যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

মধ্যে সংঘটিত হতে পারে, আবার একাধিক জাতির মধ্যে বিভিন্ন দেশেও সংঘটিত হতে পারে। আর চতুর্থ অবস্থাটা ইচ্ছাকৃত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্ট । এটি এমন হত্যাকান্ড, যাকে কোরআন আদো মেনে নেয়নি। এ ধরনের ঘটনা কেরআনের দৃষ্টিতে আদৌ সংগটিত হওয়ারই কথা নয়। কেননা, একজন মুসলমান কর্তৃক ইচ্ছাকৃতভাবে আর একজন মুসলমানদের রক্তপাত এমন একটি ঘৃণ্য কাজ যে, সারা দুনিয়ার সম্পদ বিলিয়ে দিলেও তার ক্ষতিপূরণ হয় না। আর পার্থিব জীবনে এমন কোনো জটিল ও দুঃসহ পরিস্থিতি কল্পনাও করা যায় না, যা এক মুসলমানের সাথে আর এক মুসলমানের সম্পর্ককে এতো নীচে নামাতে পারে যে, তারা একে অপরকে হত্যা করবে। মুসলমানদের এই পারস্পরিক সম্পর্ককে ইসলাম এতো গভীর, এতো গান্তীর্যপূর্ণ, এতো অটুট, এতো মূল্যবান ও এতো সম্মানজনক করেছে যে, ইচ্ছাকৃত হত্যাকান্ড তাদের মধ্যে আদৌ সংঘটিত হতে পারে-এটা সে কল্পনায়ই আনতে চায় না। এ জন্যে অনিচ্ছাকৃত হত্যাকান্ড দিয়েই আলোচনা শুরু করেছে। ‘কোনো মোমেনের পক্ষে এটা বৈধ নয় যে, অপর মোমেনকে হত্যা করবে তবে ভুলক্রমে হয়ে গেলে সেটি আলাদা কথা ৷’ | ইসলামী চেতনার বিচারে এ কাজটি একমাত্র অনিচ্ছাকৃতভাবেই ঘটতে পারে। বাস্তবে এটাই একমাত্র সম্ভাব্য ঘটনা । কেননা, একজন মুসলমান আর একজন মুসলমানকে প্রতিবেশী হিসাবে পাবে এটা খুব বড়ো কথা । আর পেয়ে গেলে তা হবে একটি অমূল্য নেয়ামত । এই অমূল্য নেয়ামতকে ধ্বংস করার জন্যে সে ইচ্ছাকৃতভাবে পদক্ষেপ নেবে এটা কল্পনা করাও দুঃসাধ্য । কেননা, পৃথিবীতে একজন মুসলমানের অস্তিত্ব যে কতো মূল্যবান এ কথা সবচেয়ে ভালোভাবে উপলব্ধি করতে পারে তারই মতো আর একজন মুসলমান ৷ কাজেই তার পক্ষে তাকে হত্যা করতে উদ্যোগী হওয়া একটা দুঃসাধ্য ব্যাপার । প্রত্যেক মুসলমান তার সাথী মুসলমানদের সম্পর্কে এ কথাই জানে ও মনেপ্রাণে বিশ্বাস করে। ইসলামী আদর্শের মাধ্যমে স্বয়ং আল্লাহ তায়ালাই তাকে এটা জানিয়েছেন। এই আদর্শের বন্ধনে রসূল (স.) তাদেরকে আবদ্ধ ও একীভূত করেছেন। স্বয়ং আল্লাহ তায়ালাই তাদের হৃদয়ে পরস্পরের প্রতি ভালোবাসা ও প্রীতি জন্মিয়েছেন এক বিস্ময়কর ভংগিতে ৷ অনিচ্ছাকৃত হত্যাকান্ডের তিনটি অবস্থা আলোচ্য আয়াতে বর্ণনা করা হয়েছে, প্রথম অবস্থা এই যে, নিহত ব্যক্তি এমন একজন মুসলমান, যার পরিবার পরিজনও মুসলমান এবং তারা দারুল ইসলামে অর্থাৎ মুসলিম দেশে বাস করে। এরূপ ক্ষেত্রে নির্ধারিত শাস্তি হলো একজন মুসলমান দাস বা দাসীকে মুক্ত করা এবং নিহত ব্যক্তির আত্মীয়দেরকে রক্তপণ (দিয়ত) দান করা । মোমেন দাসদাসীকে স্বাধীন করার তাৎপর্য এই যে, একজন মোমেনকে হত্যা করে মুসলিম সমাজের যে ক্ষতি করা হয়েছে, একজন মুসলিম ব্যক্তিকে স্বাধীন করে তাকে নবজীবন দান করে সেই ক্ষতি পূরণ করা হলো । দাসদাসীকে স্বাধীন করার কাজটি ইসলামের দৃষ্টিতে এ রকমই ৷ আর ‘দিয়ত'টা হচ্ছে হৃদয়ের প্রচন্ড প্রতিশোধস্পৃহা প্রশমিত করা । শোকাহতদের মনে সান্তনা দান এবং নিহত ব্যক্তির উপার্জন থেকে বঞ্চিত হয়ে পরিবার যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তার কিঞ্চিত পূরণ করার ব্যবস্থা । এ সব ব্যবস্থার পর ইসলাম নিহতের পরিবারকে ক্ষমার প্রেরণায় উজ্জীবিত করে। কেননা, মুসলিম সমাজে উদারতা ও স্মেহ-মমতার পরিবেশ ফিরিয়ে আনার জন্যে প্রতিশোধ পরায়ন না হয়ে এ ব্যবস্থা অবলম্বন করা অপেক্ষাকৃত উপকারী । আল্লাহ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।