পদের লোভে আগ্রাসী যুদ্ধ চালায় না। তিনি তাদেরকে জানিয়ে দিচ্ছেন যে, তিনি তাদের জন্যে সীমা ও নিয়মবিধি নির্ধারণ করে দিয়েছেন। কাজেই জাহেলী যুগের ন্যায় সামাজিক উত্তেজনা বা হুজুগের বশে কোনো সিদ্ধান্ত নেয়া তাদের উচিত নয়। এ আয়াতে ইশারা-ইংগিতে এ কথাও বলা হয়েছে যে, তোমরাও এক সময় ভীতি ও দুর্বলতার কারণে স্বজাতির কাছ থেকে ঈমান আকীদা ও আদর্শকে সমুহ ক্ষতির ভয়ে লুকিয়ে রাখতে । আজ তোমরা যে লেকটিকে হত্যা করেছো, সে হয়তো তোমাদেরই মতো নিজের পরিচয় জনগণের কাছ থেকে লুকিয়ে রেখেছে । আল্লাহ তায়ালা বলেন, " ইতিপূর্বে তোমরাও এ রকম ছিলে। অতপর আল্লাহ তায়ালা তোমাদের ওপর অনুগ্রহ করেছেন । সুতরাং তোমরা উত্তমভাবে তদন্ত করো । আল্লাহ তায়ালা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবগত !’ ' এভাবে কোরআন মুসলমানদের মনে প্রেরণা যুগিয়েছে, সতর্ক করেছে এবং আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছে, আর এই সচেতনতা ও সংযমের ভিত্তিতেই সে শরীয়তের বিধিসমূহ বাস্তবায়িত করেছে। এভাবেই চৌদ্দশ’ বছর আগে কোরআন আস্তর্জাতিক আচরণের এতো পরিচ্ছন্ন নীতিমালা মনুষদের শিক্ষা দিয়েছে। www.boikitab.blogspot. com

— পৃষ্ঠা ২৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।