বস্তুত আল্লাহ তায়ালাই যথেষ্ট সংরক্ষণকারী ও তত্বাবধানকারী ৷ তিনি যার রক্ষক ও তত্বাবধায়ক, কারো ষড়যন্ত্র তার ক্ষতি করতে পারে না। যে গোষ্ঠীটি অন্য সবার সাথে রসূল (স.)-এর সামনে আনুগত্যের অংগীকার করতো এবং সেখান থেকে বেরিয়ে এসে সেই অংগীকার থেকে বিচ্যুত হতো, তাদের এই আচরণের মূল কারণ সম্ভবত এই ছিলো য, রসূল (স.)-এর আদেশের উৎস সম্পর্কে তাদের সন্দেহ ছিলো এবং তারা হয়তো মনে করতো যে, এই কোরআন রসূল (স.)-এর নিজের রচিত । এরূপ সন্দেহ থাকলে রসূল (স.)-এর আদেশের গুরুত্ব ও প্রতাপ একবারেই ম্লান হয়ে যায়। তার আদেশের যা কিছু গুরুত্ব ও প্রতাপ, তা শুধু এই কারণে যে, কোরআন আল্লাহর কালাম এবং রসূল (স.) নিজের মনগড়া কিছুই বলেন না । এ কারণেই কোরআন যে আল্লাহর পক্ষ থেকেই নাযিল হয়েছে, সে কথাটা বারবার এখানে কোরআন একটা বিশেষ নীতি অনুসরণ করে। এই নীতি অনুসারে সে মানুষের ও তার বিবেকবুদ্ধির প্রতি যতোটা সম্মান প্রদর্শন করে, অতোটা সম্মান আর কেউ কখনো দেখায়নি। এই বিবেকবুদ্ধি মহানুভব সৃষ্টা আল্লাহ তায়ালাই তাকে দিয়েছেন। কোরআন আল্লাহর রচিত গ্রন্থ কিনা, সেটা স্থির করার ভার সে তার বিবেকবুদ্ধি প্রয়োগ ও চিন্তা গবেষণার ওপর ন্যস্ত করেছে। এর মাধ্যমে সে মানুষকে সঠিক বিচার বিবেচনার পদ্ধতিও নির্দেশ করেছে এবং সেই পদ্ধতি অনুসরণ করলে সে যে অভ্রান্ত একটি আলামত ও বৈশিষ্ট্যের সন্ধান পায়, তাও এখানে চিহ্নিত করে দিয়েছে। এই আলামত বা বৈশিষ্ট্যটি একদিকে কোরআনে খুবই স্পষ্টভাবে বিদ্যমান, অপরদিকে মানবীয় বিবেকবুদ্ধির পক্ষেও তার উপলব্ধি করা সম্ভব । এই বৈশিষ্টটি সন্দেহাতীতভাবে প্রমাণ করে দেয় যে, কোরআন আল্লাহরই রচিত গ্রন্থ । আল্লাহ তায়ালা এ কথাই পরবর্তী আয়াতে বলেছেন, ‘তারা কি কোরআনকে বুঝে পড়ে না? (অর্থাৎ কোরআন নিয়ে চিন্তা-গবেষণা করে না?) কোরআন যদি আল্লাহ তায়ালা ছাড়া আর কারো কাছ থেকে আসতো, তাহলে তারা এতে অনেক মতবিরোধিতা দেখতে পেতো ৷’ মানুষের ব্যক্তিত্ব ও তার বোধ শক্তির প্রতি এর চেয়ে বেশী সম্মান প্রদর্শন আর কোনোভাবে সম্ভব নয়, আর এই বোধশক্তির প্রতি সেই অভ্রান্ত বৈশিষ্টটি উদ্ধারের দায়িত্ অর্পন করে যে সুবিচার করা হয়েছে, এমন সুবিচারও আর কোথাও আশা করা যায় না। কোরআন যে আল্লাহর রচিত সে ব্যাপারে এ বৈশিষ্টটি একটি অকাট্য প্রমাণও বটে, যেমন আমি ইতিপূর্বেই বলেছি। এই বৈশিষ্ট্য আর কিছু নয়-কোরআনের ভাষার পরিপূর্ণ ও সর্বাত্মক সমন্বয় । কোরআনকে নিয়ে যে ব্যক্তি চিন্তা গবেষণা করে এবং কোরআনকে যে বুঝে বুঝে অধ্যয়ন করে, এ বৈশিষ্টটি কখনো তার দৃষ্টি এড়াতে পারে না। বিভিন্ন স্তরে ও বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান এই সমন্বয়ের ব্যাপকতা উপলব্ধি করতে বিভিন্ন বুদ্ধিবৃত্তিক স্তরের মানুষ ও বিভিন্ন প্রজন্মের মানুষ একই পর্যায়ের সাফল্য লাভ নাও করতে পারে। তবে প্রত্যেকটি বুদ্ধিমান মানুষ ও প্রত্যেক প্রজন্মের মানুষ নিজ নিজ ক্ষমতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও আল্লাহভীতি অনুসারে এ সমন্বয় উপলব্ধি করবেই । এ আয়াতে প্রত্যেক ব্যক্তি ও প্রত্যেক প্রজন্মকে সম্বোধন করা হয়েছে। আর প্রতিটি ব্যক্তি ও প্রতিটি প্রজন্ম সঠিক পদ্ধতিতে চিন্তা গবেষণা করলে উপলব্ধি করতে পারে যে, কোরআনে কি নিখুঁত সমন্বয় ও সাযুজ্য বিদ্যমান । আর এই সমন্বয়ের উপলব্ধির মাধ্যমে সে জানতে পারবে যে, www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।