‘যে ব্যক্তি কোনো মোমেনকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করবে, তার কর্তব্য হচ্ছে একজন মোমেন দাস বা দাসীকে মুক্ত করে দেয়া এবং নিহতের পরিবারকে ‘দিয়ত’ প্রদান করা ৷ তবে তারা যদি দিয়ত মাফ করে দেয়, তবে সে কথা স্বতন্ত্র ৷ দ্বিতীয় অবস্থা এই যে, নিহত মুসলমানের পরিবার পরিজন অমুসলিম, দারুল হারবে তথা কাফেরদের দেশে বাস করে এবং মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধরত ৷ এ রূপ ক্ষেত্রে শুধু দাস বা দাসীকে মুক্ত করে নিহত মোমেনের বাবদে কাফফারা দিতে হবে। এটি হবে মুসলিম সমাজের ক্ষতিপূরণ । কেননা, সে তার একজন মুসলিম সদস্যকে হারিয়েছে। এই নিহত ব্যক্তির বাবদে তার পরিবার পরিজনকে কোনো দিয়ত দেয়া হবে না । কেননা, তারা দারুল হারবে বসে মুসলমানদের সাথে লড়াইতে লিপ্ত এবং তাদেরকে দিয়ত দিলে তারা তা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াইতে আরো শক্তি সঞ্চয় করবে। এখানে নিহত ব্যক্তির পরিবার পরিজনকে খুশী করে তাদের ভালোবাসা অর্জনের কোনো প্রয়োজন নেই । কেননা তারা মুসলমানদের সাথে যুদ্ধরত শক্ৰ । তৃতীয় অবস্থা এই যে, নিহত ব্যক্তি মুসলমান এবং তার পরিবার পরিজন মুসলমানদের সাথে কোনো সন্ধি চুক্তি বা নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ । এ অবস্থায় নিহত ব্যক্তির মোমেন হওয়ার কথা সুস্পষ্টভাবে উল্লেখ না থাকায় মোফাসসেররা একে জাতি-ধৰ্ম নির্বিশেষে সকলের ক্ষেত্রে প্রযোজ্য বলে মেনে নিয়েছে। তাদের মতে, এই নিহত ব্যক্তি মুসলমান না হলেও তার পরিবারকে ‘দিয়ত' তথা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং দাস বা দাসী মুক্ত করতে হবে। কেননা, মুসলমানদের সাথে চুক্তি থাকায় তাদের রক্ত মুসলমানদের মতোই সংরক্ষিত । তবে আমার মতে, যেহেতু আলোচনার সূচনাই হয়েছে মোমেনের হত্যা প্রসংগে, তাই পরবর্তী সব কটি অবস্থা মোমেন হত্যারই রকম ফের বিবেচিত হবে। যেহেতু দ্বিতীয় অবস্থায় নিহত ব্যক্তিকে শত্ৰু গোষ্ঠীর লোক অথচ মোমেন হিসাবে দেখানো হয়েছে, তাই পুনরাবৃত্তি করার সময় আর তার মোমেন হওয়ার বিষয়টি পুনরুল্পেখ করা হয়নি। কিন্তু তৃতীয় অবস্থায়ও মোমেন দাস বা দাসীকে মুক্ত করতে হবে-এ কথা দ্বারা বুঝা যায় যে, তৃতীয় অবস্থাও মুসলিম নিহতের সাথে সংশ্লিষ্ট । নচেত শুধু একটা গোলাম বা বাদী মুক্ত করার কথা বলেই ক্ষান্ত থাকা হতো এবং ‘মোমেন’ বিশেষণটি যুক্ত করা হতো না। *হাঁদীসে আছে যে, রসূল (স.) চুক্তিবদ্ধদের মধ্য থেকে নিহতদের কারো কারো জন্যে দিয়ত দিয়েছেন, কিন্তু গোলাম-বাঁদী মুক্ত করেছেন বলে উল্লেখ পাওয়া যায় না। এ থেকে প্রমাণিত হয় যে, অমুসলিম নিহতের বাবদ ‘দিয়ত’ দেয়াই যথেষ্ট, আর এটা এই আয়াত দ্বারা নয় বরং রসূল (স.)-এর বাস্তব কাজ দ্বারা প্রমাণিত হয়। বস্তুত আলোচ্য আয়াতে কেবল কোনো মোমেন নিহত হলে কী করণীয় সেটাই বলা হয়েছে, চাই সে দারুল ইসলামের মুসলিম পরিবারের সদস্য হোক, দারুল হারবের অমুসলিম পরিবারে সন্তান হোক অথবা কোনো চুক্তিবদ্ধ গোষ্ঠীর সদস্য হোক । আয়াতের ভাষা থেকে এই ধারণাই অধিকতর পরিক্ফুট । এতো গেলো অনিচ্ছাকৃতভাবে সংঘটিত হত্যকান্ডের কাফফারার বিধান, আর ইচ্ছাকৃত হত্যাকান্ড এমন এক কবীরা গুনাহ, যা কেউ ঈমানদার অবস্থায় করতে পারে না। এ ধরনের হত্যাকান্ডের কাফফারা কোনো কিছু দিয়ে হয় না। গোলাম-বাদী মুক্ত করেও হয় না। এর শাস্তি শুধু আল্লাহর হাতেই নিবদ্ধ । আল্লাহ তায়ালা বলেন, ‘যে bls ইচ্ছাকৃতভাবে কোনো মোমেনকে হত্যা করবে তার প্রতিফল চিরস্থায়ী www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।