যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

“স্বরে বসে থাকা মুসলমান যাদের কোনা ওযর নেই এবং সে মুসলমান যারা জান ও মাল ... আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও করুণাময় ৷’ (আয়াত ৯৫-৯৬) ‘তাদের পশ্চাদ্ধাবনে শৈথিল্য করো না । যদি তোমরা আঘাতপ্রাপ্ত হও তারাও তো তোমাদের মতোই হয়েছে .... আল্লাহ তায়ালা মহাজ্ঞানী প্রজ্ঞাময় ।' (আয়াত ১০৪) জেহাদের প্রতি উৎসাহ ও উদ্বুদ্ধ করার এ অভিযানের পাশাপাশি মুসলিম শিবির ও অন্যান্য শিবিরের মধ্যে লেনদেন ও আচার-আচরণ সংক্রান্ত কিছু আচরণবিধি ও নিয়ম-নীতিও এখানে বৰ্ণনা করা হয়েছে। মোনাফেকদের মধ্যে থেকে যারা ব্যবসা-বাণিজ্য, ব্যক্তিগত কাজ এবং মদীনাবাসীদের সাথে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে মদীনায় প্রবেশ করতো এবং কাজ শেষ করে তারা যখন মদীনা থেকে বের হতো তখন শক্ৰ শিবিরের বন্ধু হয়েই ফিরে আসতো । মোনাফেকদের ব্যাপারে মুসলমানদের দু'দল ও দু’মতে বিভক্ত হওয়ার ওপর মন্তব্য করতে গিয়ে আল্লাহ তায়ালা বলেন, ‘তারা চায় যে, তারা যেমন কাফের তোমরাও তেমন কাফের হয়ে যাও। অতএব, তাদের বন্ধুরূপে গ্রহণ করো না... তাদের বিরুদ্ধে তোমাদেরকে প্রকাশ্য যুক্তি প্রমাণ দান করেছি ৷' (আয়াত ৮৯-৯১) ‘হে ঈমানদাররা! তোমরা যখন আল্লাহর পথে জেহাদের জন্যে বের হবে, তখন বন্ধু ... নিশ্চয়ই আল্লাহ তায়ালা তোমাদের কাজ কর্মের খবর রাখেন ।' (আয়াত ১০১-১০৩) এই আয়াতসমূহ ইসলামী বিধানে নামাযের গুরুত্ব ও মহত্বেরই পরিচায়ক । আর এ জন্যেই ভয়ের অবস্থায়ও নামায পড়ার কথা উল্লেখ করা হয়েছে এবং এ অবস্থায় নামায পড়ার পদ্ধতিও বর্ণনা করা হয়েছে। একইভাবে এই আয়াতসমূহ মানব জীবনের সর্বক্ষেত্রে ও সর্বাবস্থায় ইসলামী বিধান পূর্ণাংগ হওয়ারও পরিচায়ক । এ কারণেই মুসলিম ব্যক্তি ও মুসলিম দল জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র তারই অনুসরণ করে থাকে । জেহাদের আলোচনার পরক্ষণেই আসছে মোনাফেক ও মদীনার ইহুদীদের সাথে তাদের বন্ধুত্বের বিষয়টি যেখানে তারা আল্লাহর দ্বীন, মুসলিম দল ও মুসলিম নেতৃত্বের সাথে ভয়াবহ প্রতারণা করে, মুসলিম দলের বিরুদ্ধে চাল ও ষড়যন্ত্র আঁটে, ইসলামী মূল্যবোধ ও বিধি বিধানের সাথে ইহুদী মূল্যবোধ ও নিয়ম পদ্ধতির সংমিশ্রণের বিরাট অভিযান চালায় । জেহাদ প্রসংগে যে সমস্ত আয়াত আমি উল্লেখ করেছি, তার মাঝে মোনাফেকদের বিরুদ্ধে অভিযানেরও কিছু দিক রয়েছে। এখানে আমি এমন কিছু আয়াতের অবতারণা করবো যেগুলো মোনাফেকদের অবস্থা ও গুণাবলী চিত্রায়িত করে এবং তাদের স্বভাব ও প্রচার মাধ্যমের কথাও বর্ণনা করে। এরশাদ হচ্ছে, তারা মুখে মুখে বলে, আমরা তোমার অনুগত, ফরমাবরদার। কিন্তু তোমার কাছ থেকে যখন... সবাই শয়তানের অনুসরণ করতে শুরু করতো ।' (আয়াত ৮১-৮৩) “যারা একবার মুসলমান হবার পর পুনরায় কাফের হয়ে গেছে, আবার মুসলমান হয়েছে ... আর তোমরা তাদের জন্যে কখনও কোনো সাহায্যকারী পাবে না ।' (আয়াত ১৩৭-১৪৫) এই সূরার জেহাদের ক্ষেত্রসহ অন্যান্য বিষয়ের দিকে যদি তাকাই তাহলে এখানে অঘোষিত একটা যুদ্ধ আমরা দেখতে পাই । আর আহলে কেতাব (বিশেষ করে ইহুদী সম্পৃদায়) ও তাদের মিত্রসমূহের পক্ষ থেকে মুসলিম দল, ইসলামী আকীদা এবং ইসলামী নেতৃত্বকে আক্রমণের মাধ্যমে সেই যুদ্ধের সূচনা হয়েছে। আমরা ইতিপূর্বে সূরা আল বাকারা এবং সূরা আলে ইমরানেও উল্লেখিত যুদ্ধ ও সংঘাতের আলোচনা দেখেছি । সে সাথে আমরা যদি আল্লাহর বিধানের দিকে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।